আমার প্রিয় পোস্ট

ইহা একটি ব্লগবস্তু যা সম্ভাবনায় নীল কালির মতো অপেক্ষা করে আমাদের মগজ দোয়াতে

প্রিয় সুর গানমালা : 8

১১ ই এপ্রিল, ২০০৬ ভোর ৪:৩১

শেয়ারঃ
0 0 0

ভিনদেশি তারা / চন্দ্রবিন্দু
(কথা ও সুর : অনিন্দ্য)

আমার ভিনদেশি তারা একা রাতেরই আকাশে
তুমি বাজালে একতারা আমার চিলেকোঠার পাশে
ঠিক সন্ধ্যে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে
মুখ লুকিয়ে কার বুকে তোমার গল্প বলো কাকে
আমার রাতজাগা তারা তোমার অন্য পাড়ায় বাড়ি
আমার ভয় পাওয়া চেহারা আমি আদতে আনাড়ি

আমার আকাশ দেখা ঘুড়ি কিছু মিথ্যে বাহাদুরি
আমার চোখ বেঁধে দাও আলো দাও শান্ত শীতলপাটি
তুমি মায়ের মতোই ভালো আমি একলাটি পথ হাঁটি

আমার বিচ্ছিরি এক তারা তুমি নাও না কথা কানে
তোমার কিসের এত তারা রাস্তা পার হবে সাবধানে

তোমার গায়ে লাগে না ধুলো আমার দুমুঠো চালচুলো
রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে
প্লিজ ঘুম হয়ে যাও চোখে আমার মনখারাপের রাতে

আমার রাতজাগা তারা তোমার আকাশছোঁয়া বাড়ি
আমি পাইনা ছুঁতে তোমায় আমার একলা লাগে ভারি

----------------
মহীন ছিলো আমাদের ইতস্ততঃ অতীত শৈশব
কৈশোর , আমাদের স্মৃতিমেদুর ভালোবাসা আর চন্দ্রবিন্দুআমাদের বর্তমান , আমাদের মাঝবয়সী যৌবন , আমাদের পাজামাযাপন জুড়ে উথলে ওঠা নগরকীর্তন । আমাদের তাবৎ বাঙালীয়ানা । মহীন যদি দূর নীল আকাশে উড়ে বেড়ানো সোনালী চিল , চন্দ্রবিন্দুতবে যেন জানলার পাশে বসা রোজকার চেনা কাক ।

 

প্রকাশ করা হয়েছে: আমার প্রিয়তম প্রিয়তমা  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা জুলাই, ২০১০ রাত ১০:২৩
সর্বদাবেলায়েত বলেছেন: দারুণ বলেছেন। আর গানটা হন্যে হয়ে খুঁজছিলুম। ধন্যবাদ

 

মোট সময় লেগেছে ১.০৫৭১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নৈর্ব্যক্তিক
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ