আমার প্রিয় পোস্ট

ইহা একটি ব্লগবস্তু যা সম্ভাবনায় নীল কালির মতো অপেক্ষা করে আমাদের মগজ দোয়াতে

কিচাইনগাথা : এক

১২ ই এপ্রিল, ২০০৬ রাত ২:৪৬

শেয়ার করুন:                   Facebook

এইভাবে ক্লিকফাঁদে দীওয়ানা হ'লে সত্যিই বড় বড় ঝটকা লাগে এসকল নেটযাপন , যেখানে নখাগ্রে ঝিলিক দেয় তামাম দুনিয়া আর মুখ ও মুখের বিকল্পে মুখোশ ও মুখোশেরও বিকল্পে পুনরায় অন্য মুখের ভীড়ে উড়ে যায় আমাদের সামাজিকতার টুপি ও খোলাচুল এই মেঘবন্দরে ছেয়ে যায় চামচা আকাশ । আমরা ভালো থাকি অথবা এভাবেই দাবী করি আমাদের ভালো থাকার সম্ভাবনাসমূহ সুতলিবদ্ধ পুত্তলিকার মতো , হাতে কাপড়ের তলোয়ার আর রাংতার মাথামুকুটে নাচতে থাকে গোপন ইশারার মতো রাষ্ট্রযন্ত্রের অনর্গল তাগিদে । অথচ দ্যাখো , এই প্রাঙ্গণে যেন অন্য কথা ছিলো , কথা ছিলো এবারে আমরা সকলে সিনেমা দেখবো পর্দার উলটো পিঠে আলোকিত থিয়েটারহলে সেইসব চাপা ও কৃষণ বর্ন ছবিগুলি , মানুষের চোখ থেকে বেরিয়ে আসা সাদা হলুদ বা কমলা কোনো রোদ না পেয়ে যেগুলি এখন শুকনো ও পাটল । এরকমই যেন কথা ছিলো তবে কার কথা কে ও কবে দিয়েছিলো সে প্রশ্নে এমনকি এ দামড়া আকাশব্যাপী আমাদের নিরন্তর তথ্যযাপনেও কোনো উত্তর থাকে না । ফলে এ চামচক্রান্তে যোগ দেয় প্রযুক্তিস্নেহ , আর মোয়া আসে চমৎকার , জনপ্রতি এক বা দুই , দিগন্ত জুড়ে দেখা দেয় আমাদের হাসিহাসি মুখ , যা কিনা ঘন ক্লোজআপে কিছুটা কৃতার্থ ও করজোড় তেলতেলে শব্দে ঘেরা সেই হারামী ভাস্কোর জাহাজের পোঁ শোনা থেকে ।

 

প্রকাশ করা হয়েছে: আমার লেখালিখি ঘষাঘষিকিচাইনগাথা  বিভাগে ।

 

  • ১০ টি মন্তব্য
  • ৩৫৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১২ ই এপ্রিল, ২০০৬ সকাল ৯:০৪
comment by: শাহানা বলেছেন: এতো শক্ত কথা বুঝিনা বাপু
২. ১২ ই এপ্রিল, ২০০৬ সকাল ৯:০৪
comment by: অতিথি বলেছেন: ভালো লাগলো। একটা শক্তিশালী হাতের তৈরী তৈজষ! ভালো হয়েছে গাথুঁনী!! বেশী বেশী লিখুন!!!
৩. ১২ ই এপ্রিল, ২০০৬ সকাল ১০:০৪
comment by: শমিত বলেছেন: ধন্যবাদ কৌশিক ।
৪. ১২ ই এপ্রিল, ২০০৬ সকাল ১০:০৪
comment by: শমিত বলেছেন: শাহানা , আপনি ঠিকই বলেছেন । ঐ 'নখাগ্র' আর 'পুত্তলিকা' টা একটু কঠিন হয়ে গ্যাছে । নখাগ্র মানে হলো নখের ডগা আর পুত্তলিকা মানে হলো পুতুল । আশাকরি এবার আপনার বুঝতে কোনো অসুবিধা হবে না । :) এই শক্ত শব্দদুটি ব্যবহারের জন্য দুঃখিত ।
৫. ১২ ই এপ্রিল, ২০০৬ সকাল ১১:০৪
comment by: লাল মিয়া বলেছেন: কই শক্ত? শিশি বোতল তো দেখলাম না..........
৬. ০৯ ই জুলাই, ২০০৬ সকাল ৯:০৭
comment by: অতিথি বলেছেন: লালমিয়া ঠিক কইছে ।
৭. ১২ ই মে, ২০০৭ বিকাল ৪:৩৩
comment by: সুমন চৌধুরী বলেছেন: হ
৮. ১৪ ই মে, ২০০৭ দুপুর ১২:২৮
comment by: শমিত বলেছেন: ;)
৯. ১৪ ই মে, ২০০৭ দুপুর ১২:৩১
comment by: সুমন চৌধুরী বলেছেন: নতুন কিছু কইতারো? খুবই অন্যরকম কিছু?
১০. ১৪ ই মে, ২০০৭ দুপুর ১২:৩৩
comment by: কৌশিক বলেছেন: শাহানা বললো, কিছু বুঝি না, শমিত দিল আমারে ধন্যবাদ - বিষয়টা অনুসন্ধানের দাবী রাখে।

 



 


নৈর্ব্যক্তিক
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৩৭২৫৫