কিচাইনগাথা : দুই
১২ ই এপ্রিল, ২০০৬ ভোর ৪:০৬
জামার হাতা গুটিয়ে কনুইয়ের উপরে তুললেই চামড়া কিছুটা সাদাটে ও ফ্যাকাসে যেন রোদ না লাগার ফলে রংগুলি হারিয়ে গেছে ইঁটচাপা ঘাস । ফলে বারংবার মনে হয় আমরা প্রকৃতপ্রস্তাবে ফর্সা ও কর্কটক্রান্তির চড়া রোদে কিছুটা তামাটে মাত্র ভাগ্যদোষে । এবিধ চিন্তা মাথায় এলেই তৎক্ষণাৎ আমার মেরুদন্ড বেয়ে শির শির ওঠানামা করে চামড়া ও ঘামের রঙ সংক্রান্ত এ সুপ্রাচীন ছেনালীগাথা , রূপোর মোড়কে যার চাবুক থেকে সাবানের ফেনা ঘষে উঠে আসে ফেয়ার অ্যান্ড লাভলীর প্যাকেট ও তার নির্লজ্জ সাদা আদিখ্যেতার চিটচিটে ঘাম । আমাদের খয়েরী চামড়া লোভী অথচ পোষা ফলতঃ লালায়িত কুকুরের মতো বার বারান্দায় বাতিল ডগবিস্কিট খায় গুটোনো লেজ নাড়ে আনুগত্যে ভারি হয়ে ওঠে তাঁর রোঁয়া ও চেনবকলেস আর এ আবশ্যম্ভাবী মেলানিন চক্রের নিচে দাঁড়িয়ে থাকে যেন এক রোগা বেশ্যা সন্ধ্যের ল্যাম্পপোস্টের নীচে সস্তা প্রসাধনের রিবেটে মুছে ফ্যালে নাম ধাম , তার বাড়ির ঠিকানা । এ চামচেতনায় বিষাক্ত পাখির ছায়া বাসা বাঁধে গোপন ছুরির মতো আস্তিন থেকে বেড়িয়ে আসে বানিজ্যজাহাজের ফাঁকে ফাঁকে গুঁজে রাখা সাদা স্বভাবগুলির সোনালী হারামিপনা ও পিজারোর নাম লেখা এক বোতলবন্দী চিঠি ও সনদ , যা দেখে আমাদের চামড়ার বয়স কেঁপে ওঠে মোমবাতির ছিবড়ের মতো পড়ে থাকে শুধু আমাদের লেহনলিপ্সা , আমাদের চাম চেতনা ।
প্রকাশ করা হয়েছে: আমার লেখালিখি ঘষাঘষি, কিচাইনগাথা বিভাগে ।
শমিত বলেছেন:
লাল মিয়া , শব্দটি আমারও ভারি মজার ঠেকেছে ।
অতিথি বলেছেন:
হুম । চামেই প্রকৃত কাম ।
সুমন চৌধুরী বলেছেন:
ঠিক।



















সস্তা রিবেটের প্রসাধনে মুছে ফেলছে ...
প্রসাধনের সস্তা রিবেটে মুছে ফেলছে ...
রিবেটের প্রসাধন সস্তায় মুছে ফেলছে ...
এরকম ভাবেও বলা যায় । আসলে সস্তা , রিবেট , ও প্রসাধন - এই তিনটে শব্দকে পাশাপাশি রাখটে চেয়েছিলাম - যাতে তিনটে শব্দ একসাথে একটা চেতনার ইঙ্গিত দিতে পারে । আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ।