কিচাইনগাথা : আট
১৪ ই এপ্রিল, ২০০৬ সকাল ৭:৫১
এ দিনলিপি শুরু হলে তীব্র ক্যাচালে ভরে ওঠে রাজপথ , চবুতরা , শোকপ্রস্তাবে ম্লান কিছু ঘরদোর , মুদী ও মদের দোকান আর তোমার আমার নামে গাঁথা শহীদফলকের গ্র্যানাইটে দেখা যায় রাতারাতি লেখা হয়েছে , যেন কাহাদের আমরণ পেচ্ছাবগাথা ও ভূল সানাইয়ের স্বরলিপি সুরে গোঁজা শবগীতি , উড়ো খৈ , প্রস্তাবমালা । এ দিনলিপি শুরু হলে ক্রমে ভরে ওঠে আমাদের সাদা খাতার চাতালজোড়া শ্রম , খামে আঁটা শুকনো বিকেলের মতো আমাদের পুরুষানুক্রমিক রন্ধণকলার গোপন রেসিপি , আমাদের শখসেয়ানার সকল আবদার , আমাদের লালমূলো , ইতিহাসবই । এ দিনলিপি শুরু হলে ।
প্রকাশ করা হয়েছে: আমার লেখালিখি ঘষাঘষি, কিচাইনগাথা বিভাগে ।
১. ০৯ ই জুলাই, ২০০৬ সকাল ৯:০৭
অতিথি বলেছেন:
কিচাইন শেষ হয়েছিল ?
অতিথি বলেছেন:
কিচাইন শেষ হয়েছিল ?


















