আমার প্রিয় পোস্ট

ইহা একটি ব্লগবস্তু যা সম্ভাবনায় নীল কালির মতো অপেক্ষা করে আমাদের মগজ দোয়াতে

প্রিয় লেখা শব্দাবলী : 2

১৫ ই এপ্রিল, ২০০৬ রাত ১১:৩২

শেয়ার করুন:                   Facebook

''... মাস্টার মশাই বলছেন , গাছ তোদের কুকুরের মত নির্মম মারবে । জলফল, তামাক কিচ্ছু দেবে না । অন্ধকার , ঘন , নোংরা আবর্তে চুপসে , ছোট্ট ইঁদুর, কালো নেংটি ইঁদুর হয়ে , হাঁপিয়ে , ছিন্নভিন্ন হয়ে মরবি । গাছ তোদের শেষ করে দেবে ভুবন । দুচোখ আঁধার , অন্ধ , হাতে পায়ে কুষ্ঠ , ক্রিপল ,প্যারালাইসিস , লাংদুটো ক্ষতবিক্ষত , মুখ চোখ ঠেলে হড় হড় করে শ্লেষ্মা , কফ , থুতু , ফেনা , গ্যাঁজলা , রক্ত । ওহ ভুবন , ভাবলে আমার তালু অবধি সব শুকিয়ে যায় । এতদিন যা পড়িয়েছি, সব ভুল । যা জেনেছি সব ভুল । তুমি অতিথি হয়ে গৃহস্বামীর সঙ্গে তঞ্চকতা করেছ । এই মহা নরক এবার তোমার । আয় বাবা , বোস , এক পাত্র পান কর ! দেখিস হৃদয়হীন শয়তান হয়ে যাবার আগে একবার ভাবিস । গাছ সব টুকে রাখছে ।

আমি গাছেদের অনেক অনুনয় করেছি । কেউ কথা রাখে নি । সব রেগে গেছে । এখন ওরা মানুষ নিয়ে তামাসা করবে । মনুষ্যহীন এক মহাশ্মশান, আমি দেখতে পাই । দেখি হাড়ে , কঙ্কালে , খুনি মাংসে , রক্তে , নরবসায় লেগে থাকা হিউম্যান ম্যানিউর কি বিপুল আশ্লেষে গাছ উবূ হয়ে , শুয়ে পড়ে , খিল খিল হেসে , ঝলমল নেচে গোগ্রাসে গিলছে । আর সারা পৃথিবী হয়ে উঠছে সবুজ , রঙীন , সুন্দরের তীর্থ । তোরা ভাষা , জাতি, ধর্ম, টাকা নিয়ে শেষ হয়ে যা, নরকের কীটরা , শেষ হ ' ।''

-----------
কমল চক্রবর্তীর 'বৃক্ষু' (1992) উপন্যাসের অংশ

 

প্রকাশ করা হয়েছে: আমার প্রিয়তম প্রিয়তমা  বিভাগে ।

 

  • ১ টি মন্তব্য
  • ২৩৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৬ ই এপ্রিল, ২০০৬ সকাল ৮:০৪
comment by: অতিথি বলেছেন: লেখাটা পড়ে The Lord of the Rings এর জীবন্ত গাছগুলোর কথা মনে পড়ে গ্যালো।

 



 


নৈর্ব্যক্তিক
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৩৭৩০৭