আমার প্রিয় পোস্ট

ইহা একটি ব্লগবস্তু যা সম্ভাবনায় নীল কালির মতো অপেক্ষা করে আমাদের মগজ দোয়াতে

কথা

২০ শে এপ্রিল, ২০০৬ রাত ১১:৩৩

শেয়ার করুন:                   Facebook

কথা বলার কথা ভেবে তাহাদের কথাগুলি শুরু হলে বাঁধানো বাগান পুকুরঘাটে কথকতার আসর জ'মে ভঙ্গুর বাতাসাকথার ফিস ফিস থেমে যায় চ্যাপ্টা থালায় ফুল ও কয়েনগুলি মেতে ওঠে নিজেদের কথাবার্তায় । ফলতঃ কথকের গীতিকথাগুলি বাঁধানো মলাট ছেড়ে ক্রমশঃ উঠে যেতে থাকে ধূপকাঠির ধোঁয়ায় মৃদু মিশে যায় বিকেল বাগানের আলগা কথোপকথনে । কথকতা শেষ হলে কথকের ঈশ্বরকথার বদলে এতদঞ্চলে শোনা যায় শুধু অবিন্যস্ত কথাবার্তা , প্রেমালাপ , ভবঘুরে পাগলের কথা ...

 

প্রকাশ করা হয়েছে: আমার প্রিয়তম প্রিয়তমা  বিভাগে ।

 

  • ৩ টি মন্তব্য
  • ২৬৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২১ শে এপ্রিল, ২০০৬ সকাল ৭:০৪
comment by: অতিথি বলেছেন: ঘাই ঘচাঘচ ঘচাং ঘ্যাচ
কথায় কাটে কথার প্যাঁচ
২. ২১ শে এপ্রিল, ২০০৬ সকাল ৮:০৪
comment by: শমিত বলেছেন: প্যাঁচ কথাতেই গপ্পো ফাঁস
কথার ক্ষেতেই 'কথার' চাষ
৩. ২১ শে এপ্রিল, ২০০৬ সকাল ৮:০৪
comment by: অতিথি বলেছেন: আমি গভীর মনোযোগে সেইসব পাগলের স্টেটমেন্ট টুকে নেই , টুকটুক করে গড়েপিটে নেওয়া ভ্রাম্যমান অভিসন্দর্ভই আমার খুলির সবকটি ফোঁকর হাট করে খোলে; বেশ করে মাথা ঝাঁড়ে দিতে ঠুং ঠাং করে ঝরে পড়ে জং ধরা নাট-বলটু...

 



 


নৈর্ব্যক্তিক
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৩৭২৩৩