আমার প্রিয় পোস্ট

ইহা একটি ব্লগবস্তু যা সম্ভাবনায় নীল কালির মতো অপেক্ষা করে আমাদের মগজ দোয়াতে

জলবাগিচা : 2

২৮ শে এপ্রিল, ২০০৬ বিকাল ৫:১২

শেয়ার করুন:                   Facebook

বেশ ! ট্যাঙ্ক কত বড় হবে আর কোথায় রাখবেন ঠিক করে ফেলেছেন । এবার ঠিক করুন কি ধরনের অ্যাকোয়ারিয়াম আপনি চাইছেন ! এর জন্য আপনাকে অনেকটাই নির্ভর করতে হবে আপনার নাগালের মধ্যে কি পাওয়া যাচ্ছে , আপনি কি রকম সময় দিতে পারবেন , কতটা খরচের কথা ভেবেছেন এবং কি ধরনের পরিবেশ আপনি পছন্দ করছেন তার উপরে । খুব মোটাভাবে , জলের উপাদানের তারতম্য অনুযায়ী , বাড়িতে রাখার অ্যাকো্যারিয়ামকে তিন ভাবে ভাগ করা যায় ।

1. নোনা জলের অ্যাকোয়ারিয়াম (Salt Water Fish Tank)
2. মিষ্টি জলের অ্যাকোয়ারিয়াম (Fresh Water Fish Tank)
3. মোহনা জলের অ্যাকোয়ারিয়াম (Brackish Water Fish Tank)

============================
1. নোনা জলের অ্যাকোয়ারিয়াম (Salt Water Fish Tank) :
নোনা জলের মাছ মূলত: কোরাল রীফের বিভিন্ন মাছ যেমন বিভিন্ন সী অ্যাঞ্জেল , পাফার ইত্যাদি , অমেরুদন্ডী প্রাণীর মধ্যে অ্যানিমোন , বিভিন্ন চিংড়ি ও কাঁকড়া এবং জীবিত প্রবাল এ ধরণের অ্যাকোয়ারিয়াম রাখা হয় । অবশ্য জীবিত প্রবাল সহ বেশ কিছু মাছ ও প্রাণী প্রায় সবদেশেই সংরক্ষিত ঘোষিত । বেশ কিছু প্রজাতির মাছ , সী হর্স ও প্রবাল শুধু বেআইনি পাচার ও ব্যবসার জন্য আজ অবলুপ্তির মুখোমুখি । যে কোনো প্রকৃতিবাদী অ্যাকোয়ারিস্টেরই দায়িত্বহয়ে ওঠে এ ধরণের সমস্যার প্রতিরোধ করা । কিছু সামুদ্্রিক শ্যাওলা ছাড়া নোনা জলের অ্যাকোয়ারিয়ামে গাছ রাখার প্রচলন কম । এ ধরণের অ্যাকোয়ারিয়াম একটু খরচ ও সময়সাপে ক্ষ , কারণ মাছ ও ইকুইপমেন্ট - সবই ইষৎ দুর্লভ ও মূল্যবান । সী অ্যাঞ্জেল ও অ্যানিমোনের উজ্জ্বল বর্ণচ্ছটার জন্য এ ধরণের অ্যাকোয়ারিয়াম খুবই জনপ্রিয় ।

2. মিষ্টি জলের অ্যাকোয়ারিয়াম (Fresh Water Fish Tank) :
এধরণের অ্যাকোয়ারিয়াম সবথেকে বেশি জনপ্রিয় , এর নানা রকমের সৌন্দর্য, সহজলভ্যতা ও প্রতিপালনের সুবিধার জন্য । সাধারণত: দোকান বাজারে বাড়িতে আমরা এই ধরণের অ্যাকোয়ারিয়ামই দেখে থাকি । এই ধরণের অ্যাকোয়ারিয়ামে রাখার জন্য মাছ ও গাছের অঢেল পছন্দ পাবেন । গোলড ফিশ , কার্প , মলি , গাপ্পি , সোর্ডটেল , বার্ব প্রভৃতি সাধারণ ও সহজলভ্য মাছ থেকে শুরু করে ডিসকাস , লোচ , সিকলিড , টেট্রা প্রভ ৃতি অপূর্ব রূপবান মাছেদের রাখা যায় এ ধরণের অ্যাকোয়ারিয়ামে । এ ধরণের ট্যাঙ্কে বিভিন্ন প্রজাতির গাছ ছাড়াও অমেরুদন্ডীর মধ্যে র্যামসহর্ণ, অ্যাপল , মালয়েসিয়ান ট্র্যাপডোর - এ রকম দু'তিন প্রজাতির শামুক ও নানা ধরণের চিংড়িমাছও রাখা যেতে পারে ।

3. মোহনা জলের অ্যাকোয়ারিয়াম (Brackish Water Fish Tank) :
মোহনা অঞ্চলের ঈষৎ নোনা জলের মাছের জন্য এ ধরণের অ্যাকোয়ারিয়াম । স্ক্যাট , মোনো , স্পটেড পাফার , আর্চার ফিশ , সেইল-ফিন মলি , পাইপফিষহ , ইন্ডিয়ান গ্লাসফিশ , মালয়ান হাফবিক ও বিভিন্ন ধরণের কিলিফিশ রাখা যায় এধরণের অ্যাকোয়ারিয়ামে । জাভা মস , জাভা ফার্ণ , হাইগ্রোফিলিয়া পলিস্পার্মা প্রভৃতি গাছ এ ধরণের ট্যাঙ্কে রাখা চলে । এ ধরণের ট্যাঙ্কের জনপ্রিয়তা সাধারণের মধ্যে কম কারণ এর চাক্ষুস সৌন্দর্য অপেক্ষাকৃত কম ও এর পরিচর্যাও ঈষৎ কঠিন ।

============================

সঙ্গের ছবিটির প্রথমটি মিষ্টি জলের অ্যাকোয়ারিয়াম, দ্্বিতীয়টি নোনা জলের ও শেষেরটি মোহনা জলের । প্রথম ছবিটি আমার নিজের ট্যাঙ্কের , পরের দুটি নেট থেকে ডাউনলোড করা , কারণ আমার নোনা জল বা মোহনা জলের কোনো ট্যাঙ্ক নেই বেশ কয়েক বছর ধরে ।

 

প্রকাশ করা হয়েছে: জলবাগিচা  বিভাগে ।

 

  • ৪ টি মন্তব্য
  • ২৬০ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৯ শে এপ্রিল, ২০০৬ রাত ১২:০৪
comment by: শমিত বলেছেন: হা হা হা ! হতেও পারে !
২. ২৯ শে এপ্রিল, ২০০৬ রাত ১২:০৪
comment by: অতিথি বলেছেন: এইডা কিমুন রহস্য করলেন মিয়া বাই। কইলেন আবার কইলেনও না !!
৩. ২৯ শে এপ্রিল, ২০০৬ রাত ১২:০৪
comment by: অতিথি বলেছেন: শমিত দা কি মীন রাশি নাকি?
৪. ০১ লা মে, ২০০৬ ভোর ৬:০৫
comment by: শমিত বলেছেন: সাদিক , আমি রহস্য করি নি ! আমার কি রাশি আমি জানি না মানে জানতে খুব একটা আগ্রহীও নই । এ ব্যাপারে আমি একটু গোঁড়া অবিশ্বাসী । আশা করি কিছু মনে করলেন না !

 



 


নৈর্ব্যক্তিক
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৩৭২৯৬