আমার প্রিয় পোস্ট

ইহা একটি ব্লগবস্তু যা সম্ভাবনায় নীল কালির মতো অপেক্ষা করে আমাদের মগজ দোয়াতে

প্রিয় সুর গানমালা: 15 \ বাংলা

০১ লা মে, ২০০৬ রাত ১২:৪৮

শেয়ার করুন:                   Facebook

প্রথম অ্যালবামেই কিংকর্তব্যবিমুঢ় করে দিয়েছিলো বাংলা আবার মুগ্ধ করলো তাদের প্রত্যুৎপন্নমতিত্ব দিয়ে । আনুশে আনাদিলের গলা ও গান প্রথম শুনি তারও আগে এক তুমুল বইমেলার মাঠ জুড়ে শেষ ঘোষণার সময় মাইক ছাপিয়ে উঠেছিলো তার খালি গলার টান টান । আমরা সবাই এক সঙ্গে মনে আছে সেদিন প্রেমে পড়েছিলাম সে সুরপ্রতিমার দ্্রাবিড় ভঙ্গিমায় । অনেক রাত্রি হয়েছিলো সেদিন মাঝমাঠে প্রশ্ন উঠেছিলো চৌকিদার পুলিশে জনে জনে আমরা জিগ্যেস করেছিলাম তোমার ঘরে বসত করে কয়জনা আর উত্তরও দিয়ে দিয়েছিলাম নিজেরাই মন জানো না হুঁ হুঁ মন জানো না ...

 

প্রকাশ করা হয়েছে: আমার প্রিয়তম প্রিয়তমা  বিভাগে ।

 

  • ২ টি মন্তব্য
  • ২৬৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০১ লা মে, ২০০৬ সকাল ৭:০৫
comment by: অমি রহমান পিয়াল বলেছেন: মাঝে মাঝে আপনার ওপর রাগ হয়, ভীষন রাগ হয়- মনে হয় আমার লেখাটি আপনি লিখে ফেললেন! ভিন সীমান্তে, ভিন আদর্শে, ভিন আবহে বেড়ে ওঠা দুজনের মনন ও রুচি এত মেলে কীভাবে বলতে পারেন? টেলিপ্যাথি! হাহাহা। ওয়ান্ডারফুল রাইটিং বাডি
২. ০১ লা মে, ২০০৬ সন্ধ্যা ৭:০৫
comment by: শমিত বলেছেন: অমি , খুব কৌতুহলোদ্দীপক লাগে আমারও যখন একের পর এক প্রিয় নাম উঠে আসে আপনার ব্লগতালিকায় আর মনে পড়ে যায় আমাদের সেইসব কিশোর যুবক যাপনগুলি যেখানে অহর্নিশ ঘুরে ঘুরে শুধু ফ্লয়েড , নফলার , লেনন , ইগলস , ডোরস , মার্লে , টাল আর এরকম ।

আর যে কোনো সীমান্ত সীমান্তের ধারণা আমার একটি চরম শক্তিশালী চুতিয়াপন মনে হয় , যা আমাদের মানুষ থেকে পোষা কাকাতুয়া করে তোলে রোজ ।

 



 


নৈর্ব্যক্তিক
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৩৭২৪৬