
ইহা একটি ব্লগবস্তু যা সম্ভাবনায় নীল কালির মতো অপেক্ষা করে আমাদের মগজ দোয়াতে

প্রিয় সুর গানমালা : 6
১০ ই এপ্রিল, ২০০৬ সকাল ৯:৪৯
পত্র দিও / জেমস
যেখানেই থাকো যেভাবেই থাকো
যেখানেই থাকো যেভাবেই থাকো
ছন্নছাড়া দুখের ভোরে
এক চিলতে রোদের ভীড়ে
পত্র দিও পত্র দিও পত্র দিও
নিজের প্রতি যত্ন নিও যত্ন নিও...
- ৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২২৩বার পঠিত
প্রিয় কবিতাগুলি : 12
১০ ই এপ্রিল, ২০০৬ সকাল ৮:০২
অগ্রন্থিত কবিতা : 5 / উৎপলকুমার বসু
তুমি তো বৈচিত্রে নও , একটি নির্দিষ্ট রঙে স্থির হয়ে আছো
যার নাম ধূপছায়া । এ রঙের প্রকৃতি কেমন
তা যদি জানতে চাও তবে একদিন প্রবল
বৃষ্টির শব্দে জেগে উঠতে হবে । দেখে নিয়ো
জানলা খোলা । হয়তো বা বন্ধ আছে , কোনোটারই
কাচ নেই । কাঠের চেয়ার......
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৯৭বার পঠিত
প্রিয় কবিতাগুলি : 11
১০ ই এপ্রিল, ২০০৬ ভোর ৪:২৪
সৃষ্টির উপায় / বিনয় মজুমদার
সৃষ্টির উপায়
শব্দ ব্রহ্ম । অর্থাৎ শব্দের আকার আছে । 'সফেদা' একটি শব্দ- ধ্বনি । এই শব্দের আকার সফেদা ফলটি যেমনি ঠিক তেমনি । এর শব্দতাতি্বক প্রমাণ আছে । 'আতা' একটি শব্দ- ধ্বনি । আতা শব্দটির চেহারা ঠিক আতা ফলটির মতো । পাঠক আপনিও এইরকম...
- ৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৫৯বার পঠিত
প্রিয় কবিতাগুলি : 10
০৮ ই এপ্রিল, ২০০৬ ভোর ৪:৫৪
মুখার্জীরা চিবিয়ে খায় কবিতা (মুখার্জী কুসুম) / শংকর লাহিড়ী
মুখার্জীরা চিবিয়ে খায় কবিতা ।
মুখার্জীদের মেয়েরা সমস্ত রান্নাতেই ব্যবহার করে
ছোট ছোট পাকা কবিতা , যার শাঁস
শাদা , সুগন্ধিত ও বীচিহীন ।
এইসব কবিতা বহুদূর থেকে ভোরের ট্রেনে
ঝুড়িভর্তি হ'য়ে শহরে আসে ।...
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৭৫বার পঠিত
প্রিয় কবিতাগুলি : 9
০৮ ই এপ্রিল, ২০০৬ ভোর ৪:২৮
জামশেদপুরে বর্ষা / কমল চক্রবর্তী
কতকাল পরে ফের সবাই বসেছে মুখোমুখি
প্লেটে প্লেটে গরম খিচুড়ি চালানি মাছের পেট
এমন নিজস্ব দিন , আহা দীর্ঘ হোক
এমন দিনেই শুধু বন্ধুর জুতোর কাঁটা দাঁতে করে তুলে ফেলা যায়
কাঁধে হাত বলা যায় সীতানাথ , তোমার বিয়ের দিন ট্রেন স্ট্রাইক হলে
মুখেতে লাগাম এঁটে নিয়ে যাবো ছাদনাতলায় ।...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২২২বার পঠিত
প্রিয় কবিতাগুলি : 8
০৮ ই এপ্রিল, ২০০৬ ভোর ৪:১৮
জলপাই কাঠের এসরাজ / মৃদুল দাশগুপ্ত
কোনোদিন কিছু ছিলোনা , কিছুই কিছুই নেই আমাদের আজ
আমরা কি বাজাবো না জলপাইকাঠের এসরাজ ?
ও কি ফুল ? বুনো ফুল গোলাপি পাপড়িময় চাবুকের দাগ
আমরা কি চলে যাবো ? কখনো দেবো না ওকে পুরুষ-পরাগ ?...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৯৪বার পঠিত
প্রিয় সুর গানমালা : 5
০৭ ই এপ্রিল, ২০০৬ দুপুর ১২:০৮
প্রিয়া ক্যাফে / মহীনের ঘোড়াগুলি
কাঁপে কাঁপে
আমার হিয়া কাঁপে
এ কী যে কান্ড , একি যে কান্ড
এ কি কান্ড , সব পন্ড ,
এ ব্রহ্মান্ড, শূণ্য লাগে...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২০২বার পঠিত
প্রিয় সুর গানমালা : 4
০৬ ই এপ্রিল, ২০০৬ বিকাল ৩:৩২
আকাশে ছড়ানো / মহীনের ঘোড়াগুলি
আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি ,
দ্যাখা যায় তোমাদের বাড়ি
তার নীল দেওয়াল যেন স্বপ্ন বেলোয়ারী
তার কাঁচ দেওয়াল যেন স্বপ্ন বেলোয়ারী
সেই বাড়ির নেই ঠিকানা
শুধু অজানা লাল সুড়কির পথ শূণ্যে দেয় পাড়ি...
- ১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২১৬বার পঠিত
প্রিয় সুর গানমালা : 3 (অমি রহমান পিয়ালের উদ্দেশ্যে)
০১ লা এপ্রিল, ২০০৬ দুপুর ২:৫৮
আমার দক্ষিণ খোলা জানলা / মহীনের ঘোড়াগুলি
আমার দক্ষিণ খোলা জানলায়
মাঘের এই অন্তরঙ্গ দুপুরবেলায়
না শোনা গান তো পুরনো
মনে পড়ে যায়
এক দমকা হাওয়ায়
আমার দক্ষিণ খোলা জানলায় .......
- ৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৪৭বার পঠিত
প্রিয় কবিতাগুলি : 7
৩১ শে মার্চ, ২০০৬ দুপুর ১:৩৭
নাইটস্কুল (ভূমিকা) / উৎপলকুমার বসু
গোল হয়ে বোস তোরা , আজকের নাইটক্লাস অন্যরকম , সান্ডেলদের ছোট ছেলেটা এসচে তো , এই তুই এশ্চিস না এসিস নি , হাঃ হাঃ , শোনো কথা , বলে কিনা আমি এসিনি , কিন্তু তোর গলা কি আমি চিনি নে রে , আগরওয়ালাদের রোগা মেয়েটা আসবে...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৭৫বার পঠিত




