সাম্যবাদীর পক্ষ থেকে সবাইকে বিপ্লবী শুভেচ্ছা
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:০৭
সমাজতন্ত্র বিশ্বাসী। তবে তথাকথিত বাম সংগঠন কিংবা এদের নেতাদের দ্বারা মোহগ্রস্ত নই। বরং সমাজতন্ত্র কায়েমের সশস্ত্র বিপ্লবেই বিশ্বাসী। আমিও বিশ্বাস করি বন্দুকের নলই সমস্ত ক্ষমতার উৎস। দেশের গরীব লোকদের রক্তচোষা শোষক, ধর্ম ব্যবসায়ী আর সাম্রাজীবাদীদের পদলেহনকারী দেশীয় এজেন্ট- এদের প্রত্যেককেই আমি প্রচন্ড ঘৃনা করি। মেহনতী মানুষের মুক্তির সংগ্রামী নিজেকে উৎসর্গ করলাম। বিপ্লব সন্নিকটে।।
শোষিতের অধিকার প্রতিষ্ঠা পাক
বিপ্লব সফল হউক।
লেখক বলেছেন: রাজাকার-বুর্জোয়া-শোষকদের কালো হাত ভাঙ্গতে সবসময়ই আমাকে পাবেন।
দিনমজুর বলেছেন:
শোষিতের অধিকার প্রতিষ্ঠা পাক
বিপ্লব সফল হউক।
-------------->
আপনাকে লাল সালাম, কমরেড
লেখক বলেছেন: দুনিয়ার মজদুর এক হোক-
শোষিতের অধিকার প্রতিষ্ঠা পাক
বিপ্লব সফল হউক।
.
আপনাকেও লাল সালাম কমরেড।
দিনমজুর বলেছেন:
কিন্তু একটা বাক্যের উপস্থাপন ভঙ্গিতে সমস্যা আছে বলে মনে হয়। বাক্যটি হলোঃ
"তবে তথাকথিত বাম সংগঠন কিংবা এদের নেতাদের দ্বারা মোহগ্রস্ত নই।"
একটু ভাববেন- আশা করি।
সময় পেলে- এ নিয়ে দুটি কথা বলার ইচ্ছা থাকলো.....
আপাতত, এ পোস্টকে প্রিয়তে রাখলাম- মাঝেমধ্যে এখানে ঢুকে আপনার সাথে আলোচনা করার উদ্দেশ্যে......
লেখক বলেছেন: আপনি চাইলে এই বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলবো। ভালো থাকবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ দিনমজুর।
প্রণব আচার্য বলেছেন:
কি বিপ্লবীকমেন্ট মুছে দিলেন?
কিছু মনে করবেনা না,
আপনার বিপ্লবী স্বত্বা নিয়ে সন্দেহ আছে?
বিপ্লবীরাতো সাহসী হয়
লেখক বলেছেন: কিছু মনে করবেন না, কোন কমেন্ট এর কথা বলছেন??
সমাজতন্ত্রে বিশ্বাসী...এই অভীধা শুইনা আমার মানসপটে একজন ধর্ম বিশ্বাসী মানুষের কাছাকাছি একটা চেহারা ভাইসা উঠলো...তারপরের লাইন,"তবে তথাকথিত বাম সংগঠন কিংবা এদের নেতাদের দ্বারা মোহগ্রস্ত নই।" এইটা অহেতুক জোলো টাইপ অস্বীকার লাগলো...তথাকথিত বাম সংগঠন কিংবা নেতাগো মোহ কি আর সেই মোহমুক্তির উপায় নিয়া কথা না কইয়া এই ধরণের বাক্য খুব misleading হয়। সমাজতান্ত্রিক ইতিহাসে সংগঠনের গঠন নিয়াও দ্বান্দ্বিক আলোচনা খুব কম হয় নাই...সংগঠন নিয়া লেনিন সাহেবের কিম্বা মাও জেদং-এর রাষ্ট্র আর বিপ্লব বিষয়ক লেখা বাদেওপার্টি সাহিত্য খুব কম নাই মনে হয়...
"আমিও বিশ্বাস করি বন্দুকের নলই সমস্ত ক্ষমতার উৎস।"
এইরম উক্তি কোন প্রেক্ষাপটে আসে...কিসের নিরীখে আসে সেইটা আলোচনা হওয়াটা জরুরী...বিপ্লবের রনকৌশল নির্ধারণের সাথে অনেক বিষয় অঙ্গাঙ্গীভাবে জড়িত হয়...বিশ্বাসমূলক কোন বচন দিয়া মার্ক্সীয় সমাজব্যবস্থার পত্তন কইরা ফেললাম, এই বাক্য শুনতে খুব বিশ্বাসযোগ্য লাগে না। বন্দুকের নল কার হাতে থাকবো সেইসব নির্ধারণের প্রয়োজনও আছে...যার হাতে থাকবো সে বন্দুক কার কাছে জমা দিবো বিপ্লবের পর সেইসবও নির্ধারণের বিষয়...এইরম রোমান্টিক বাক্য বিপ্লব পরিস্থিতিতে উজ্জীবনী মন্ত্র হইতে পারে...কিন্তু বিপ্লব সংগঠনের বিশ্বাস হইলে বিপদ আছে...
আর "বিপ্লব সন্নিকটে" শব্দ দুইখান অনেক উজ্জীবনি মনে হয়...কিন্তু এই সন্নিকট আসলে বিভ্রান্তিও তৈরী করে...বিপ্লব একটা ধারাবাহিক সময়ের নাম...এইটা চর্চার বিষয়...বিশ্বাসের না...
আপনের এই প্রকাশরে ছোট না কইরাই কইতে চাই, এইরম "বিশ্বাসী" মার্ক্সিস্ট হওনের কাল এইটা কি না সেই বিষয়ে আলোচনা চালাইতে পারেন বন্দুকের নলের দোলাচলে বিশ্বাসী হওনের আগে...
লেখক বলেছেন: সবার চিন্তা ভাবনা এক হবে তার কোনো কথা নাই। আমি যেটা বিশ্বাস করি বা পছন্দ করি আপনার তা ভালো নাও লাগতে পারে। এটাই বাস্তবতা।
হতে পারে বিপ্লবের রোমান্টিসিজমে ডুবে আছি আবার নাও পারে। হতে পারে আমার জ্ঞান একেবারেই শূন্য। হতে পারে আমার চিন্তা-ভাবনা ভুল, আবার নাও পারে।
যাই হোক আমি যা বিশ্বাস করি তাই আমার প্রোফাইলে এবং পোষ্টে লিখেছি। তবে অনেকের মত ভন্ডামী করতে চাইনা। যা বিশ্বাস করি তাই লিখি। মাথা গরম বয়সও খুব একটা বেশী না। বয়সের দোষ বোধহয়। তবে সমাজতন্ত্রের প্রতি ভালোবাসায় কিংবা দেশের সাধারন মানুষের জন্য কিছু করতে চাওয়া- এগুলোর কোনোটার মধ্যেই এতটুকু খাদ নেই।
জানিনা জীবনে কি করতে পারবো। তবে হ্যা আর কিছুই না পারি নিজ জীবনের বিনিময়ে যদি সমাজের অন্ততঃ একটা কীটকে হত্যা করতে পারি তাহলেও জীবনে স্বার্থকতা খুজে পাবো।
বিপ্লব সফল হউক
শোষিতের জয় অনির্বায।
িনরুেদ্দশ নীহািরকা বলেছেন:
এই পোশট ( Click This Link) এ-
সমালোচনাকারী বলেছেন:
সমাজতন্ত্র নিপাত যাক।
পুজিবাদ বিকাশপাক।
----------->
আপনেরা কিছু কইবেন না???????
প্রণব আচার্য বলেছেন:
আপনার এই পোষ্টে আমি পূর্বে একটি কমেন্ট করেছিলাম; ...আমিও বিশ্বাস করি বন্দুকের নলই সমস্ত ক্ষমতার উৎস..... এই অংশটির সাথে দ্বিমত পোষণ করে। কিন্তু এখন দেখি কমেন্টটি নাই। বিপ্লব দীর্ঘজীবি হোক
মানুষের মুক্তি আসুক



















আশাকরি রাজকারবিরোধী আন্দোলনে আপনাকে সঙ্গে পাবো।