জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন-উত্তর পর্বে বলেছেন, বর্তমান সরকারের শাসনামলের ১৭ মাসে ৫,৬৩৫ জন খুন হয়েছে।
সেন্টার ফর মিডিয়া এন্ড ট্রেডিং (এমআরটি)-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়- প্রতিদিন গড়ে ১০ জন খুন হয়েছে।
এ প্রসঙ্গে কিছু সংবাদপত্রে শিরোনাম তুলে ধরা হলো- ভোরের কাগজ ১৫.০৫.১০ ‘নিখোঁজের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গুপ্ত হত্যা', আমার দেশ ১৫.০৫.১০ ‘বেরিয়ে আসছে দাগি সন্ত্রাসীরা' একই দিনে আমার দেশ ‘পূর্ণোদ্যমে ক্রসফায়ারে পাবনা, কুষ্টিয়ায় নিহত আরও দুই', যায়যায়দিন ১৩.০৫.১০ ‘ক্রসফায়ারে মৃত্যুর মিছিল', নয়াদিগন্ত ১১.০৫.১০ ‘নিয়ন্ত্রণ করা যাচ্ছে না গুপ্ত হত্যা', দিনকাল ০৮.০৮.১০ ‘গুপ্ত হত্যার শিকার আরো ৪ জন', ভোরের কাগজ ৭.০৮.১০ ‘ছিনতাই আতংকে মোবাইল কোম্পানির সেলসম্যানরা', নয়াদিগন্ত ০৭.০৮.১০ ‘আইন-শৃক্মখলা বাহিনীর পরিচয়ে অপহরণ, অতঃপর নিখোঁজ', জনকণ্ঠ ০৫.০৮.১০ ‘৭ বছরে ডিসিসির ৬ কমিশনার খুন' যুগান্তর ০৪.০৮.১০ ‘বাংলাদেশের অপরাধ জগতে সক্রিয় ২২ দেশের নাগরিক', সংবাদ ৯ ‘ব্যবসায়ী সংগঠনের উদ্বেগ, শিল্পখাতে আইন-শৃক্মখলার অবনতি', সংগ্রাম ১০.০৭.১০ ‘একমাসে খুলনায় ৩৩ খুন', সংবাদ ১১.০৭.১০ ‘রাজধানীতে জুন মাসে ৩০ খুন' কালেরকণ্ঠ ০৬.০৭.১০ ‘পুলিশের নাকের ডগায় দুধূর্ষ ডাকাতি', নয়াদিগন্ত ০৬.০৭.১০ ‘বিরোধী দলের কর্মকান্ড নিয়ন্ত্রণে ব্যস্ত রাখা হয়েছে পুলিশকে : বেড়েই চলছে অপরাধ', দিনকাল ০৩.০৭.১০ ‘৬ মাসে র্যাব পুলিশ ৬১ জনকে খুন করেছে : অধিকার' ইনকিলাব ০১.০৭.১০ ‘ভারতীয় এয়ারগান অপরাধীদের হাতে গিয়ে হচ্ছে অস্ত্র', দিনকাল ২০.০৬.১০ ‘রাজধানীতে ৫ মাসে ১১৪ খুন: পার পেয়ে যাচ্ছে খুনিরা', নয়াদিগন্ত ১৮.০৩.১০ ‘৮ মাসে ৯৮টি ফিলিং স্টেশনে ডাকাতি, ১৫ কোটি টাকা লুট', ইত্তেফাক ১৭.০৩.১০ ‘যাত্রাবাড়িতে আইনজীবী হত্যা মতিঝিলে জোড়া খুন'। এসব সংবাদ এখন মামুলি বিষয়।
এর পরও কি আইন শৃংখলা অতীতের যে কোন সময়ের তুলনায় ভাল ???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

