২য় পর্ব এখানে
কেন বৈশাখ এলে পান্জাবী আর ইলিশ পান্তাভাত ?
আবার নারী মদ নিয়ে চলে ইংরেজী নববর্ষের রাত ?
যদি মডার্ন যুগে তাসবিহ-খতম তাবিজ-কবজ বাদ !
কেন মঙ্গল প্রদীপ তীলক দোলক রাখির আশীর্বাদ ?
যে প্রজাতন্ত্রে মুসলিম হল নব্বই ভাগ প্রজা,
তাকে সেকুলার বলে পরিচয় দিতে লাগে কেন এত মজা ?
যদি ধর্মের সাথে আধুনিকতার এতটাই সংঘাত ,
কেন থিয়েটার উদ্ভোধনের আগে কুরআন তেলাওয়াত ?
কেন ভার্সিটি আর কলেজ গুলোতে অস্ত্র গুদাম রেখে ,
সরকার কাঁপে মাদ্রাসা পড়া মওলাদের দেখে ?
কেন ? কেন ? কেন ? কেন ? কেন ? কেন...??
কেন মৌলবাদের অপবাদ নিয়ে বাঁচবে মুসলমান ?
কেন সন্ত্রাস নামে অবহিত হবে আল্লাহর দিকে আহবান ?
যদি এ দেশেই চলে পূজিবাদ আর কমিউনিজম প্রীতি,
তবে তাহাদের কেন এত বিষ লাগে ধর্মীয় রাজনীতি ?
যদি এ দেশেই মিটে দিল্লি মস্কো ওয়াশিংটনের সাধ,
তবে পৃথিবীর জ্যোতি মুহাম্মদের আদর্শ কেন বাদ... ?
কেন ? কেন ? কেন ? কেন ? কেন ? কেন...??
১ম পর্ব এখানে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


