সকাতরে ঐ কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা... কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা ...

পৃথিবী আমারে চায় ...
২৭ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:০৫
খুব সকালে হারমোনিয়াম বাজিয়ে উত্তম কুমার যখন তার রুমে গলা ছেড়ে গান ধরলো ... " পৃথিবী আমারে চায় .... রেখো না বেঁধে আমায় .... " পৃথিবীটাকে তখন আক্ষরিক অর্থেই খুব সুন্দর ও সরল মনে হচ্ছিলো । আহা কি মধুময়ই না জীবন ।
কিন্তু আমার চিন্তার সুরে টান পড়লো যখন হঠাৎ করেই ভিতর থেকে কেউ বলে উঠলো " না পৃথিবী তোমারে চায় না..." । ডায়লগ শুনে আমার হাসি পেলো, হা হা হা । দেখলাম উত্তম কুমারের বাবা রেগে উঠেছেন " বেকার ছেলে .... কাজ নাই খালি সাতসকালে গলা সাধা ... বের হও " । কঠিন জীবনটা যেনো হঠাৎ করেই আড়াল থেকে বের হয়ে এলো ।
আমার প্রিয় ইমোশোনাল, সেন্টিমেন্টাল উত্তম কুমার রাগ করে অভিমানে বাড়ি থেকে বের হয়ে এলো ।।
হা হা হা .....
বিশ্ববিদ্যালয়ে তৃতীয় - চতুর্থ বর্ষের দিকে এসে আমরা সবাই হঠাৎ করে ভীষণ ভাবে উত্তম ভক্ত হয়ে পড়লাম । হলিউড, বলিউড ফেল । উইকএন্ড আসলেই উত্তম-সুচিত্রার ছবি । উত্তমের এমন কোনো ছবি নেই যা দেখা হয়নি তখন । হোস্টেলের সিনিয়র ভাইদের মাঝেও সময়ের এই ট্রান্জিসনে একই জিনিস খেয়াল করতাম । শান্ত সহজ সরল বলয়ের মাঝে থেকেও উত্তমের সবল ও বলিষ্ঠ চরিত্র চোখে পড়ার মত ছিলো ।
পৃথিবী.... অবাক পৃথিবী, তাকিয়ে রয় অবাক দৃষ্টি মেলে আমাদের পানে ।। মিলনমেলা ভাঙ্গলো বলে ।।
ছবিসূত্র : ফ্লিকআর ।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): পৃথিবী, পৃথিবী, পৃথিবী, পৃথিবী পৃথিবী পৃথিবী, পৃথিবী পৃথিবী পৃথিবী ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল বিভাগে । সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:১০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ত্রিভুজ বলেছেন:
হুমম.. অনেক মুভি দেখেন নাকি?
লাস্ট সামুরাই বলেছেন:
না ত্রিভুজ ভাই, খুব একটা মুভি দেখি না :-) । তবে সেই সময়টায় ওইকএন্ডগুলোতে প্রচুর মুভি দেখা হতো ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...













