সকাতরে ঐ কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা... কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা ...

তরল মন

০৩ রা মে, ২০০৭ বিকাল ৪:২৫

শেয়ারঃ
0 0 0

পদার্থের যেমন তিনটি অবস্থা থাকে, মানুষের মনও মনে হয় এই রকম তিনটি অবস্থায় বিরাজ করে ।
কঠিন, তরল আর বায়বীয় । বায়বীয় অবস্থাকে আমি অবশ্য বাষ্প বলতেই পছন্দ করি, মনের বাষ্পীয় অবস্থা ।
কখনও কখনও বেশ দুনিয়াদার লোক,দুনিয়ার হিসাব নিকাশ ছাড়া যে আর কিচ্ছু বোঝে না, তাকেও দেখি বেশ তরল অবস্থায় চলে যেতে ।
এভাবে সবার মন যদি সবসময় তরল বা বাষ্পীয় অবস্থায় থাকত তাহলে ভালই হতো । অন্তত কঠিন মনের মানুষ থেকে আমরা রেহাই পেতাম ।

আমার এই টেবিল থেকে একটা জানালার পুরো অর্ধেকটা দেখা যায় । আর এই রুমটা পাঁচতলাতে হওয়ায় দূরে কিছু সবুজ গাছের দোলা আমাকে প্রায়ই তরল অবস্থা থেকে বাষ্পীয় অবস্থায় নিয়ে যায় ।
সেই সময়টা বেশ ভালোই লাগে । উড়ে যাওয়া তুলার মত মনের অনুভূতিগুলাও কেমন যেন ভাসতে থাকে ।

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০০৭ বিকাল ৪:৩২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা মে, ২০০৭ বিকাল ৪:৩৬
ফাহা বলেছেন: তরল অবস্থার কিছু ধর্ম যদি ব্যাখা করতেন....
২. ০৩ রা মে, ২০০৭ বিকাল ৪:৪৫
লাস্ট সামুরাই বলেছেন: মনের তরল অবস্থা বা তরল মন মানে নরম মন যা কিনা সহজেই মানুষের সমস্ত মানবিক আবেদনে সাড়া দেয় ।

 

মোট সময় লেগেছে ০.৯৪৩৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সামুরাই যোদ্ধা;
জীবনের পথে পথে খালি হাতে এক সরল যুদ্ধ
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ