somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... বিজয় দিবস র‍্যালী প্ল্যাকার্ড সমগ্র... (ছবি ব্লগ)
শীতের সকালে অলস ঘুম তাড়িয়ে বাইরে বের হওয়া রাতজাগা মানুষের কষ্টকরই বটে। কিন্তু উত্তরা থেকে পাবলিক লাইবে্ররী হয়ে শহীদ মিনার চত্বরে পৌঁছাতে পৌঁছাতে মনে হলো এমন দিন ঘুমিয়ে বা বাসায় বসে কাটানো অন্যায়! চারিদিকে বিজয়ের আনন্দ!! বিজয়ের আলো!! সূর্যের মিষ্টি রোদ যেন বিজয়ের আলোকেই বহন করছে। তার উপর স্বাধীনতার ৪০ বছর পূর্তি! আমাদের আনন্দ তো বাঁধ ভাঙবেই।

বাংলা ১৩টি কমিউনিটি প্ল্যাটফর্ম এবারই প্রথম সম্মিলিত বিজয় িদবস র‍্যালী আয়োজন করে। খুবই প্রশংসনীয় উদ্যোগ, বিজয়ের এই ৪০ বছর পূর্তি বাংলা প্ল্যাটফর্মগুলো এর থেকে উত্তম উপায়ে পালন করতে পারত কিনা জানি না।

পুরো সময় জুড়েই আমার বিশেষ দৃষ্টি ছিলো বাংলায় লেখা প্ল্যাকার্ডগুলির দিকে। চমৎকার লেখনী ও ভাষার সমাহার ছিলো তাতে। প্ল্যাকার্ড লেখা সহজসাধ্য কাজ নয়। যারা প্ল্যাকার্ডগুলি নিজ হাতে লিখে নিয়ে এসেছেন তাঁদেরকে বিশেষ অভিনন্দন ও কৃতজ্ঞতা। যারা বিজয় র‍্যালীতে আসতে পারেননি, তাদের জন্য কুয়াশা আর সবুজের ভীড়ে কিছু উন্নীত কিছু প্ল্যাকার্ডের ছবি।
























































বাদ্য বাজনার সাথে আনন্দ উদযাপন ...


বাদ্য বাজনা চলছে ...


** জানা আপাকে বিশেষ ধন্যবাদ। উনি শরীর খারাপ থাকা সত্বেও এবং অসংখ্য ব্যস্ততা নিয়েও বিজয় দিবসের আগের রাতে কষ্ট করে, উৎসাহ সহকারে সামহোয়্যার ইন...ব্লগ থেকে আনা প্ল্যাকার্ডগুলো লিখেছেন এবং একই সাথে এই র‍্যালীর ভাবনা থেকে শুরু করে পুরো আয়োজনেও উনার প্রত্যক্ষ ভূমিকার প্রশংসা করতে হয়।


বিজয় অম্লান হোক। সর্বক্ষেত্রে আমরা বিজয়ী থাকি, হই... এই প্রত্যাশায়।


আরও ছবি দেখতে...]]>
http://www.somewhereinblog.net/blog/samuraiblog/29512878 http://www.somewhereinblog.net/blog/samuraiblog/29512878 2011-12-30 18:33:34
প্রিয় গান, প্রিয় কিছু রবীন্দ্র সঙ্গীত...
১. দূরে কোথায় দূরে দূরে...



২. মেঘ বলেছে যাবো যাবো...



৩. চাঁদের হাসি বাঁধ ভেঙেছে...



৪. সেই যে আমার নানা রঙের দিনগুলি...



৫. আমার হিয়ার মাঝে...



৬. তবু মনে রেখো...



৭. চোখের আলোয় দেখেছিলেম, চোখের বাহিরে...



৮. ভালবাসি ভালবাসি...



৯. ফুলে ফুলে ঢ'লে ঢ'লে...



১০. কতবার ভেবেছিনু...



১১. জাগরণে যায় বিভাবরী ...



১২. সকাতরে ওই কাঁদিছে সকলে...



আরও আপডেট করা হবে... কবি গুরু কি আর একটি দুটি গান লিখেছেন!!]]>
http://www.somewhereinblog.net/blog/samuraiblog/29472976 http://www.somewhereinblog.net/blog/samuraiblog/29472976 2011-10-27 04:11:41
আজ বৃষ্টি হবে....
আহা, সত্যি সত্যি বৃষ্টি হচ্ছে, বিকেল চারটায় যখন এই পোস্ট লিখছিলাম তখন কি জানতাম যে এই ছয়টার দিকে কালো মেঘ এক মুঠো ধূলিঝড় নিয়ে কিছুক্ষণ বীর বিক্রমে খেলে, ঝুম বৃষ্টি শুরু করে দেবে।

জানালার ধারে বসে, বৃষ্টির শব্দ কি মধুময়ই না শোনায়!



এ যেন মনের কোণের আকাশে চুপিসারে বৃষ্টি চাওয়াতে, বৃষ্টি দেবতা নিজে এসে অপার বৃষ্টি ঢেলে দিলেন। আসলে সকালে কাজের মধ্যে বাইরে এক পুরনো কলীগের সাথে কথা বলার সময়, উনার মুখে শুনলাম ওখানে বৃষ্টি হচ্ছে; সেটা মাথায় ঢুকে গেলো। আর সেই বৃষ্টি যেন প্রায় ২৮৭৩ কিলোমিটার পাড়ি দিয়ে উড়ে এসে আজ সন্ধ্যায় আমাদের সকলকেও এক ঠান্ডা পরশ বিলিয়ে দিয়ে গেলো <img src=" style="border:0;" />।

মন্দ না! 'মন্দ না'!


"ইয়েএএএ সামু ইজ ব্যাক" <img src=" style="border:0;" />।]]>
http://www.somewhereinblog.net/blog/samuraiblog/29384445 http://www.somewhereinblog.net/blog/samuraiblog/29384445 2011-05-21 16:08:11
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া।

চরণে ধরিয়া তব কহিব প্রকাশি
গোপনে তোমারে, সখা, কত ভালোবাসি।
ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা,
কেমনে তোমারে কব প্রণয়ের কথা।

ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি
চিরজন্ম সঙ্গোপনে পূজিব একাকি--
কেহ জানিবে না মোর গভীর প্রণয়,
কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়।

আপনি আজিকে যবে শুধাইছ আসি,
কেমনে প্রকাশি কব কত ভালোবাসি।


মাঝে মাঝে অবাক হয়ে ভাবি, কিভাবে কবিগুরু রবীন্দ্রনাথ মানবের সকল অনুভূতির দেখা পাইলেন আর কিভাবেই বা এমন সুন্দর অকপট ভাবে মনের সকল ভাব প্রকাশ করিতে পারিতেন। সত্যিই আশ্চর্য!!

রবীন্দ্রসঙ্গীত ঠিক সুর, লয় আর তালে না গাইলে ঠিক কেমন যেন জমে না। আর গাওয়ার সময় গানের প্রতি প্রয়োজনীয় আবেগ আর মনোযোগটাও ঠিক ঠিক থাকা চাই।
নিচের গানটার গায়কী ভালো, অসাধারণ কিন্তু তারপরও ঠিক কোথায় জানি একটুখানি জমলো না। কারও কাছে এর থেকেও ভালো লিংক থাকলে যোগ করতে পারেন।



]]>
http://www.somewhereinblog.net/blog/samuraiblog/29361604 http://www.somewhereinblog.net/blog/samuraiblog/29361604 2011-04-12 19:43:22
রবীন্দ্র সঙ্গীত: সকাতরে ওই কাঁদিছে সকলে...


সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা।
কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা।।
ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে, সদাই ভাবনা।
যা-কিছু পায় হারায়ে যায়, না মানে সান্ত্বনা।।
সুখ-আশে দিশে দিশে বেড়ায় কাতরে–
মরীচিকা ধরিতে চায় এ মরুপ্রান্তরে।।
ফুরায় বেলা, ফুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে–
কাঁদে তখন আকুল-মন, কাঁপে তরাসে।।
কী হবে গতি, বিশ্বপতি, শান্তি কোথা আছে–
তোমারে দাও, আশা পূরাও, তুমি এসো কাছে।। ।


]]>
http://www.somewhereinblog.net/blog/samuraiblog/29258312 http://www.somewhereinblog.net/blog/samuraiblog/29258312 2010-10-20 14:45:18
শুভ জন্মদিন প্রিয় ব্লগ, শুভ জন্মদিন প্রিয় "বাঁধ ভাঙার আওয়াজ" (ছবি ব্লগ)
প্রিয় সামহোয়্যার ইন...ব্লগকে চতুর্থ বর্ষ পূর্তির অফুরান শুভেচ্ছা। শুভ জন্মদিন। যুগ যুগ টিকে থাকুক বাংলা ব্লগ কম্যিউনিটির পথিকৃৎ "বাঁধ ভাঙার আওয়াজ" এর এই ব্লগ দুনিয়া। আরও রঙিন রঙে রাঙুক এই ব্লগ পরিমন্ডল।

এখানে ব্লগারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে প্রতিনিয়তই রচিত হচ্ছে বর্ণিল সব মুহূর্তের। আমার গত তিন কি সাড়ে তিন বছরের ব্লগাভিজ্ঞতার ঝুড়ি থেকে এই প্রথম কিছু দুর্লভ ব্যতিক্রমী ছবি, ব্লগের জন্মদিন উপলক্ষে শেয়ার করছি।

১. রাত জাগা পাখি...
ব্লগ ভার্সন ২ রিলিজের আগের দিন মধ্যরাতের পর। বাম দিক থেকে মঈন ভাই, হাসিন ভাই, আমি, লাভলুদা। আমরা রাতে কাজ করবো শুনে মঈন ভাই আমাদের সঙ্গ দিতে থেকে যান। উপর তলায় কাজ করতে করতে এক ফাঁকে ঘুম তাড়াতে আমরা তিনজন নিচে থ্রিডি টিমের রুমে পপকর্ণের বাটি হাতে নিয়ে চলে আসি। যদিও আমাদের কাজ ছাড়া ঘুমানোর কোন প্ল্যান ছিলো না তথাপি আরিল রাতে নিজে ড্রাইভ করে এসে আমাদের ম্যাট্রেস, ফোম, বিশাল দুই বাটি পপকর্ণ <img src=" style="border:0;" />, প্রিগংলস আর ঠান্ডা স্প্রাইট, কোকাকোলা ইত্যাদি দিয়ে যায়।



এ তো গেলো একদিন, এভাবে প্রতিটি ভার্সন রিলিজের আগে এবং গুরুত্বপূর্ণ ফিচার যোগের আগে অফিসে রাত কাটানোর আরও নজির আছে। সাথে সাথে আরিল, জানার প্রত্যক্ষ সহযোগিতা আর উৎসাহ তো সবসময় আছেই। দেখুন ব্লগ ভার্সন ৩ রিলিজের স্মৃতিকথা লাভলুদার ব্লগ থেকে।

২. বর্তমানে অনলাইনে আছেন:
সম্ভবত এটাই ব্লগে সবচেয়ে বেশি মুহুর্মুহু পরিবর্তন হয় এবং রিয়েল টাইম ডাটা দিচ্ছে। দেখে নিন আমার ক্যামেরায় ধারণকৃত বিভিন্ন সময়ের স্থির চিত্র...


ক. সেঞ্চুরি!!! ১০০ জন ব্লগার অনলাইনে... ব্যাপারটা মন্দ না। এখন পুরোপুরি ১০০ পাওয়া দুষ্কর বটে।


খ. একেবারে সমানে সমান... ১০৩ জন ব্লগার ১০৩ জন ভিজিটর। লেখক পাঠক সমানে সমান।


গ. ০ জন ব্লগার ১৭৯ জন ভিজিটর! সার্ভার আপগ্রেডেশন এর জন্য যেই দু-তিন ঘন্টা ব্লগ বন্ধ ছিলো। অসংখ্য চোখ যেন প্রতীক্ষায় ছিলো যে ঠিক কখন ব্লগটি আবার আপ হবে। ব্লগ আপ করার পরেই দেখা গেলো ১৭৯ জন ভিজিটর!

৩. রিক্সা...
রিক্সা বাংলাদেশের লোকাল কমিউনিটির চিহ্ণ আর ঐতিহ্য। ব্লগের মূল ব্যানারে রিক্সার কল্যাণে... রিক্সা ব্লগারদের কাছে আরও বেশি অর্থবহ। এবার দেখে নিন সামহোয়্যার ইন... অফিসে রিক্সার কদর।


রিক্সা আর সাইকেল দুই বন্ধু একসাথে... <img src=" style="border:0;" />। সাইকেলটি অবশ্য অফিসের অন্য একজন কলীগের...।


৪. ব্লগ ইমোটিকন:
বাংলা ব্লগের স্বকীয়তা আর স্বমহিমার যেন এক উজ্জ্বল দৃষ্টান্ত এই ইমোটিকনগুলো। পৃথিবীর আর কোন ইমোটিকন ব্যবহার করে এত শান্তি পাই না। এই ইমোটিকনগুলোর যেন আলাদা প্রাণ আছে। এই ইমোটিকনসহ ব্লগের দৃষ্টিনন্দন অসাধারণ ব্যানার গুলোর জন্য এর ক্রিয়েটর রাশীদ ভাইকে অভিনন্দন আর ধন্যবাদ।


শুরুর এগারো ইমোটিকন এর নামগুলোও বাহারী... অনেকসময় শুধু এই নামগুলোই কোন একটা কনটেক্সট সুন্দর ভাবে প্রকাশ করে। ব্লগের বাকি ইমোটিকনগুলোর জন্যও এরকম বাহারী নাম চাই।
<img src=" style="border:0;" /> - ( হাসি )
<img src=" style="border:0;" /> - ( ক্লোজআপহাসি )
<img src=" style="border:0;" /> - ( চামহাসি )
<img src=" style="border:0;" /> - ( ধরাখাইছে )
<img src=" style="border:0;" /> - ( কটমট )
<img src=" style="border:0;" /> - ( যাহ )
<img src=(" style="border:0;" /> - ( আম্মাআআ )
/<img src=" style="border:0;" /> - ( মনখারাপ )
<img src=" style="border:0;" /> - ( বাঁচাওওও )
<img src=(" style="border:0;" /> - ( খাইয়ালামু )
<img src=" style="border:0;" /> - ( কিমজা )

অন্য সব ইমো:
:-* <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=)" style="border:0;" /> :`> :``>> <img src=|" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> /<img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> B:-) <img src=" style="border:0;" /> B<img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" />

৫. দারূণ সব ব্যানার:
বিভিন্ন দিবস উপলক্ষে ব্লগের ব্যানার পরিবর্তিত হয়। অসাধারণ দৃষ্টিনন্দন সব ব্যানার। এই ব্যানারগুলোর ভীড়ে আমার নিজস্ব পছন্দের কিছু ব্যানার, যা চোখে গেঁথে গিয়েছিলো।

ব্লগের প্রথম দিককার আউটলুকও আমার কাছে বেশ লাগতো। সিম্পলের মাঝে দারুণ।



২০০৭ আইসিসি বিশ্বকাপ ক্রিকেট(ওয়েস্ট ইন্ডিজ) উপলক্ষে ব্লগের বিশেষ ব্যানার... তখনকার পটভূমির সাথে এককথায় মানানসই। সেই বিশ্বকাপেই বাংলাদেশ ভারতকে প্রথম রাউন্ড থেকেই বিদায় করে দেয় বাংলাদেশ পায় ভারতের বিপক্ষে ৫ উইকেটের এক স্মরণীয় জয়


ছায়াঘেরা সবুজ শ্যামল এর মাঝে পতপত করে উড়ছে লাল-সবুজ পতাকা। এমনি স্বাধীন এক পতাকা, শান্তির স্বাধীন স্বদেশের স্বপ্নই তো দেখেছিলেন আমাদের পূর্ব পুরুষেরা। ব্লগ ভার্সন ৩ রিলিজের সময় এই নতুন ব্যানারটি যুক্ত হয়।


সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। বিজয়ের দ্যুতিতে আলোকিত হোক সকল প্রাণ। বিজয় অম্লান থাকুক চিরদিন।


(চলবে... টু বি কন্টিনিউড্)

*** পরে একসময় ব্লগের পুরনো জনপ্রিয় কিছু ফিচার নিয়ে লেখার ইচ্ছা আছে। ]]>
http://www.somewhereinblog.net/blog/samuraiblog/29059534 http://www.somewhereinblog.net/blog/samuraiblog/29059534 2009-12-15 22:32:47
ID Award-2008 এর জন্য বাংলাদেশের প্রজেক্টকে ভোট করুন..
আসুন আমরা শফিকুল ইসলাম কে ভোট দেয়ার জন্য login করি:

ভোট দিতে ক্লিক করুন



]]>
http://www.somewhereinblog.net/blog/samuraiblog/28860082 http://www.somewhereinblog.net/blog/samuraiblog/28860082 2008-10-26 16:57:57
বৃষ্টি, পাহাড় আর জীবন বাইরে বৃষ্টি হচ্ছে । গেস্ট হাউজের ভিতর থেকে ঝম ঝম বৃষ্টির শব্দ অনেকটা নূপুর নিক্কনের মতই শোনাচ্ছে । আমার চোখে ভাসছে মতিঝর্ণা, কুসুমবাগের সেই আহত বিষন্ন মানুষগুলোর ছবি । এই নিপাট নিরীহ বৃষ্টিও নিশ্চয় এখন তাদের বুকে কাঁপন ধরায় ।

আবারও পাহাড় ধ্বসে পড়ার আশংকা, আবারও দুর্ঘটনার ভয় । কিংবা এই নিরীহ বৃষ্টিও হয়ত এখন তাঁদের মনে করিয়ে দেবে একসাথে পরিবারের অনেককে হারানোর বেদনা, নিজেদের ছোট্ট সম্বলটুকুও মাটিতে মিশে যাওয়ার দুঃস্মৃতিকে ।

এমন ঘটনা আগে কখনও এখানে ঘটেনি, অনেকদিন ধরেই তারা এখানে আছে, কখনও বৃষ্টিতে এভাবে পাহাড় ধ্বসে পড়েনি । পাহাড়ের ভাঁজে এমন জায়গা আর নিরাপদ নয় । যে পথে পাহাড়ের মাটি গড়িয়ে নিচে নেমে এসেছে, সেই একই পথে এখন আরও সহজে ধ্বস নামতে পারে ।

পাশের বেশ কয়েকটি ঘর, দেয়াল গুড়িয়ে গেলেও – আশে পাশে এখনও যারা আছে তাদের কারোরি এই জায়গা ছেড়ে যাওয়ার উপায় নেই । হয়তোবা এই মিশে যাওয়া শূণ্য জায়গাতেই নতুন করে আবার গড়ে উঠবে বাড়ি ঘর ।

এখানে বিপদের ভয় কিন্তু বাইরের পৃথিবীতে এর থেকে নিরাপদ জায়গা নিয়ে তাদের জন্য আর কেইবা বসে আছে? তাদেরকে এখানেই থাকতে হবে,থাকতে হয়; আর হয়ত কোন দুর্ঘটনা ঘটবে না এই আশাতেই বুক বেঁধে ।

নদী ভাঙ্গনের শিকার হয়ে তাদের অনেকেই এখানে এসেছিল বরিশাল,ভোলা কিংবা নোয়াখালী থেকে । জীবনের কাছে তাদের থাকা খাওয়া ছাড়া আর বেশী কিছু চাহিদা না থাকলেও – বারে বারে জীবন এভাবেই তাদের কাছ থেকে শেষ সম্বলটুকুও কেড়ে নেয় ।


-----------------------------------------------------
আগ্রাবাদ – চট্টগ্রাম
১৪-০৬-২০০৭
]]>
http://www.somewhereinblog.net/blog/samuraiblog/28716901 http://www.somewhereinblog.net/blog/samuraiblog/28716901 2007-06-21 15:56:56
জলান্তিকের জলে ... তোমার সমস্ত অশ্রুজল দিয়ে এসো ...
তুমি জলান্তিকের মাঠে বসে
তোমার দুঃখগুলোকে নিয়ে একটু ভেবে এসো ...
তুমি জলান্তিকের সবুজে
তোমার সমস্ত দুঃখের প্রদীপ বিলিয়ে এসো ;

তুমি জলান্তিকের জলে তোমার পদচিহ্ন রেখে এসো ;
জলান্তিকের জল তোমাকে রুষ্ট করিবে না ।।

তোমার কোন দুঃখ নেই ?
তোমার কোন অশ্রু নেই ?
তোমার কোন বিরহ নেই ?

এটাই যদি তোমার একমাত্র দুঃখ হয় ...
তাহলে জলান্তিকের জলে, তুমি একবার হলেও যেয়ো ...

সেথায় তুমি দেখা পাবে অপূর্ব দুঃখী মানুষের ...
সেথায় তুমি জ্বলতে দেখবে দুঃখের প্রদীপ ...
সেথায় হাওয়ায় ভাসতে দেখবে ভেজা ভেজা অশ্রু ।
তুমি তোমার দুহাত ভরে আনতে পারবে দুঃখের প্রহর !!!


তুমি জলান্তিকের জলে তোমার পদচিহ্ন রেখে এসো ...
জলান্তিকের জল তোমাকে রুষ্ট করিবে না ।।


]]>
http://www.somewhereinblog.net/blog/samuraiblog/28713055 http://www.somewhereinblog.net/blog/samuraiblog/28713055 2007-05-28 13:02:58
অন্তরা চৌধুরীর গান ছোটদের গান যেহেতু, ছোটবেলায় শুনতে গেলেই মনে হত ...হ্যাঁ এইটা আমাদের গান । আর অন্তরা চৌধুরীর ছোট গায়কী কন্ঠে সেই সময় সেই গানগুলো বেশ আনন্দ নিয়েই আমরা শুনতাম ।

ছোটবেলার কিছু স্মৃতি মনে হয় চিরঞ্জীব,বারবার ফিরে আসে... এই তো আজ এত সময় পর, এতগুলো বছর পার করে এসেও কোন এক ভারাক্রন্ত সময়ে হঠাৎ করেই আবিষ্কার করলাম আমি গুনগুনিয়ে গাইছি সেই প্রিয় গানটির কয়েকটি ছত্র । কোনো এক আশ্চর্য উপায়ে ছোটবেলার সেই প্রগাঢ় আনন্দ ফিরে এসে আবার আমার মনকে ভালো করে দিলো ।

"ও মাগো মা... অন্য কিছুর গল্প বলো
এক যে ছিলো... রাজা ও রাণী অনেক হলো ।

বল না কেন
ওই ও পাড়ার দাসীর ছেলে
জ্বরেতে ভুগে না খেতে মারা গেলো।

এই যে এত সব সারি সারি
বড় বড় গাড়ি আর এত বাড়ি
তবু কেন এত লোকে ফুটপাতে শোয়
তা বল না । "

মনে পড়লো "বাবুরাম সাপুড়ে", "হাট্টিমাটিম টিম" গানগুলোর কথা ।
পুরনো ডেস্ক ঘেটে আমি খুঁজে বের করলাম সেই ক্যাসেটটা । সাথে সাথে একঝাঁক পুরনো মধুর স্মৃতি যেনো কড়া নেড়ে ভীড় করলো মনের আঙিনায়।
কিন্তু সবকিছু ছাপিয়ে একটা আফসোসি শুধু আমাকে নাড়া দিয়ে যাচ্ছে, তেমন কিছুই জানি না অন্তরা চৌধুরী সম্পর্কে... এরপর আর কি কোনো গান গেয়েছিলেন উনি ? উপরের গানটার গীতিকারই বা কে ছিলেন ? পত্রিকাতে তার সম্পর্কে তেমন কোনো ফিচারও চোখে পরেনি কখনও । কমবেশী সব তারকা সম্পর্কেই ত জানি কিন্তু ছোটদের গানের এই শিল্পী সম্পর্কে আমার জানার পরিধি তেমন বেশী নয় । কি জানি তখন ছোটছিলাম বলেই হয়তো ভুলে গেছি তাকে নিয়ে লেখা পত্রিকার ফিচারগুলো ।
অন্তর থেকে একটা ধন্যবাদ তাই এই লেখার মাধ্যমেই অন্তরা চৌধুরীকে পৌঁছে দিলাম ।।]]>
http://www.somewhereinblog.net/blog/samuraiblog/28709368 http://www.somewhereinblog.net/blog/samuraiblog/28709368 2007-05-06 17:15:59
তরল মন কঠিন, তরল আর বায়বীয় । বায়বীয় অবস্থাকে আমি অবশ্য বাষ্প বলতেই পছন্দ করি, মনের বাষ্পীয় অবস্থা ।
কখনও কখনও বেশ দুনিয়াদার লোক,দুনিয়ার হিসাব নিকাশ ছাড়া যে আর কিচ্ছু বোঝে না, তাকেও দেখি বেশ তরল অবস্থায় চলে যেতে ।
এভাবে সবার মন যদি সবসময় তরল বা বাষ্পীয় অবস্থায় থাকত তাহলে ভালই হতো । অন্তত কঠিন মনের মানুষ থেকে আমরা রেহাই পেতাম ।

আমার এই টেবিল থেকে একটা জানালার পুরো অর্ধেকটা দেখা যায় । আর এই রুমটা পাঁচতলাতে হওয়ায় দূরে কিছু সবুজ গাছের দোলা আমাকে প্রায়ই তরল অবস্থা থেকে বাষ্পীয় অবস্থায় নিয়ে যায় ।
সেই সময়টা বেশ ভালোই লাগে । উড়ে যাওয়া তুলার মত মনের অনুভূতিগুলাও কেমন যেন ভাসতে থাকে ।

]]>
http://www.somewhereinblog.net/blog/samuraiblog/28708911 http://www.somewhereinblog.net/blog/samuraiblog/28708911 2007-05-03 16:25:06
পৃথিবী আমারে চায় ...
কিন্তু আমার চিন্তার সুরে টান পড়লো যখন হঠাৎ করেই ভিতর থেকে কেউ বলে উঠলো " না পৃথিবী তোমারে চায় না..." । ডায়লগ শুনে আমার হাসি পেলো, হা হা হা । দেখলাম উত্তম কুমারের বাবা রেগে উঠেছেন " বেকার ছেলে .... কাজ নাই খালি সাতসকালে গলা সাধা ... বের হও " । কঠিন জীবনটা যেনো হঠাৎ করেই আড়াল থেকে বের হয়ে এলো ।

আমার প্রিয় ইমোশোনাল, সেন্টিমেন্টাল উত্তম কুমার রাগ করে অভিমানে বাড়ি থেকে বের হয়ে এলো ।।

হা হা হা .....

বিশ্ববিদ্যালয়ে তৃতীয় - চতুর্থ বর্ষের দিকে এসে আমরা সবাই হঠাৎ করে ভীষণ ভাবে উত্তম ভক্ত হয়ে পড়লাম । হলিউড, বলিউড ফেল । উইকএন্ড আসলেই উত্তম-সুচিত্রার ছবি । উত্তমের এমন কোনো ছবি নেই যা দেখা হয়নি তখন । হোস্টেলের সিনিয়র ভাইদের মাঝেও সময়ের এই ট্রান্জিসনে একই জিনিস খেয়াল করতাম । শান্ত সহজ সরল বলয়ের মাঝে থেকেও উত্তমের সবল ও বলিষ্ঠ চরিত্র চোখে পড়ার মত ছিলো ।

পৃথিবী.... অবাক পৃথিবী, তাকিয়ে রয় অবাক দৃষ্টি মেলে আমাদের পানে ।। মিলনমেলা ভাঙ্গলো বলে ।।


ছবিসূত্র : ফ্লিকআর । ]]>
http://www.somewhereinblog.net/blog/samuraiblog/28708158 http://www.somewhereinblog.net/blog/samuraiblog/28708158 2007-04-27 22:05:14
জীবনটা একটা নাটক নাকি নাটকই জীবন ...
মিল্টন স্যার আমাদের “রক্তাক্ত প্রান্তর” নাটকটি পড়াচ্ছিলেন । পানিপথের তৃতীয় যুদ্ধের পটভূমির উপর রচিত এই ঐতিহাসিক নাটকে, যুদ্ধেরত বিপরীত শিবিরের দুই কান্ডারী ইব্রাহিম লোদী আর জোলায়খার অন্তরের টানের মাঝখানে ছিলো এক রক্তান্ত প্রান্তর, যেটা পেরিয়ে দুজনের কাছে আসার মাঝে ছিলো বিস্তর কিন্তু ।

মিল্টন স্যার বলে চললেন... “এই যে তোমরা প্রতিদিন সকাল আটটায় পড়িমড়ি করে ক্লাসে আসো... আবার ক্লাস শেষে দৌড়ে বাসে উঠো....কুইজ, সেশনাল, দুপুড়ে ক্যান্টিনের সিঙ্গারা নিয়ে কাড়াকাড়ি এগুলো কি নাটকের মধ্যে পড়ে না...”
আমরা মাথা দুলাই, না নাটক নয়.... নাটক হতে গেলে জীবনে আরও গভীর নাটকীয়তা চাই । জীবন হয়ত তখন অলক্ষ্যে হেসেছিলো ।

তারপর বিশ্ববিদ্যালয় জীবন পার করে দিয়ে .... চাকরির বয়স দুই – আড়াই বছর পার হতে না হতেই .... আমি ঢের বুঝতে পারি, জীবনটা শুধু নাটক নয় কখনও কখনও নাটককেও হার মানায় ।। আমার বন্ধুদের জীবনের কত নাটকেরি না নীরব সাক্ষী হয়ে রইলাম আমি ।।

ছোট থাকতে, বড়রা একটা কথা প্রায়ই বলত, “জীবন সম্পর্কে তোমাদের অভিজ্ঞতা কম, জীবনের কিছুই ত দেখনি এখনো...” ।তাদের সেই কথাকে তখন ছোটদেরকে না বলার অযুহাত মনে হত ।
এখন মনে হয়... জীবনের অনেক নাটক পার করে এসেই তাদের সেই উপলব্ধি হয়েছিল, আর আমাদের জীবন নিয়ে তাই এত ভয় ।

আমার মনে পরে যায়... কলেজ জীবনে শোনা ভুপেন হাজারিকার জীবনমুখি সেই গানের কথা....
“ জীবন নাটকের নাট্যকার, কি বিধাতা পুরুষ ....
যেই হোক নাটক লেখার মত নেই তার হাত...
যে নাটকে অভিনয় করতে গিয়ে দেখি ...
দিনকে করেছে সে রা.......ত ।
.....................
ভাগ্যের অজুহাতে যে নাটকের সবকটি চরিত্র
অযথাই ছুটাছুটি করছে ....

হা হা হা, পরিশেষে সব অভিমান সেই বিধাতার কাছেই । তবু আস্তিক বলে আমরা সেটা করতে পারি । নাস্তিকরা কার কাছে তাদের অভিযোগ জানায় জানি না ।।

আর যাই হোক... জীবনটা যে নাটককেও হার মানায় তা বলার জন্য মিল্টন স্যারকে আবার খুঁজে বের করতে হবে ।
]]>
http://www.somewhereinblog.net/blog/samuraiblog/28708115 http://www.somewhereinblog.net/blog/samuraiblog/28708115 2007-04-27 15:33:37
বেলা বয়ে যায় .... ছোট্ট মোদের সোনার তরী ...
সঙ্গে যাবি কে রে আয় ...

বাইরের আকাশটা এখন অদ্ভূত ধূসর ... দূরে হয়ত কোনো সমুদ্র প্রবল আক্রোশে তার মেঘমালাকে ঠেলে দিচ্ছে এদিকে ...

আমরা কজন যাচ্ছি ... তাকেই শান্ত করতে ...
তার সাথে যুঝতে নয় বরং তাকে বোঝাতে ...
পথে পথে ঝড়ো হাওয়ার মতই... জীবনের মেঘ মল্লার গান গেয়ে গেয়ে আমরা এগিয়ে যাবো , আমাদের প্রথম সমুদ্র সঞ্চারে ...সমুদ্র আলাপে ।।

ছোট্ট মোদের সোনার তরী সঙ্গে যাবি কে রে আয় ।।
]]>
http://www.somewhereinblog.net/blog/samuraiblog/28706582 http://www.somewhereinblog.net/blog/samuraiblog/28706582 2007-04-17 13:13:11
শুভ বাংলা নববর্ষ http://www.somewhereinblog.net/blog/samuraiblog/28706032 http://www.somewhereinblog.net/blog/samuraiblog/28706032 2007-04-14 21:49:36 ঐ নতুনের কেতন ওড়ে ...... কিছু কিছু নতুন আনন্দ, কিছু কিছু নতুন বেদনা, কিছু কিছু নতুন পাওয়া... কিছু কিছু নতুন হারানো । এইতো । তবে যাত্রা সমৃদ্ধির পানেই ।।
নতুন বছরে নতুন সাজের এই ব্লগ প্রাপ্তি...যেনো আজি একসাথে গাইলো বৈশাখের সেই চিরায়ত গান ...
ঐ নতুনের কেতন ওড়ে...
সবাইকে বাংলা নববর্ষের বৈশাখী শুভেচ্ছা... শুভ নববর্ষ ।।
আরও অনেক অনেক চির নবীন,চির সবুজ সব আনন্দে ভরে উঠুক আমাদের প্রাত্যহিক জীবনের চিরচেনা সেই মেঠো পথটা, সাথে সাথে প্রিয় চেনা এই বাংলা ব্লগিং দুনিয়াটা...
]]>
http://www.somewhereinblog.net/blog/samuraiblog/28706070 http://www.somewhereinblog.net/blog/samuraiblog/28706070 2007-04-14 13:18:54
আজ প্রাতে সূর্য উঠা সফল হলো কার ...... বাংলাদেশ আজ বুঝি জিতেই যাচ্ছে ...... আজ সূর্যটা বুঝি সফলতার বার্তা নিয়েই উঠেছে ।।

সবকটা বাংলাদেশী চোখ, সবকটা বাংলাদেশী মন, আজ জয়ের স্বপ্নে বিভোর হয়েই খেলা দেখবে । সবারি হার্টবিট থাকবে তুঙ্গে ।।

গুডলাক বাংলাদেশ, জিতো বাংলাদেশ জিতো । কেনো জানি মনে হচ্ছে আজ বাংলাদেশ জিতবেই । আজকের জয়টা অনেক বেশী প্রতিক্ষিত .......... ওয়েস্ট ইন্ডিজের মাঠে আজ বাংলাদেশ ক্রিকেটের নতুন ইতিহাস রচিত হতে চলেছে ।।

"আজ প্রাতে সূর্য উঠা সফল হলো কার?..."
আজ প্রাতে সূর্য উঠা সফল হলো মোদের :-) ।

চমৎকার এই ছবির জন্য কৃতজ্ঞতা ঃ [link|http://banglacricket.com/alochona/showthread.php?t=6671| wgt Lvb - evsjv w]]>
http://www.somewhereinblog.net/blog/samuraiblog/28702498 http://www.somewhereinblog.net/blog/samuraiblog/28702498 2007-03-17 07:10:02
আসুন অনলাইন আড্ডায় মাতি পার্থ বড়ুয়ার সাথে কেউ না জানুক কোন কারণে .....কেউ না জানুক কার স্মরণে ....
মন পিছু টানে.....
তবুও জীবন যাচ্ছে কেটে, জীবনের নিয়মে ...... "

অথবা
"সুষ্মিতা দুঃখ করোনা .......ভুল যদি হয়েও থাকে করো ক্ষমা ...."

অথবা
"তোমার ঐ মনটাকে একটা ধূলোমাখা পথ করে দাও .......আমি পথিক হবো......"

অথবা
"সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোন কাজ ......হলো না তোমাকে পাওয়া .....
দিন যে বৃথাই গেলো আজ ......"

ইত্যাদি বারবার শোনা অসংখ্য ভালো লাগা গানের সুরেলা গায়কের সাথে আড্ডা দিতে চান ? তাহলে আর দেরী না করে রেডী হয়ে যান আজই

প্রিয় পার্থর সাথে অনলাইন আড্ডায় যোগ দেয়ার জন্য ।

সময় ঃ বিকেল তিনটা
ব্রাউজ করুন ঃ [link|http://www.bangladeshinfo.com/index.php| evsjv]]>
http://www.somewhereinblog.net/blog/samuraiblog/28701863 http://www.somewhereinblog.net/blog/samuraiblog/28701863 2007-03-12 03:20:06