১
প্রেমিকার বাবাকে ভ্যালেন্টাইন ডে তে,
: আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই।
: আমার স্ত্রীকে দেখেছ?
: দেখেছি। তবে আপনার মেয়েকেই বেশি পছন্দ হয়েছে।
২
জানিস গত বছর ভ্যালেন্টাইন ডেতে বিয়ে করার পর জামাল একদিনের জন্যও বাড়ি ছেড়ে বের হয়নি।
: বলছিস কি? এতো ভয়াবহ প্রেম মনে হচ্ছে।
: না প্রেম না।
: তাহলে ?
: প্যারালাইসিস।
৩
: বলো তো তাজমহল কি?
: ভালোবাসার প্রতিদান।
: হলো না। তাহলে?
: ভালোবাসার জন্য এ যাবৎকালের সর্বোচ্চ খেসারত।
৪
পার্কের এক ঝোপে ঘনিষ্ঠ হয়ে বসা তরুন তরুনী-
তরুনী : মনে আছে, আমাদের প্রথম দেখার সেই দিনটির কথা?
তরুণ : কি হয়েছিল বলো তো?
তরুনী : তুমিই প্রথম ছুটে এসেছিলে আমার কাছে।
তরুণ : এটাই তো স্বাভাবিক । কখনো কি শুনেছ ইঁদুরের ফাঁদ ইঁদুরের কাছে ছুটে গেছে?
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



