১
ওবামার আমেরিকায় সবচেয়ে স্থায়ী কি?
উত্তর: সাময়িক সংকট
(সাম্প্রতিক অর্থনৈতিক বিপর্যয়কে সাময়িক সংকট আখ্যায়িত করায়)
২
সিম্বা আর ওবামা এর মধ্যে মিল কি?
উত্তর: দুটোই কার্টুন চরিত্র।
৩
ওবামার শপথ গ্রহন অনুষ্ঠানে মিশেল ওবামার জন্য দ্বিগুন সিকিউরিটির ব্যাবস্থা করা হয়েছিল কেন?
উত্তর: তার যদি কিছু হয়ে যায় বারাক ওবামা ক্ষমতা গ্রহন করতে পারেন।
৪.
পিনাক্কিও আর ওবামার পার্থক্য কোথায়?
উত্তর: মিথ্যা বললেও ওবামার নাক বড় হয় না।
৫
বিল ক্লিনটন আর বারাক ওবামার মধ্যে পার্থক্য কোথায়?
উত্তর: ক্লিনটন আমেরিকার অর্থনীতি ধ্বংস করতে অভিষেক পর্যন্ত সময় নিয়েছিলেন।
৬.
ওবামার শপথ গ্রহন অনুষ্ঠানে দুটি প্রেসিডেন্সিয়াল লিমুজিন কেন আনা হয়েছিল?
উত্তর: যাতে হিলারি বুঝতে না পারে ওবামা কোনটিতে আছেন।
৭
ওবামা কেন ডেমোক্রাট দল থেকে নির্বাচনে দাড়ালেন?
উত্তর: কমিউনিষ্ট পার্টির ভোটাররা আমেরিকাতে খুবই কম।
৮
ওবামার কেন নিজের প্রতি হাসি পায় না?
উত্তর: বোধহয় সেখানেও সংকট।
৯
ব্রিটনি স্পিয়ার্স কেন বারাক ওবামার জন্য ভোট চেয়েছিলেন?
উত্তর: সে আরেকটি হঠকারী কাজ করার জন্য উন্মুখ হয়ে ছিল।
১০
ওবামাকে নিয়ে কৌতুকের সংখ্যা কম কেন?
উত্তর: কারন তাকে নিয়ে প্রচলিত অধিকাংশ হাস্যকর ঘটনাই সত্যি।
( ওবামা প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর তাকে নিয়ে সংখ্যায় যত কৌতুক লেখা হয়েছে,বুশকে নিয়েও হয়তো ততগুলো কৌতুক লেখা হয়নি।এমনকি রিপাবলিকান পার্টির অফিসিয়াল ওয়েবসাইটে আলাদা একটি জোকস কর্নার খোলা হয়েছে। উদ্দেশ্য প্রতিপক্ষকে ব্যাঙ্গবিদ্রুপ করা।এসব দেখে বোঝাই যায় কৌতুকের জনপ্রিয়তা ও গ্রহনযোগ্যতা বাড়ছে বিশ্বব্যাপী। উপরের জোকসগুলোর সবগুলোই ওবামাকে উদ্দেশ্য (আক্রমন)করে লেখা। কাউকে হেয় করা নয় আমার অনুবাদের উদ্দেশ্য নিছক বিনোদন।ভালো লাগলে আওয়াজ দিয়েন।)
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



