somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নেট ফান; ৪২০

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমেরিকান একদল গবেষক আফ্রিকার গহীন জংগলে এসেছেন পরিদর্শনে। গভীর জংগলে ঢুকতেই মুখোমুখি হলেন একদল নরমাংসভোজীর। যথারীতি নরমাংসভোজীদের দল এতগুলো নধর দেহ দেখে উল্লাসে মেতে উঠল। গবেষকদলের আফ্রিকান গাইড বহু অনুরোধে তাদেরকে থামাল। এরপর সর্দারের কাছে গিযে তাদের স্থানীয় ভাষায় কিছু একটা বলতেই সরদার হাসিমুখে মাথা দোলাল। তারপর দলের উদ্দেশ্যে হেঁকে বলল,এ্যাই তোরা পেযেছিস কি? এরা আমাদের মেহমান আর তোরা কিনা এদেরই মাংস খেতে চাইছিস ? সর্দারের কথা শুনে নরখাদকদের দল একটু লজ্জাই পেল।এরপর গবেষকদল যতদিন আফ্রিকায় ছিলেন এই বুনো লোকরাই ছিল তাদের সার্বক্ষণিক সঙ্গী।এরপর গবেষকদল দেশে ফিরে আসার সময় নরখাদক দল থেকে সর্দারসহ বেশ কযেকজনকে নিয়ে এলেন আমেরিকায়। উদ্দেশ্য,এদের মানুষ খাওয়ার ভয়ংকর অভ্যাস দূর করে সভ্যতার আলোয় আলোকিত করা হবে। যেই কথা সেই কাজ। প্রায় দুই বছর আমেরিকার বিভিন্ন নামকরা ট্রেনিং ইনস্টিটিউটে চলল তাদের প্রশিক্ষণ। ট্রেনিং শেষ হওয়ার পর বিখ্যাত সব ট্রেনাররা সার্টিফিকেট দিলেন জংলীদেও সভ্যতার আলোয় আগমনের ব্যাপারে। পৃথীবির সব বিখ্যাত পত্রিকায় সভ্যতার পাদপ্রদিপের আলোয় এই জংলীদের আগমনের ব্যাপারে বিশাল সব রিপোর্ট ছাপা হল।

এরপর তাদেরকে চাকরি দেয়া হল আমেরিকার একটি বিখ্যাত প্রতিষ্ঠানে।তাদের চাকরির প্রথমদিনে কোম্পানীর চেয়ারম্যান নরখাদকদের উদ্দেশ্যে ভাষণ দিলেন, আপনারা আজ থেকে আমাদের টিমের একজন গর্বিত অংশিদার।একজন আমেরিকান হিসেবে আমার আজ গর্ব হচ্ছে যে আমরা একদল নরখাদককে তাদের ভয়ংকর খাদ্যাভাস থেকে সভ্যতার আলোয় ফিরিয়ে আনতে পেরেছি। এরপর নরখাদকদের সর্দারকে ডেকে বলল আপনারা জীবনে অনেক বড় সুযোগ পেয়েছেন এবং আপনাদের জীবনকে বদলে দেয়ার এআ কর্মকান্ডে সম্পৃক্ত হতে পেরে আমিও গর্বিত তবে আপনার কাছে আমার শুধু একটাই অনুরোধ,আপনারা কথা দিন যে কোনদিন ভুলেও আপনাদের পুরোনো খাদ্যাভাসে ফিরে যাবার কথা মাথায় আনবেন না।সঙ্গে সঙ্গে একান্ত বাধ্যগতের মত নরখাদক নেতা মাথা ঝাঁকিয়ে প্রতিশ্র“তি দিল তারা ঘুণাক্ষরেও এসব কথা মাথায় আনবে না।
এরপর একমাস কাটল দুমাস কাটল এভাবে প্রায় এক বছরের মত তারপর ্একদিন কোম্পানির চেয়ারম্যান আবার নরখাদকদের মাঝে এসে হাজির , ভাইসব আমাদের এখানকার সবাই আপনাদের কাজে খুবই খুশি। প্রথমে সবাই একটু ভয় পেলেও এতদিন পর্যন্ত কোন সমস্যা তো আর হয়নি। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে গতকাল থেকে আমাদের একজন কেরানিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।আপনারা কি কিছু জানে এ ব্যাপারে?
নরখাদকরা সবাই একসাথে না সূচক মাথা নাড়ল।
চেযারম্যান চলে যাবার পর দলের দিকে তাকিয়ে ধমকে উঠলেন নরখাদকনেতা। “বোকারা করেছিস কি? আমরা গোটা একবছর ধরে ধরে কোম্পানির ম্যানেজার,বড় বড় অপিসারদের খেয়ে ফেললাম কেউ টেরটি পর্যন্ত পেল না।তোরা কি মনে করে আজ এই কেরানিকে খেতে গেলি?”
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×