আমেরিকান জোকস
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১
এক সাংবাদিক প্রশ্ন করলেন ওবামাকে-“বুশের আমেরিকা আর বারাক ওবামার বদলে যাওয়া আমেরিকার মধ্যে মিল কি?”
-: দুজনেই জনগণের বিনোদনের খোরাকের উৎস।
২
অর্থনৈতিক বিপর্যয় বিষয়ক এক সংলাপ শেষে এক পার্টিতে ওবামা ও মিশেল(ওবামার স্ত্রী)। গান,খাওয়া দাওয়া চলছে। এই আনন্দময় পার্টির মাঝখানে হঠাৎ ওবামা সশব্দে দীর্ঘশ্বাস ফেললেন।
সাথে সাথে সবাই ঘুরে তাকাল প্রেসিডেন্টের দিকে। ওবামা স্মিত হেসে পরিস্থিতি স্বাভাবিক করলেও তার মুখের আঁধার যেন কাটছিল না। এবাব মিশেল এগিয়ে এল তার কাছে।ফিস ফিস করে বলল,“তোমাকে আর কতবার বলতে হবে যে বাইরের লোকজনের সামনে রাজনীতি বিষয়ে টুঁ শব্দটিও করবে না।”
৩
নির্বাচনে পরাজয়ের পর আরিজোনায় নিজ খামার বাড়িতে মাছ ধরছেন জন ম্যাককেইন। হঠাৎ বড়শিতে ধরা পড়ল এক আশ্চর্য সোনালি মাছ। ধরা পড়ার পর সে মানুষের গলায় অনুনয় বিনয় করে বলল,
:আমাকে ছেড়ে দাও, আমি তোমার যে কোন ইচ্ছে পুরণ করবো।
আনন্দে আত্মহারা হয়ে ম্যাককেইন বলল,
:এই বুড়ো বয়সে তো একটাই ইচ্ছে ছিল প্রেসিডেন্ট হবার, তুমি আমাকে প্রেসিডেন্ট বানিয়ে দাও।
শুনে সোনালি মাছ মৃদু হেসে বলল,
: তুমি নিশ্চয়ই জান তুমি কি অসম্ভব প্রস্তাব করেছো ? সময়ের কাছে আর সবার মত আমিও অসহায়। তুমি বরং অন্য কিছু চাও।
এবার হতাশ ম্যাককেইন বলল,
: ঠিক আছে তাহলে সব ডেমোক্র্যাটদের কফিনে ভরে নদীতে ভাসিয়ে দাও।
: সব ডেমোক্র্যাটদের !! তোমার কি মাথা ঠিক আছে? এদের মধ্যে কত জ্ঞানী-গুনী-ভাল লোক আছেন...।
:ঠিক আছে .., তোমাকে আর জ্ঞান দিতে হবে না। তুমি বরং ভালো ডেমোক্র্যাটদের ধরে ভালো কফিনে আর খারাপ ডেমোক্র্যাটদের খারাপ কফিনে ভরে ভাসিয়ে দাও।
৪
ওবামা তার পিতৃপুরুষের নিবাস কেনিয়ায় গেছেন ভ্রমনে। এই মহামান্য অতিথিটিকে পেয়ে কেনিয়া সরকার রাজকীয় ব্যাবস্থার আয়োজন করে ফেলল।রাষ্ট্রীয় অতিথির জন্য নিয়োজিত স্পেশাল রেস্টুরেন্টের ডিরেক্টর ঘোষনা করলেন, শুধুমাত্র একদিন আগে অর্ডার করলে তিনি যে কোন খাবার পরিবেশন করতে পারবেন।ওবামা জানালেন, জিরাফের মাংস খাওয়ার তার অনেক দিনের শখ। আলু আর জিরাফের মাংস একসাথে ভুনা করলে খুবই টেস্টি হতে পারে বলে তার ধারণা।একইসাথে বেশ লাজুক কন্ঠে এও বললেন, তিনি জানেন যে কেনিয়ায় জিরাফ শিকার আইনত নিষেধ,তবু যদি কোনভাবে ম্যানেজ করা যায়...।
পরদিন দেখা গেল, স্পেশাল রেস্টুরেন্টের সামনে একটা জিরাফ বাঁধা। ডিরেক্টর খুবই লজ্জিত ভঙ্গিতে ওবামাকে বলছেন,
: স্যার আপনার অর্ডার অনুযায়ী জিরাফ জোগাড় হযেছে, খালি আলু জোগাড় করতেই একটু সমস্যা হচ্ছে।
৪টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।