somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

;)বইমেলায় আমার ভাই-ব্রাদারদের কিছু বই।;)

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নাম্বার এক:

শোনা যায়, পৃথিবীর সব গল্প নাকি বলা হয়ে গেছে। এই কথা কতটা সত্য সেটা যাচাই করার কোন উপায় নেই। উপায় নেই বলেই হয়তো, অসংখ্য গল্প বলা হচ্ছে পৃিথবী জুড়ে প্রতিদিন।
যে গল্পগুলো কারো কাছে চেনা চেনা লাগে। কারো কাছে লাগে আনকোরা নতুন।
এখানেও ১৫ টি গল্প আছে। যেগুলোর কোনটা হয়তো অসংখ্যবার বলা হয়ে গেছে। কোনটা হয়তো বলা হয়েছে দুয়েকবার।
গল্পগুলো আগে কোথাও না কোথাও বলা হয়ে গেছে ধরে নিয়েই নতুন করে আবারো বললাম।
আপনি কোনভাবে শুনে দেখতে পারেন অথবা দেখতে পারেন পড়েও।

এই হচ্ছে ইশতিয়াক আহমেদের হোটেল বনলতা (আবাসিক) বইয়ের ফ্ল্যাপ।এক মোড়কে ১৫ টি অসাধারণ গল্পের এই বইটি যারা অন্তত হাতে নিয়ে দেখবেন না তারা অনেক কিছু মিস করবেন এই ব্যাপারে আমি নিঃসন্দেহ।)
বইটির গল্পগুলোর নাম ; ঢাকা মেট্রো জ-০৯০৬ অথবা একটি ফেলে যাওয়া হৃদয়ের গল্প, হয়তো কোথাও, জাদুকর, আয়না, মৃত্যু থেকে কয়েক মিনিট দূরে, অমীমাংসিত পৃথিবী, রাত, ঘুমিয়ে থাকা না থাকার গল্প, ফসিল, অদ্ভুত সৌন্দর্য, একটি অস্বাভাবিক মৃত্যু একটি অযথা প্রেমের গল্প,দরজার ওপাশে, বনলতা সেন বিষয়ক জটিলতা, আমি কাউকে বলিনি সে নাম, বোরহান সাহেব বেঁচে থাকলে হয়তো গল্পটা আরও দীর্ঘ হতো, হোটেল বনলতা(আবাসিক) ।
বইটি বাজারে এনেছে বাংলাপ্রকাশ প্রকাশনী। প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ।
(অফটপিক: বইটির তুমুল সাফল্যের প্রেক্ষাপটে ইশতিয়াক ভাই ইটিভি আর এটিএন এ সাক্ষাতকারও দিয়া আসছেন।)


নাম্বার দুই:

“খুব ক্যালরি ভর্তি নাকি
প্রেমের পরশ চুমোয়
কিন্তু চুমোর কথা তুললেই
মেয়ে শুধু ঘুমোয়।”

কিংবা,

“ব্যাপারটা খুব দরকারী,
চুমু হোক সরকারী।”

অথবা,

“:এই চুমু খেলে তুমি কি রেগে যাও?
: রাগি না মানে? অবশ্যই কিন্তু একেবারে শেষেরটার সময়।”

এরকমই কিছু অনুকাব্য ও চুমু বিষয়ক জোকস নিয়ে রণক ইকরামের বই
১টা চুমু = ১৫০ ক্যালরি। বইটি পড়ে আপনি হাসতে বাধ্য হবেন এইটা শিওর।
বইটি পাওয়া যাচ্ছে গণিত ফাউন্ডেশন ও প্রতিভা প্রকাশনের স্টলে।
ও ভাল কথা বইটা কিন্তু ১৮+

নাম্বার তিন:


আমাদের বন্ধুমহলে (বান্ধবীদের পাল্লাটাই বোধকরি ভারি হবে) রণকের পরিচিতি অসাধারণ ছড়া আর প্রেমের গল্প লিখিয়ে হিসেবে। কিন্তু ও আমাদেরকে সারপ্রাইজ দিল এবার ওর শিশুতোষ গল্পের বই এমবিবিএস ভুত দিয়ে। আমরাও মানতে বাধ্য হলাম আমাদের রণক ইকরাম ছোটদের গল্প লেখক হিসেবেও অসাধারণ।
ভুতগুলো সব বোকাসোকা; ...হুতো ভুত সারাক্ষণই শুয়ে থাকে।গুতো ভুত যখন তখন যাকে তাকে গুতো মেওে একটা ঝামেলা পাকিয়ে দেয়।আর ছুঁতো ভুত? তাকে যে কাজই দেয়া হোক না কেন যে কোন ছুঁতোয় এড়িয়ে যাবেই।
আর এমবিবিএস ভুত:... ভুং ভাং বলল সে ডাক্তারি পড়বে। এমবিবিএস ডাক্তার হয়ে সে ভুতদেও সেবা করবে। এ কেমন কথা ভুত হয়ে সে ডাক্তারি পড়বে?

এ রকম দারুন মজার সাতটি গল্পের অসাধারণ সংকলন রণক ইকরাম এর শিশুতোষ গল্পের বই এমবিবিএস ভুত ।
(অফটপিক: রণক আজ এই বইটির কাটতির সাফল্যে আমাকে চা/বিড়ি খাইয়েছে। নরক এমনিতে যা কিপটা ! নিশ্চয়ই বইটি ভালো বিক্রি হচ্ছে। আর ভালো কিছু থাকলে তো পাবলিক কিনবেই। আপনারাও দেখতে পারেন।)
বইটি পাওয়া যাচ্ছে গণিত ফাউন্ডেশন ও প্রতিভা প্রকাশনের স্টলে।

নাম্বার:চার

ভুতগুলো খুব ভালো, তেল, বল টেবিল বৈঠক, তালিভুত, ফুলবৃষ্টি গল্পগুলো নিয়ে বইমেলায় আশিক মুস্তফার বই ভুতগুলো খুব ভাল। আশিক অনেক আগ থেকেই খুব ভাল ছড়া ও গল্প লেখে।সমকাল, যুগান্তর, প্রথম আলো সহ দেশের প্রায় সব শীর্ষস্থানীয় দৈনিকে ওর ছড়া গল্প ছাপা হয় নিয়মিত। নিজের একটা খুব ভাল বই প্রকাশ নিয়ে ওর খুব শখ ছিল।এবারের বইমেলায় ওর শখটা পুরণ হল।বইটির ফ্লাপে লিখেছেন আল মাহমুদ।
সব্যসাচী হাজরার প্রচ্ছদ ও অলংকরণে বইটি হয়ে উঠেছে আরও অনন্য।
আরও মজার কথা হচ্ছে বইটি সে উৎসর্গ করেছে রঙধনুকে, যে শিশুদের দুঃখ কুড়িয়ে তাদের সাতরঙের রঙিন ভেলায় ভাসিয়ে নিয়ে যায় এক আকাশ থেকে অন্য আকাশে।
বইটি প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ প্রকাশনী।
(অফটপিক: আজ আশিকের একটি ছড়ার বইও আসছে বাজারে।)




(এটি একটি নির্লজ্ব স্বজনপ্রীতিমূলক পোষ্ট)
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০০৯ দুপুর ১২:৩২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×