.
.
.
.
.
ভাইজানরা, পড়ার আগে কথা দিতে হইবো ভালো না লাগলে কইষ্যা মাইনাস দিয়া যাবেন তবু আর্মিরে কইতার্বেন না।
ভাইরে ঈমানে কই আর্মিরে ব্যাপক ডরাই। সেই ২০০১ থেকে...
নির্বাচনের সময় আর্মির ডান্ডার বাড়ি আইছিলাম একখান।
যারা রাজি আছেন তারা হাত তুইলা ভিতরে ঢুকতারেন।
১
কর্নেল ডেকে পাঠিয়েছেন সৈনিক ইভানভকে। জেরার সুরে প্রশ্ন করলেন :
: শুনলাম, তুমি তোমার সিভিলিয়ান বন্ধুকে বলেছ, আমাদের মেজর গর্দভ?
: জ্বী না স্যার, ডাহা মিথ্যা কথা। গোপন সামরিক তথ্য ফাঁস করা নিষেধ এটা আমি ভাল করেই জানি।
২
দুজন লেফটেন্যান্ট কর্নেলের কথোপকথোন।
: জানো সিভিলিয়ানদের মধ্যেও বুদ্ধিমান কিছু লোক আছে।
: বললেই হলো ! কই আমি তো কোন সিভিলিয়ানকেই কদম মিলিয়ে মার্চ করে চলতে দেখি না। তাহলে তারা বুদ্ধিমান হলো কি করে?
৩
এক সৈনিক প্রশ্ন করলেন ক্যাপ্টেনকে:
: স্যার কুমির কি উড়তে পারে?
: বোকা নাকি !! কুমির উড়বে কি করে? নিজের ঘাড়ে যে মাথাটা আছে সেটা দিয়ে বিচার বিবেচনা করতে শেখ। মাথায় এতটুকু ঘিলু থাকলে তুমি এই কথাটা বলতে পারতে না।
: কিন্তু স্যার... জেনারেল স্যার বলেছিলেন কুমির নাকি উড়তে পারে।
: হুমম ! স্যার যখন বলেছেন তাহলে হয়তো পারে। তবে খুব নিচ দিয়ে।
৪
ক্ল্যাসিক্যাল মিউজিকের কনসার্টে যেতে দেরি হচ্ছিল দেখে সারাটা পথ সৈনিকদের প্রায় তাড়িয়ে এনেছেন মেজর। তবু যথাসময়ে পৌছতে আরল না সৈনিকরা। যখন সৈনিকরা কনসার্ট হলে ঢুকছিল তখন উপস্থাপক ঘোষনা করছিলেন:
: এখন শুনবেন বিঠোফেনের বিখ্যাত সপ্তম সিমফোনি।
সৈনিকদের উদ্দেশ্যে বললেন মেজর,
: বলছিলাম না দেরি হয়ে গেছে। একটা না দুটা না ছয় ছয়টা সিম্ফোনি মিস করেছি আমরা।
৫
ব্রিগেডিয়ার অফিসে এসেছেন।তার এক পায়ে কালো রঙের জুতো অন্য পায়ে -লাল রঙের। দেখে একান্ত অনুগত এক জুনিয়র অফিসার বললেন তাকে:
: স্যার আপনি বরং ঘরে গিয়ে জুতোজোড়া বদলে আসুন।
: তুমি আমাকে বোকা ভাবো নাকি? গিযেছিলাম একবার ঘরে-বললেন ব্রিগেডিয়ার। -কিন্তু বদলে লাভটা কি হবে শুনি? ওখানেও দেখি একই রকম একজোড়া পড়ে আছে।
৬
সেন্ট্রিবক্সে বসে মাছি মারছে এক সৈনিক। হঠাৎ এক মাছি পরিষ্কার মানুষের গলায় বলে উঠল,
: আমায় মেরো না প্লিজ। আমি তোমার তিনটা ইচ্ছা পুরণ করবো।
: ঠিক আছে আমি যেতে চাই নির্জন কোন দ্বীপে।
গাথে সাথে নিজেকে আবিষ্কার করল বিশাল সুন্দর নির্জন দ্বীপে সে একা।
: আমি চাই একটি রাজপ্রাসাদ, অনেক মেয়ে আর অনেক ভোদকা।
তা-ই হল।
: আমি চাই কিছু না করে বসে বসে টাকা পেতে।
সৈনিকটি সাথে সাথে নিজেকে আবিষ্কার করল আগের সেন্ট্রিবক্সে। বসে বসে মাছি মারছে সে।
(সোভিয়েতোভস্কি থেকে...)
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


