১
ছবিতে টান টান উত্তেজনা। দর্শকরা সোজা হয়ে বসে আছে। হঠাৎ নায়ক চড় বসিয়ে দিল নায়িকার গালে। হলজুড়ে পিনপতন নিরবতা।
নিরবতা ভঙ্গ করল একটি বাচ্চার কন্ঠস্বর, “ও তোমার মত পাল্টা মারল না কেন আম্মু?”
২
মধ্য বয়সী দম্পতির কথোপকথন-
: তুমি পুরো শেষ না করেই থেমে যাও কেন?
: লিখতে লিখতে কলমের কালিও শেষ হয়ে যায় আর আমি তো মানুষ। এখন তোমাকে ইনিশিয়াল নিয়েই সন্তুষ্ট থাকতে হবে।
৩
: তোর বাবার নাকি অসুখ।
: হ্যাঁ অনেকদিন ধরেই। ডাক্তার জবাব দিয়ে দিয়েছেন।
: বলিস কিরে !! তা এখন কি চিকিৎসা চলছে ? এলোপ্যাথি না হোমিওপ্যাথি?
: এলোপ্যাথি, হোমিওপ্যাথি দুটোই ফেল ।
: তা হলে কি চিকিৎসা চলছে এখন ?
: এখন চলছে সিমপ্যাথি।
৪
ছোট্ট বাবু যোগ করতে শিখেছে। একদিন তার ছোট চাচু তাদের বাসায় বেড়াতে এলে বাবু তার চাচুকে বলে, চাচু আমি না যোগ অংক করতে পারি। তুমি আমাকে ধরো তো?
: তাই নাকি ! বেশ ভাল। বলো তো দুই আর তিনে কত হয়?
বাবু দুই হাতের আঙ্গুল গুনে বলল পাঁচ।
: আরে তুমি তো সত্যিই যোগ করতে শিখে গেছ। ভেরি গুড। কিন্তু চাচ্চু ওভাবে হাত বের করে গুনলে তো তোমার টিচার তোমাকে বকা দেবেন। এক কাজ কর তুমি তোমার দুই হাত প্যান্টের পকেটে ঢুকাও। তারপর বলো, চারে আর চারে কত হয়?
এবার বাবু পকেটে দুই হাত নেড়েচেড়ে বলল, “নয়”।
৫
৭০ বছরের এক লোক ডাক্তারের কাছে গিয়ে ২০ বছরের তরুনীকে বিয়ে করা ঠিক হবে কিনা জানতে চাইল।
ডাক্তার তাকে পরীক্ষা করে বললেন, এবার আমার সেক্স অরগান দেখান। তখন বয়¯ক লোকটি তার জিহ্বা ও ডান হাতের তর্জনী দেখাল।
৬
মা মেয়েকে-
: কাল দেখলাম তুমি রাকিবকে চুমু খাচ্ছিলে।
: এ্যাঁ .. ইয়ে মানে.. ভ্যালেন্টাইন ডেতে ও ওর কোন প্রেম নেই তো তাই বেচারা আপসেট হয়ে পড়েছিল তাই ওকে সান্তনা দিতে ...।
: না রাকিবকে বলতে শুনছিলাম “আরো খাও আরো খাও..”তা রাকিবের কয়টা প্রেম দরকার?
৭
প্রতিবেশী বয়েবৃদ্ধ জামিল সাহেব সাবধান করছিলেন সদ্যবিবাহিত রাসেল সাহেবকে।
: শোন বউকে আদর করার সময় জানালা বন্ধ করে নিও। আমি চোখে ভাল দেখি না তবু কাল তো ব্যাপারটা আমারই চোখে পড়ে গেল।
: কি বলছেন যা তা ! বুড়ো হয়েও ফুচকি মারার অভ্যাসটা ছাড়তে পারেন নাই মনে হয়। আর কাল তো আমি বাসায়ই ছিলাম না।
৮
জানিস গত বছর ভ্যালেন্টাইন ডেতে বিয়ে করার পর জামাল একদিনের জন্যও বাড়ি ছেড়ে বের হয়নি।
: বলছিস কি? এতো ভয়াবহ প্রেম মনে হচ্ছে।
: না প্রেম না।
: তাহলে ?
: প্যারালাইসিস।
৯
অন্ধকার কবরস্থান। গত একমাস ধরে এক লোক প্রতিদিন অফিস থেকে ফেরার পথে একটি কবরের পাশে বসে বিলাপ করে, “কেন তুমি মরে গেলে !! কেন? কেন? ”
কদিন ধরে এই দৃশ্য দেখে কবরস্থানের দারোয়ান একদিন তাকে সন্ত্বনা দেবার জন্য এগিয়ে এল।
: কার কবর এটা আপনার বাবার? না ভাইয়ের?
লোকটি ফুঁপিয়ে উঠে বলল, আমার স্ত্রীর প্রথম স্বামীর।
১০
ইঁদুর আর হাতির ভীষণ বন্ধুত্ব। একবার ইঁদুর এল হাতির বাড়িতে।
: দোস্ত দিন দুয়েকের জন্য তোমার আন্ডারঅয়্যারটা ধার দাও।
: কেন? আমার জাংগিয়া দিয়া তুমি কি করবা?
: তুমিতো জানই কাল আমার একমাত্র ছেলের বিয়ে।
: জানব না কেন? কিন্তু জাঙ্গিয়া দিয় কি করবা সেইটা কও।
: এহনও বুঝতাছ না? তোমার জাঙ্গিয়া দিয়া বিয়ের অনুষ্ঠানের সামিয়ানা টাঙ্গামু আর কী।
১১
নার্স বাচ্চা কোলে দাড়িয়ে আছে। এইমাত্র ডেলিভারি হয়েছে। বাচ্চা আর্সেও কোলে দেখেই বাচ্চার খালা দৌড়ে এল। আদর করতে করতে বলল, ওমা ! কী সুইটি হইছে। দুলাভাইয়ের মত নাক চোখ। থুতনিটা হইছে একেবারে আপুর মত। আমি জানতাম আপুর ছেলে হবে। সোনা বাবু ; আহারে কি সুন্দর।
নার্স ঃ দেখুন আপনার আপুর ছেলে হয়নি। মেয়ে হয়েছে। আর আপনি আমার আঙ্গুলটা ছাড়–ন দয়া করে।
১২
জরিনার বাবা জরিনার জন্য পাত্র ঠিক করেছে। এদিকে জরিনার সাথে পাভেলের ৫ বছরের অ্যাফেয়ার। এটা বাবাকে জানাতেই জরিনার সুইট বাবা নিমিষেই টিপিক্যালি “বাবা কেন ভিলেন” টাইপ আচরণ শুরু করল। এটা নিয়ে বাবা মেয়েতে তুমুল ঝগড়া। খাওয়া বন্ধ, মুখ দেখাদেখি বন্ধ ইত্যাদি মোটামুটি শেষ হবার পর অবশেষে তারা একটা ঐক্যমতে পৌছাল। ঠিক হল নদীর অপরপাড় থেকে পাভেল ও বাবার ঠিক করা পাত্র দুজনেই সাঁতার কেটে এপারে আসবে। যে আগে আসতে পারবে জরিনা তারই হবে।
যথাসময়ে প্রতিযোগিতা শুরু হল। শুরুতে দেখা গেল বাবার ঠিক করা পাত্রটি এগিয়ে গেছে। জরিনা তো ভয়ে আধমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে পাভেল তাকে ধরে ফেলল। জরিনা খুশিতে হাততালি দিচ্ছে আর চিৎকার করে উৎসাহ দিচ্ছে পাভেলকে। একপর্যায়ে প্রেমিকের শক্তি আরো বাড়ানো এবং উৎসাহ দেওয়ার জন্য একপর্যায়ে নদীর তীরে দাঁড়িয়ে তার সব কাপড়চোপড় খুলে ফেলল।এরপর হঠাৎ করে পাভেলের সাঁতারের গতি বেড়ে গেলেও তা আস্তে আস্তে কমে পাড়ের কাছাকাছি এসে একেবারেই থেমে গেল।বাবার ঠিক করা পাত্রটি জিতে গেল প্রতিযোগিতায়। পরে আনেক কষ্টে পাভেল পাড়ে ওঠার পর জরিনা রেগেমেগে বলল, তোমাকে উৎসাহ দেওয়ার জন্য এতকিছু করলাম তাও জিততে পারলে না। ছিঃ, কাপুরুষ কোথাকার।
পাভেলও সমান তেজে জবাব দিল সব দোষ তোমার, কে বলেছিল তোমাকে কাপড় খুলতে ? তুমি কাপড় খোলার পরইতো আমার “ইয়ে” নদীর তলদেশের লতাগুল্মের সাথে আটকে যেতে লাগল।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০০৯ দুপুর ১২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



