somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জোকস স্পেশাল (পর্ব - দাম্পত্য)

২৯ শে আগস্ট, ২০১০ রাত ৩:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


স্ত্রীর তৈরি রাতের খাবার ছুড়ে ফেলে দিয়ে স্বামী রাগ করে বললো,
: জঘন্য, থার্ড কাস। ছিঃ এগুলা কি রাধঁসো? এইগুলা তো মানুষ ক্যান, কুত্তাও মুখে দিয়া দেখবো না।
: তা হইলে, তুমি বরং খেও না........ স্ত্রীর নির্লিপ্ত জবাব।


নতুন আর রান্নায় অপটু স্ত্রী বাসা থেকে ফোন করেছে স্বামীর অফিসে
: এই শুনোনা, আজ রাতে কি খাবে? আমি আজ নিজ হাতে তোমার জন্য রান্না করবো.....স্ত্রী আহ্লাদি স্বরে জানতে চাইলো।
: ইয়ে....মানে...স্প্রাইট আর চানাচুর.....স্বামীর ক্ষীণস্বরে জবাব।


পুরূষ মনে করে--২৫ এর আগে নো বিয়ে
নারী মনে করে-- বিয়ের আগে নেভার ২৫


স্বামী আর স্ত্রী এর মধ্যে হেভী ঝগড়া,
স্ত্রী - তোমার মুখ তেকে যদি আর একটা কথাও বের হয়, তাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাবো। আর ফিরবো না।
স্বামী – এ্যাই ট্যাক্সি.... জলদি . . .


দুই বন্ধুর কথোপকথন-
: শুনেছি তুই নাকি দারুন পরামর্শ দিতে পারিস
: গত বছর পর্যন্ত তাই ছিলাম।
: কেন এই কথা বলছিস?
: ইয়ে মানে, গত বছর বিয়ে করসিতো.....


স্ত্রী : তুমি সবসময় তোমার ব্যাগে আমার একটা ছবি রাখ, এর কারণ কি?
স্বামী : জানো তোমার ছবির দিকে তাকাই যখন আমার সকল সমস্যা সমাধান হয়ে যায়। যখনই কোন সমস্যায় পড়ি তা যতই কঠিন হোকনা কেন আমি তোমার ছবির দিকে তাকাই আর আমার সব সমস্যা দুরে চলে যায়।
স্ত্রী : দেখেছো তোমার জীবনে আমার উপস্থিতি কত যাদুকরী আর শক্তিশালী?
স্বামী : হ্যাঁ, আমি তোমার ছবির দিকে তাকাই আর বলি, অন্য কোন সমস্যা কি এই সমস্যার থেকেও বড়?এটা মনে করে তখন আমি মনে আলাদা একটা শক্তি পাই।


স্ত্রী : ওই সামনের বাড়ী থেকে একটা ছেলে উঁকি মারে। তুমি একটা পর্দা কিনে নিয়ে এসো তো।
স্বামী : পর্দা লাগাতে হবে না। পর্দা ওই ছেলেটাই লাগাবে। শুধু তুমি একবার ভাল করে দেখা দাও।


দুই বান্ধবী গল্প করছে।
প্রথমজন : আর পারি না। বুঝেছিস! আমার স্বামী সব সময় তাঁর আগের বউয়ের কথা বলতে থাকে।
দ্বিতীয়জন : তাও ভালো! আমার স্বামী তো ভবিষ্যতে তার বউ যে হবে, তাকে নিয়ে কথা বলে।


ডাক্তার : আপনার রোগীর কেমন উন্নতি হচ্ছে?
নার্স : বড্ড স্লো! এতদিনেও আপনি থেকে তুমিতে নামতে পারেনি।

১০
বিয়ের দিনক্ষণ পাকা। এমন পর্যায়ে প্রেমিক প্রেমিকার মধ্যে কথা হচ্ছে
প্রেমিক : এখন কাউকে কিছু বলব না ,একেবারে বিয়ে করে সবাইকে চমকে দেব।
প্রেমিকা : আমি শুধু বিভাসকে একবার বলব।
প্রেমিক : এত লোক থাকতে রহমান কেন?
প্রেমিকা : ও-ই আমাকে বলেছিল,পৃথিবীতে এমন কোন ইডিয়ট নেই যে আমাকে বিয়ে করবে।


১১
স্ত্রী তার চাকুরিজীবি স্বামীর জন্য একটা ক্যালেন্ডার নিয়ে এল,এইটা দেখে স্বামী মুখ ভার করে বলল,
:এই ক্যালেন্ডার আমি নিব না।
স্ত্রী উত্তর দিল,
: কেন? তোমার পছন্দ হয়নি?
স্বামী জবাব দিল,
: যে ক্যলেন্ডারে ছুটি বেশি থাকে,আমি সেই ক্যালেন্ডারটাই নিব।

১২
এক চাকরাণী তার মালকিনের কাছে বেতনবৃদ্ধির দাবি করলো। মালকিন তো খাপ্পা।
:দেখো গীতা তুমি আমাকে তোমার বেতনবৃদ্ধির একটা কারণ দেখাও ।
: ম্যাডাম একটা নয় তিন তিনটে কারণ আছে।
প্রথম কারণ: আমি আপনার চেয়ে ভাল কাপড় প্রেস করতে পারি।
মালকিন : বটে!! এটা তোমাকে কে বলেছে?
চাকরাণী : আপনার স্বামী।
: আচ্ছা দ্বিতীয় কারণটা কি শুনি?
: আমি আপনার চেয়ে ভাল রান্না করতে পারি।
: এটা তোমায় কে বলল?
: আপনার স্বামীই বলেছেন।
: আর তৃতীয় কারণ??
: প্রেমিকা হিসেবেও আমি আপনার চাইতে ভাল।
মালকিন আর ধৈর্য্য রাখতে না পেরে চেঁচিয়ে উঠলেন -
: এটাও কি তোমাকে আমার স্বামী বলেছে নাকি?
: না এটা আমাকে আপনাদের মালী বলেছে।
: ওকে ওকে!!! তুমি যেন কত বেশি বেতন চাইছিলে?
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১০ রাত ৩:৫৪
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×