ডুবে ছিলাম অন্ধকারে
মগ্ন হয়ে ভালোবাসায়
ভালোই ছিলাম, ভালোই ছিলাম
তখন আমি ভালোই ছিলাম
তোমার ছাঁয়া পেলেই পরে
শরীর জুড়ে যখন তখন
বৃষ্টি ঝরে, বৃষ্টি ঝরে
তখন আমি ভালোই ছিলাম
ভুলের নামে বেড়ে উঠা
ফুলের রাশি
ভালোবাসি, ভালোবাসি
তখন আমি ভালোই ছিলাম
দু’ চোখ বেয়ে জ্যোৎস্না রাতের
শুভ্র সাদা আলো জ্বলে, আলো জ্বলে
বুকের মাঝে নতুন সুরে
বেহুলার সুর বেজেই চলে
তখন আমি ভালোই ছিলাম, ভালো...
শূণ্যতা কে গভীর রাতে
ছুঁয়ে দেখি, ছুঁয়ে দেখি
বুকের মাঝে তোমার আকা
ভালোবাসার দাগ খুঁজেছি...
হঠাৎ আমায়, এমন করে কে জাগালো?
কে শেখালো এমন ভাবে মান-অভিমান?
মনের সুখে যন্ত্রণারই অসুখ সেজে
আমায় এমন কে জাগালো? কে জাগালো?
আমার এখন ভাল লাগে না অন্ধকারে
মগ্ন হয়ে ভালোবাসায় ভাল লাগে না, ভাল লাগে না...
অনেকটা দিন পার হয়েছে, অনেকটা দিন গেছে চলে...
আমার কেনো ভাল লাগে না কিছু?
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১০ রাত ৮:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



