somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রেখা ত্রিভুজ ও জটিলতা

১৫ ই এপ্রিল, ২০১১ রাত ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাত দিন ধরে ফেবুতে তার দেখছি স্টেটাস একই। কি ব্যাপার! বিয়ে তো হয়েছে জানুয়ারীতে, এখন তিন মাস পরে আবার হানিমুন হতে পারে না। ফেবুতে মেসেজ দিলাম - 'শুভ নববর্ষ'। উত্তর নেই। সেলফোনে কয়েকবার চেষ্টা করলাম। শুধু পুঁপুঁ আওয়াজ হয়, যার মানে আমি জানি না - হতে পারে ফোন বন্ধ, বা নেটওয়ার্ক নেই। শেষে এখানেও এসএমএস পাঠালাম - সেই 'শুভ নববর্ষ'। অবশেষে উত্তর এলো - টেম্পলেট।

ইংরেজী নববর্ষে নিজেই এই বার্তা পাঠিয়েছিল মোবাইলে। তখুন ফেবু ছিল না। আমি উত্তরে কিছুটা বোকার মতই একটা প্রাসংগিক নববর্ষীয় ইংরেজী কবিতার চার লাইন পাঠিয়েছিলাম। পরে দেখা হলে আমাকে বলল - আমি এ সব কবিতা কিছু বুঝি না। হাতে মেহেদীর জটিল আলপনা, ঠোঁটে কড়া লিপ্সটিক, মুখে, চলার ভঙ্গীতে সুখী বৌ বৌ ভাব। মনে হলো - তাই তো, আমাদের মেয়েদের জীবন বেশ সরল। মোটামুটি গ্রহণযোগ্য একটা স্বামী পেলেই তারা মনে করে জীবনের সব চেয়ে বড় ফাঁড়াটা কেটে গেল। জটিল কবিতা বোঝার অবসর কোথায়!

সেই কবে ছোট বেলায় একবার বাড়িতে অনেক বড় এক কাজিন এসেছিলেন। হাত দেখতে পারতেন বলে সুনাম ছিল। বড়রা সবাই দেখায় আর মন্তব্য শুনে হাসাহাসি করে। কেউ কেঊ অবাক হয়ে বলে - আরে এটা তো একেবারে লেগে গেছে। এক ফাঁকে আমিও আমার ছোট্ট হাতটা এগিয়ে দিলাম - এবার আমারটা বলেন। বড় বোন ধমকে উঠল - পিচ্চি, তোর হাতের রেখা এখনো ঠিক হয় নি। আরেকটু বড় হ, তার পরে দেখাস। আমি নাছোড়বান্দা। সেই কাজিন তখন আমার হাতটা নিলেন। উলটে বললেন - তোর হাত দেখে বোঝা যায় তুই হাইজিন মানিস না। নখ কাটা দরকার। আমি মরমে মরে গেলাম, হাত সরিয়ে নিলাম। কিন্তু আমার সেই ভাই নিজের কথায় নিজেই বেশি লজ্জা পেলেন। আবার খপ করে ধরলেন, উলটে পালটে অনেকক্ষণ দেখলেন। সবাই তাঁর মনোযোগ দেখে থমকে গেল। শেষে তিনি আমার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বললেন - পিচ্চি, তোর হাত আমি বুঝতে পারছি না। তোর হেডলাইন ভালোই আছে, কিন্তু হার্ট লাইন খালি জিগজ্যাগ শিকল আর শিকল। দেখ হেড দিয়ে হার্টের উইকনেস কাটাতে পারিস কি না। বাকিরা সবাই হেসে উঠল। পিচ্চিকে এখন আর হেড হার্টের ব্যালেন্সের তালিম দিও না। যথাসময়ে নিজেই বুঝে নেবে।

নিউটন সারা জীবন জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করে গেছেন। কেউ এ নিয়ে ফাজলামি করলে ভীষণ ক্ষেপে যেতেন। এখন আমরা নিশ্চিন্ত জানি হাতের রেখায় বা আকাশের তারায় ভাগ্যলিপি থাকে না। তবে হেড আর হার্টের ভারসাম্য - এটা বয়স হয়ে গেলেও অনেকে রাখতে পারে না।

রেখায় রেখায় সঙ্ঘাত হলে কোণ তৈরী হয় - সুক্ষ্ণ, সম, স্থূল। তিনটি রেখায় তৈরী হয় ত্রিভুজ। চিরন্তন সমস্যা।

নীচের সমস্যাটি নাকি খুব কঠিন। একজন অন্তর্জালে দাবি করেছেন তাঁর প্রতিদিন কয়েক ঘন্টা করে বেশ কয়েকদিন লেগেছে সমাধান পেতে। যাদের সপ্তম শ্রেণীর জ্যামিতির পাঠ কিছু মনে আছে, তারাও চেষ্টা করে দেখতে পারেন (ত্রিকোণমিতি ব্যবহার করা যাবে না)।






সব কোণ ডিগ্রীতে

ABE= 10
ACD = 20
EBC= 70
DCB= 60

DEB = ????

শুভ নববর্ষ।





সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১১ রাত ৯:১৪
১৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×