আমার প্রিয় পোস্ট

চোখের আলোয় দেখেছিলেম ...

২৪ শে জুলাই, ২০০৬ দুপুর ১:০৮

শেয়ার করুন:                   Facebook

মেয়েটি অন্ধ !
ঘৃণা করতো অন্ধত্ব, ঘৃণা করতো নিজেকে আর চারপাশের সবাইকে । ভালোবাসতো শুধু একজনকে ।
একদিন মেয়েটি প্রার্থনা করলো , '' যেদিন দেখতে পাবো এ সুন্দর পৃথিবী , সেদিন তোমার হবো ''

কোন এক সুন্দর দিনে কেউ একজন মেয়েটিকে তার দু'টি চোখ দান করলো । মেয়েটি দু'চোখ ভরে দেখলো এই সুন্দর পৃথিবী ।

ছেলেটি নতজানু হয়ে জানতে চাইলো '' আমার হবে ?"
ঘৃণায় , আতংকে মেয়েটি চোখ ফিরিয়ে নিলো , বললো '' একজন অন্ধকে আমি বিয়ে করতে পারবো না "
ফিরে যেতে যেতে ছেলেটি বললো '' আমার চোখ দু'টোর যত্ন নিও "

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে ।

 

  • ৩০ টি মন্তব্য
  • ৪৯১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৪ শে জুলাই, ২০০৬ সন্ধ্যা ৭:১৮
comment by: ঝরা পাতা বলেছেন: ওয়াও, অসাধারণ। খুব ছোট কিন্তু খুব হৃদয়াগ্রাহী। মেয়েরা আসলে এরকমই হয় (জাস্ট কিডিং)। কিন্তু এই ছবিটা কেন দিলেন। এই ছবি দেখলেই যে পাগল হয়ে যাই।
২. ২৪ শে জুলাই, ২০০৬ সন্ধ্যা ৭:১৯
comment by: অতিথি বলেছেন: ছেলেটি এত বোকা কেন?
অবশ্য মেয়েদের ছেলে ভোলানো কথায় ছেলেরা অহরহই আলাভোলা হয়ে যায়
বোকাসোকা হয়ে যায়!!!!!!
৩. ২৪ শে জুলাই, ২০০৬ সন্ধ্যা ৭:২৪
comment by: অতিথি বলেছেন: কি ভয়ানক গল্প!! নিশ্চয়ই সত্যি না!!

একটা কথা .. এমন নিষ্ঠুর একটা গল্পের সাথে প্রাপ্তির ছবিটা মোটেও ঠিক হচ্ছেনা ...

আপনি বুড়িটাকে :) নিয়ে আলাদা একটা পোস্ট দ্যান ... কেমন আছে ... আজকে কি খেল ... কি বলল ... এসব নিয়ে
৪. ২৪ শে জুলাই, ২০০৬ সন্ধ্যা ৭:২৬
comment by: হযবরল বলেছেন: আফা তুমি এরকম ভয়পাই্যন্যা লেখা লিখ কেনো।
৫. ২৪ শে জুলাই, ২০০৬ সন্ধ্যা ৭:৩৯
comment by: সারিয়া তাসনিম বলেছেন: পোস্টের সাথে মিলিয়ে ছবি পাচ্ছিলাম না । বুড়ির সুন্দর চোখের ছবিই দিয়ে দিলাম , যেন বুড়ির চোখ দেখে গল্পের কষ্ট ভুলে যাওয়া যায় ঃ)
৬. ২৪ শে জুলাই, ২০০৬ সন্ধ্যা ৭:৫৬
comment by: অতিথি বলেছেন: অনেক দিন প্রাপ্তির কথা শুনি না...ওর গল্প বলে একটা পোস্ট দাও।
৭. ২৪ শে জুলাই, ২০০৬ সন্ধ্যা ৭:৫৬
comment by: অতিথি বলেছেন: ছেলেটার আসলে একটা চোখ দেয়া উচিত ছিল.. তাহলে ছেলেটাও দেখতো... মেয়েটাও দেখত!

(যদিও দুজনকেই পাইরেটস অব দা ক্যারাবিয়ানের ভূতুড়ে ক্যাপ্টেনের মত লাগতো!!)

------------------------

আপনি শেষ অংশ লেখেননি বলে থ্যাংকস...আমার পুরো অধিকার আছে পরে কি হল তা কল্পনা করে নেবার!
৮. ২৪ শে জুলাই, ২০০৬ রাত ৮:০৫
comment by: কালপুরুষ বলেছেন: অপূর্ব দান, অসহ্য প্রতিদান।
৯. ২৪ শে জুলাই, ২০০৬ রাত ৮:১৪
comment by: অতিথি বলেছেন: মানুষ প্রকৃতিগতভাবে স্বার্থপর হয় । কিন্তু এই মানুষই কেউ কেউ হতে পারে ফেরেস্তা । ছেলেটার উচিত ছিল প্রথমেই কথাটা বলে দেয়া পৃথিবীটা বড়ই প্রাকটিকাল ।
১০. ২৪ শে জুলাই, ২০০৬ রাত ৮:২৬
comment by: সারিয়া তাসনিম বলেছেন: গল্পের রেশ টুকু থাকুক না অটুট !
কি হইলে কি হইতে পারতো , কে কি করতে পারতো তা না-ই বা ভাবলাম ।
শুধু রেশটুকু ....

প্রাপ্তিবিহীন সারিয়ার লেখা কি খুব খারাপ লাগছে ? লাগলে আওয়াজ দেন , আর লিখুম না
১১. ২৪ শে জুলাই, ২০০৬ রাত ৮:২৮
comment by: অতিথি বলেছেন: ছেলেটার চোখে কোন চশমা ছিল না কি?
আমার আবার চোখে চশমা আছে তো ,আমি মনে হয় বেঁচে গেলাম।
১২. ২৪ শে জুলাই, ২০০৬ রাত ৮:৩৪
comment by: হাসান বলেছেন: লিখছিস ভালো কিন্তু প্রাপ্তির ছবি দিলি কেন ... জবাব দেব!!! নইলে ফাটায় ফেলবো!!!
১৩. ২৪ শে জুলাই, ২০০৬ রাত ৮:৪৩
comment by: অতিথি বলেছেন: গল্পটি সুন্দর। তার চেয়েও বেশি প্রাপ্তি প্রাপ্তির সুন্দর ছবি।
১৪. ২৪ শে জুলাই, ২০০৬ রাত ৮:৫৬
comment by: সারিয়া তাসনিম বলেছেন: হা
প্রাপ্তির ছবি দিছি যেন গল্প পইড়া কষ্ট পাইয়া ঐ খুনী চোখ দেইখা সেই কষ্ট ভুইল্যা যাস !!
১৫. ২৪ শে জুলাই, ২০০৬ রাত ৯:০২
comment by: হাসান বলেছেন: কি কস আগা মাথা কিচ্ছু বুঝি না ... কথা এত প্যাচাস ক্যান?
১৬. ২৪ শে জুলাই, ২০০৬ রাত ৯:১৩
comment by: সারিয়া তাসনিম বলেছেন: গরু
কইলাম গল্প পইড়া যদি কষ্ট পাস
তখন প্রাপ্তির চোখের দিকে তাকাইলে আর কষ্ট থাকবো না
১৭. ২৪ শে জুলাই, ২০০৬ রাত ৯:২১
comment by: অতিথি বলেছেন: সারিয়া আন্টি,
ছেলেরা কি সারাজীবন ধরা খেয়ে যাবে নাকি? না আপু আমার খুব দু:খ লাগে যখন মেয়েরা ঐ ভাবে সব ভুলে যায়। আমার অনেক বন্ধু শুধু ঝড়ে গেছে ঐ একটা কারণে। এখনো দেখা হলে খারাপ লাগে। আর অতীত গুলো মনে পড়ে। তবে আমার মনে হয় যারা বিবেকবান তারা বিবেক হারাবার আগে সঠিক সিধান্ত নিতে পারে।

আন্টি সবাইকে আজকে কাঠালপাতা দিলাম। শাওন দেয় ধইন্যাপাতা তাই আমি দিলাম কাঠাল পাতা..............আশাকরি বুঝতে পারছেন..........(হি:)
১৮. ২৪ শে জুলাই, ২০০৬ রাত ১০:১২
comment by: সারিয়া তাসনিম বলেছেন: ছেলেরা ধরা খায় কিনা কইতে পারুম না , তয় গল্পের নায়ক ধরা খাইছে
আম - ছালা দুইটাই গেছে
১৯. ২৪ শে জুলাই, ২০০৬ রাত ১০:২০
comment by: অতিথি বলেছেন: হা: হা: হা:
আন্টি আপনি জব্বর একটা উত্তর দিছেন। একটু গড়া-গড়ি দেই...................
২০. ২৫ শে জুলাই, ২০০৬ রাত ১২:৩১
comment by: অতিথি বলেছেন: একটা হার্ট বিট মিস করলাম যে!
২১. ২৫ শে জুলাই, ২০০৬ রাত ১:৫৩
comment by: অতিথি বলেছেন: সারিয়া, প্রথমে খুব ভয় পেয়ে গিয়েছিলাম এই ভেবে যে, প্রাপ্তি সোনার কিছু হলো কি না। পরে পড়ে খুব রাগ হলো আপনার প্রতি, এমন একটা পোষ্টে ওর ছবি দেয়াতে অজান্তে আহত হওয়ার রেশটা কাটেনি এখনো।

ভবিষ্যতে ওর ছবি সম্বলিত পোষ্টে শুধু ওর কথাই লিখবেন প্লিজ।

প্রাপ্তির জন্য অনেক দোআ আর শুভকামনা।
২২. ২৫ শে জুলাই, ২০০৬ ভোর ৫:৪৫
comment by: ধানসিঁড়ি বলেছেন: সারিয়া: ঘটনা কি, এতো সুন্দর করে কি করে লিখছেন? প্রেমে ট্রেমে পড়েননি তো???
আবারো বলছি অসাধারণ হয়েছে লেখাটি।
২৩. ২৫ শে জুলাই, ২০০৬ দুপুর ১২:০৯
comment by: রাগ ইমন বলেছেন: ধানসিঁড়ি,

আবার জিগায়!!!!!

আমার লগে রাইত বিরাইতে কি করে , সাহস "না" থাকলে হেইডা জিগাও.....
২৪. ২৫ শে জুলাই, ২০০৬ সন্ধ্যা ৭:২৩
comment by: সারিয়া তাসনিম বলেছেন: চোখের ছবি খুঁইজ্যা না পাইয়া প্রাপ্তির ফুটু দিছিলাম , মাফ কইরা দেন ভাইজানেরা , আফাজানেরা
এই ভুল জীবনেও করুম না
২৫. ২৬ শে জুলাই, ২০০৬ সন্ধ্যা ৬:৩৪
comment by: অতিথি বলেছেন: আপু
ধুরু আপনি দেখি মনটাই খারাপ কইরা দিলেন ........হৃদয় স্পর্শ করা কাহিনী...
২৬. ২৭ শে জুলাই, ২০০৬ সন্ধ্যা ৭:১৮
comment by: সারিয়া তাসনিম বলেছেন: সালেহ
মন খারাপ হবে কেন ?? আমি দেশের বীর ছেলেদের প্রেমে চোখ দানে উদ্্বদ্ধ্য করছি
২৭. ২৯ শে জুলাই, ২০০৬ রাত ১২:৫৬
comment by: হ।স।ন বলেছেন: আনমনা প্রাপ্তি
২৮. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:২৪
comment by: রাতমজুর বলেছেন: ছেলেরা আসলেই ভালোবাসতে জানে, জানে না মেয়েরা (৯৯%)। ওরা জানে টাকাওয়ালাদের শোকেসের বার্বি হয়ে থাকতে, মুক্ত জীবন থেকে সোনার খাচা ভালো ওদের কাছে।
২৯. ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫৬
comment by: কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: এখনকার মেয়েরা চেনে শুধু টাকা। যে লঙ ড্রাইভে নিয়ে যেতে পারবে, যে কিনা বুমারস কিংবা বাস্কিন এন রবিন্সে খাওয়াতে পারবে, তারই ভালবাসার যোগ্যতা আছে।

এরা মডার্ণ হতে গিয়ে আরও ক্ষ্যাত হইছে। শরীর প্রদর্শনীকে এখন তারা গর্ব মনে করে। কয়েক দিন আগে এন এস ইউ তে গিয়ে আমারই লজ্জা করছিল, ওদের কেমন লাগছিল ওরাই ভাল জানে।
৩০. ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৫০
comment by: মনযূর মান্নান বলেছেন: হৃদয়বিদারক...মেয়েরা কেন এমন হয়??

 



 


জীবন সুন্দর , তার চেয়ে সুন্দর বেঁচে থাকা ...

বৃষ্টি ভালোবাসি , আর ভালোবাসি বিড়াল ... অনেক অন্ধকার দেখেছি , এখন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৩৭৫৪৭