আমার প্রিয় পোস্ট
- বাংলাদেশি এক রাজপুত্রের রুপ-কথা - হালকানীল
- "তাহারা এবং তদ্ সংক্রান্ত সুপ্রবচন": ইহা একটি সম্পূর্ণ রাজনৈতিক ছড়া, পঠন কালে নর্তন বাঞ্ছনীয় - মতিউর রহমান সাগর
- আজ ২৫ মার্চ, চেতনাকে ঝালাই করে নিতে আবার পড়ুন - অমি রহমান পিয়াল
- উৎসর্গ হেলাল হাফিজ.....!!! - মানবী
- ঐতিহাসিক কিছু ঘটনার পত্রিকা শিরোনাম - চাররঙা রঙিন-কষ্ট
- চাণক্য-শ্লোক : কে ছিলেন চাণক্য? - মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর
- আসেন কিছু (ব্যতিক্রমী) দুর্ঘটনার ছবি দেখি


- মেঘলা মানুষ
- মধ্যরাতের কৌতুক পোস্ট - রাগ ইমন
- হায়রে আমার মন মাতানো দেশ - ১ - ইউনুস খান
- পিকনিক নিয়া মনে হয় প্রথম পোস্ট!! [পিকনিক সংশ্লিষ্ট সকল পোস্টের লিংক সহ আপডেট] - মুক্ত বয়ান
- আবারো পিকনিক .... - ক্যামেরাম্যান
- বিডিআর - সৌম্য
- ২০ বছর পর খুঁজে পাওয়া একটা গান - শওকত হোসেন মাসুম
- শাড়ি ও লুঙ্গি - উৎসর্গ সদ্য বিবাহিতরা (উদাহরণ শান্তির দেবদূত) - চোরকাঁটা
- অনলাইন ব্যাংকিং - নিরাপত্তার কিছু দিক - আফরোজ_জাহান
- ডিম থেকে মুরগী............. (সবগুলি ছবি দেখতে ভুলবেন না ) - সিক্স স্ট্রিং
- রেসিপি পোস্টঃ সবজি খিচুড়ি + গরুর গোশত ভূনা (সাথে সালাদ ফাউ)
- প্রলয় হাসান
- যখন আমি মারা যাই - অন্যমনস্ক শরৎ
- ব্লগের মেয়ে প্রাপ্তিমনির জন্মদিনে কয়েককোটি শুভেচ্ছা - কৌশিক
- কোথাও আনন্দ নেই - সবাক
- প্রাপ্তির জন্য উৎসর্গ.............. - মনজুরুল হক
- জন্মদিন ( উৎসর্গঃ রাত মজুর) - রাগ ইমন
- আমাদের কি কিছুই করার নেই? - লুলুপাগলা
- ব্লগে চলতি কিছু ধারাবাহিক - একরামুল হক শামীম
- শেষ খেলা !!! - সারিয়া তাসনিম
- খেরোখাতার শব্দগুলো-১ - সাগর সরোয়ার
- বাংলাদেশের World Heritage Sites দেখুন অসাধারণ Panorama তে! - মোহাম্মদ আসিফ উল হক
- অনলাইন ফ্রিল্যান্স আউটসোর্সিং৷ - মনির মুনতাহা
- জাষ্ট ক্লিক এবং উপার্জন করুন ডলার - ৈশবাল চৌধুরী
- সকল ব্লগারের নামের লিস্ট ও লিংক এক জায়গায় জড়ো করা হচ্ছে, আপনারা সহযোগীতা করুন - বহুরূপী মহাজন
- পরবর্তী বিসিএস-এর জন্য সম্ভাব্য প্রশ্ন (সাজেশন) - মাহবুব মোর্শেদ
- মিথ্যার বেসাতি : নীল আর্মস্ট্রং এর মুসলিম হয়ে ওঠার ইসলামী কল্পকাহিনী - লাইটহাউজ
- চোখের সামনে খুন হয়ে যায় এক্সপি - ফরিদ
- বাবা মায়ের রক্ত একই গ্রুপের পজেটিভ নেগেটিভ হলে সন্তানের থ্যালাসেমিয়া হবে? - হোমিওপ্যাথ
- এগুলো পেইন্টিং !! বিশ্বাস করতে কষ্ট হয় !!! - রানা
- শ্রেষ্ঠতম ঝগড়া - কৌশিক
- কবিতা: নেশা - মোফাজ্জল করিম - ঝুমী
- যে কারনে ব্লগার প্রতু তিন চাকায় টিকলো না
- শওকত হোসেন মাসুম
- আপনার রক্তের গ্রুপ কি? - ফিউজিটিভ
- আমার এই ক’টি মাত্র চাওয়া... - উত্তরাধিকার
- এক নজরে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ - কৌশিক
- আমার দেখা সেরা ১০ ছবি - শওকত হোসেন মাসুম
- Beauty of Math!!! - নিয়ান্দার্থাল
- শাশ্বত'র জন্য আমাদের বসা, কতিপয় আলোচনা এবং প্রাথমিক সংগ্রহ... - মেসবাহ য়াযাদ
- ইংরিশ শিখে নিন - রুখসানা তাজীন
- ১৮৯ জন ব্লগার এবং তাদের জন্মতারিখ - শাহবাজ
- কালপুরুষের বাসায় এ-টিমের জন্মদিনের পার্টি
- ক্যামেরাম্যান
- ক্যান্ডেল ইন দ্যা উইন্ড... - মানবী
- রাজকন্যার কাছে বাবার কৈফিয়ত... - অমি রহমান পিয়াল
- বিবি নাচিয়ার: যে মুসলিম রাজকন্যা এক হিন্দু মন্দিরে পুজা পান - ময়ুরবাহন
- দ্য বস্ - মুহিব
- পৃথিবীর সবচেয়ে রহস্যময় ছবি(the last supper) - সঞ্জিব
- শিলার ক্ষমা প্রার্থনা - শিলা
- [গাঢ়]সমবেত এই আমরা একটু থামতে পারি কি? একটু থামুন ... প্রাপ্তি আপনাদের কি যেন জানাতে চাইছে ...[/গাঢ়] - সাদিক মোহাম্মদ আলম
- আগুনের পরশমনিতে কৌশিক: প্রাপ্তি ফাউন্ডেশনের অন্যতম সংগঠক হিসেবে আমাদের মন জয় করেছেন যিনি - এস এম মাহবুব মুর্শেদ
- আমরা কি পারব না প্রাপ্তি'র চিকিৎসা সম্পূর্ণ করতে? আমরা কি পাব না রাহেলা'র বিচার? - মোসতফা মনির সৌরভ
- প্রাপ্তি সোনার জন্মদিনে বিহংগের আদর - বিহংগ
- একটি জীবনের, আরেকটি কল্পনার গল্প। উপলক্ষ্য আমাদের প্রাপ্তিসোনা।{বিহংগ} - বিহংগ
- ::বউ, বাটা, বল সাবান:: - নজমুল আলবাব
- ব্যবধানে ব্যবধান - এহেছান লেনিন
- বুটের তলায় দেখি ছাপ্পান্নো হাজার বর্গমাইল - সামী মিয়াদাদ
- একজন দয়ালু ঈশ্বর - (অ)গাণিতিক
- ফ্যাক্ট আর ফিকশনের গল্প, সাথে একটি মোরাল,সারা জীবন মনে রাখার মতো।/বিহংগ - বিহংগ
- বাংলা ভাষায় ও সাহিত্যে গালাগালি--- আদি ও মধ্য কাল পর্ব - পথিক!!!!!!!
- বাংলাদেশ ব্যাংক, ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড(!), PayPal ও হতভাগা আমরা...
- আদনান™
- প্রিয় স্বাধীনতার গানটি - তাজুল ইসলাম মুন্না
- চেতনায় সামরিকায়ন - রাসেল ( ........)
- 65 Ways to Say I Love u - িদদারুল আলম বাননা
- একটি নিরব ভালবাসার গল্প.......... - পথিক!!!!!!!
- পথিকের পথে পথে স্বপ্ন-কবিতার বই - পথিক!!!!!!!
- কঙ্কাবতী- - কনফুসিয়াস
- আমি যেভাবে ভালোবাসি - সন্ধ্যাবাতি
- আপনার একটি স্বাক্ষর আর মানববন্ধনে হাতে হাত রাখার অনুরোধ... - মানবী
- তুমি ভালো আছো? তুমি ভালো আছো, প্রিয় সামহয়্যার ইন? - সুনীল সমুদ্র
- একটি আধুনিক রূপকথা - হিমু
- সব পাগলের হইলো মেলা ব্লগে এসে ! (সাময়িক পোস্ট )- ১ - রাগ ইমন
- চলুন,প্রাপ্তিকে আবারো ভালবাসা দিয়ে প্রমাণ করি মানবতা শেষ হয়ে যায়নি - মোসতফা মনির সৌরভ
- দিয়েছিলে যা, নিয়ে নিতে পারো, লেখা কবিতা, গাওয়া গান যতো... - আইরিন সুলতানা
- আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো ? - সুনীল সমুদ্র
- ভেঙে যায় কথার মন , শব্দ, অক্ষর - পথিক!!!!!!!
- জানিনা,পেরেক কোথায় বিঁধে আছে/ছোট গল্প - বিহংগ
- আমারেই পাবে তুমি ইহাদের ভীড়ে
(উৎসর্গ: প্রিয় ব্লগার মানুষকে) - মুকুল
- ইচ্ছে পাখী - কালপুরুষ
- আসুন গল্প শুনি/বিনীত অনুরোধ শেষ পর্যন্ত পড়বেন, প্লিজ।/বিহংগ - বিহংগ
- তিতলি- - কনফুসিয়াস
- আজ তোমার মেঘে মেঘে রংধনু- - কনফুসিয়াস
- ইমরান ব্লগ স্রষ্ট া - দেবরা
- সারাদিন তোমায় ভেবে ...... (সোলস) - বিষাক্ত মানুষ
- চড়ুইভাতির কথা নিয়ে আরেক টুকরো - পথিক!!!!!!!
- চড়ুইভাতির কথা নিয়ে শেষ টুকরো - পথিক!!!!!!!
- একটি মৃত্যু আর আমার যত আক্ষেপ - ডাক্তার আইজউদ্দিন
- :: কাল ঘুম নেমে আসে তার দু'চোখ জুড়ে :: - নজমুল আলবাব
- মা'য়ের চোখে প্রাপ্তি - কালপুরুষ
- সঞ্জীব চৌধুরীর যত গান ... - রিজভী
- মা----- মাশীদের জন্য ( একটি বিদেশী গল্প থেকে নেয়া ) - সারিয়া তাসনিম
- ধার করা কবিতার চয়ন - সারিয়া তাসনিম
- তবু পারিনা ... 31/7/06 - সারিয়া তাসনিম
- গন্তব্য ... - সারিয়া তাসনিম
- চোখের আলোয় দেখেছিলেম ... - সারিয়া তাসনিম
- পুরীর দোকানী - সাদিক তোমার জন্য লিখলাম - সারিয়া তাসনিম
- কাল প্রাপ্তি বুড়ির জন্মদিন , দাওয়াত সবার জন্য - সারিয়া তাসনিম
- আজ আমাদের প্রাপ্তি সোনার জন্মদিন ! - সারিয়া তাসনিম
- আমার যান্ত্রিক জীবনে এক গোছা হলুদ গোলাপ - সারিয়া তাসনিম
- " আমার বাবা গভর্ণমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের হেড ক্লার্ক ছিলেন " - সারিয়া তাসনিম
" আমার বাবা গভর্ণমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের হেড ক্লার্ক ছিলেন "
২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৮
আমার বাবা - পেশায় ছিলেন একজন হেড ক্লার্ক অথবা আরো সহজ ভাবে কেরানী । মা বলেন বাবা নাকি আমাকে আল্লাহর কাছ থেকে অনেক কান্নাকাটি করে ভিক্ষে করে এনেছেন ।
"বদরউদ্দীন সাহেব খুব ভালো ক্লাশ নেয়" --- এই সুনামটুকুর কারণে তিনি যখন যে স্কুলেই ছিলেন , তাঁকে নিয়মিত ২/৩ টা ক্লাশ নিতে হতো । অফিসিয়ালি এটা ঠিক কি বেঠিক ছিল জানিনা , তবে স্কুলের স্বার্থে কিংবা ছাত্রদের্ আবদারের কারণে এটা উনাকে করতে হতো । ফলে পরীক্ষার খাতা দেখার বিষয়টাও ছিল নিয়মিত । এস.এস.সি পরীক্ষার আগে তাই ছাত্ররা বাড়ি এসে ছালাম করা , ভালো রেজাল্ট হলে মিষ্টি নিয়ে আসা --- এগুলো ছিল আমার কাছে পরিচিত দৃশ্য ।
আমি তখন ক্লাশ থ্রি বা ফোর এ পড়ি । আফরোজা আপা সমাজ ক্লাশে
" পেশাজীবি " বোঝাতে এক এক করে জিজ্ঞেস করছেন কার বাবা কি করে । আমি বললাম " আমার বাবা শেরে বাংলা বয়েজ স্কুলের শিক্ষক "
" ইস্ তোর বাবা তো কেরানী " ----- পাশের বেঞ্চ থেকে সহপাঠি রনির প্রতিবাদ ।
** সেদিন আর কি কি কথোপকথন হয়েছিল ক্লাশে মনে নেই । বাড়ি এসে ভিষণ অভিমানে অপমানে বাবাকে প্রশ্ন করেছিলাম :
" তুমি নাকি কেরানী ? "
বাবা হেসে বললেন " হ্যা আমি কেরানী । কেন মা , কি হয়েছে ? "
তাহলে ছাত্ররা তোমাকে স্যার বলে কেন ? তুমি কেরানী কেন হলে ? তুমি কেন শিক্ষক হলে না , তাহলে তো রনি আমাকে ক্লাশে লজ্জা দিতে পারতো না ।
** বাবার সাথে সেদিন আর কি কি কথা হয়েছিল কিছুই মনে নেই । শুধু এখন বুকের ভিতরটা মোচর দিয়ে উঠে , সেদিন অবুঝ আমি বাবাকে কতটা কষ্ট দিয়েছি ।
বাবা দেখ - আমি একটুও লজ্জা পাচ্ছি না । তোমার মত সৎ , আদর্শবান কেরানীর মেয়ে হতে পেরে আমি গর্বিত ।
আমি ভিষণ গর্ব করে বলছি : আমার বাবা গভর্ণমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের হেড ক্লার্ক ছিলেন ।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
স্নোবল বলেছেন:
আমার পিচ্চি ভাইস্তা এখানে পড়ে এখন, খুব ভালো স্টুডেন্ট...
সুদীপ্ত সরকার বলেছেন:
সাবাশ! বাপ কা বেটি!
আপনার বাবা'কে আমার শ্রদ্ধাবনত নমষ্কার।
মিরাজ বলেছেন:
মন ছুয়ে গেল আপনার লেখাটি । একজন সৎ মানুষের সন্তান হতে পারা একটি অন্যরকম গর্বের ব্যাপার ।
এই গর্বের অনুভুতি পাবার সৌভাগ্য সবার হয়না।
আপনার বাবার জন্য রইল সশ্রদ্ধ সালাম ।
কেএসআমীন বলেছেন:
লেখাটি মনোযোগ দিয়ে পড়েছি। ভাল লেগেছে বেশ। আত্মতৃপ্তি বোধটা খুব মূল্যবান একটি জিনিষ। সবার এটা থাকে না বা সৌভাগ্য হয় না। ধন্যবাদ আপনাকে।
কৌশিক বলেছেন:
বাবাকে সালাম।
আলী আরাফাত শান্ত বলেছেন:
+
নির্বাসিত বলেছেন:
শীর্ষেন্দুর একটি লেখায় একবার পড়েছিলাম, সেইই সবচেয়ে ভাগ্যবান যার বাবা সৎ। আপনার সৌভাগ্যকে ঈর্ষা করছি।
এইবার আবু জাফর ওবায়দুল্লাহর ভাষায় বলতে হয়, আমরা কি তাদের মতো এতখানি সৎ হতে পারবো? আমরা কি তাদের মতো কবিতায় কথা বলতে পারবো?
আপনার বাবাকে ও আপনাকে ধন্যবাদ আমাদেরকে আলোকবর্তিকা দেখানোর জন্য। ভাল থাকুন।
ঝড়ো হাওয়া বলেছেন:
সৎ, আদর্শবান বাবা'র সন্তান হওয়ার সৌভাগ্য সৃষ্টিকর্তা আমাকেও দিয়েছে। আমি জানি এ অনুভুতিটা কেমন।সালাম ও শ্রদ্ধা আপনার বাবা'র প্রতি।
একটা কথা বলি , আইডিয়াল স্কুলের হেডক্লার্ক ঢাকার বনশ্রীতে দু'টো ৬ তলা বাড়িসহ বিপুল প্রতিপত্তির মালিক হয়ে , কিছুদিন আগে সাসপেন্ড হয়েছেন , জানিনা সন্তানের সামনে কি করে মুখ দেখান ।
আপনার বাবাকে কারও মুখোমুখি দাঁড় করানোর সাহস আমার নেই , শুধু অনুভব করছি , আমারও ভীষণ গর্ব হচ্ছে ।
অসীম শ্রদ্ধা আপনার বাবার জন্য
বিবর্তনবাদী বলেছেন:
আপনি দেখছি আমার মতই ভাগ্যবান।
সারিয়া তাসনিম বলেছেন:
নির্বাসিতআমরা সত্যিই তাঁর মত সৎ হতে পারিনি । ভালো বেতনে বড় অফিসার হয়তো হয়েছি , কিন্তু গর্ব করতে পারিনা ।
কৌশিক ভাই
পিচ্চু কেমন আছে ? সত্যিই এই নিষ্কৃতি আমাকে নতুন জীবন দিয়েছে।
সবাইকে অনেক ধন্যবাদ । আমার খুব ভালো লাগছে সবার সাথে আমার জীবনের সবচাইতে স্পর্শকাতর ঘটনাটি শেয়ার করতে পেরে ।
েবহাগ বলেছেন:
বাবা সবার আগে। তার পর উনি কি করেন না করেন। সমাজ আমাদের শিখিয়ে দেয় উচু নিচু। আপনার বাবা ভাল মানুষ এটা সমাজ দেখেনা। কিন্তু আপনিতো জানেন। এর চাইতে বড় পাওয়া আপনার বাবা আশাও করেন নি নিশ্চয়ই। ধন্য বাবা, ধন্য আপনি।
সারিয়া তাসনিম বলেছেন:
ধন্যবাদ মানবী । আমি অপেক্ষায় আছি এইরকম আরো অনেক ঘৃণা তাকে পৌঁছে দেবার জন্য ।
সারিয়া তাসনিম বলেছেন:
আগামী ৩ ফেব্রুয়ারী আমার বাবা-মায়ের ৩৮ তম বিবাহ বার্ষিকী । প্রতি বছর কিছু না কিছু উপহার দেই । ভাবছি , সবগুলো মন্তব্যসহ এই পোস্টটা প্রিন্ট করে বাবাকে দিলে কেমন হয় ??
সেদিন কষ্ট দেবার জন্য যে লজ্জাবোধ বুকে জমাটা বেঁধে আছে , সেটা কমবে ------- কি বলেন ?
মেন্টাল বলেছেন:
দূর্নীতিবাজ বাবা তার সন্তানদেরকে কিভাবে আদর্শের কথা বলেন?
এবিএম গিয়াসউদ্দিন (শামীম) বলেছেন:
আপনার আব্বাকে সালাম জানাবেন। আপনি আপনার বাবার যোগ্য সন্তান। এজন্য আপনাকেও সালাম। আপনার লেখাটা পরে সত্যি কান্না পাচ্ছে। কেনো জানি না। ভালো থাকবেন।
মদন বলেছেন:
আপনার বাবাকে সালাম।বাবাদের মর্যাদা তার চাকরীর পদমর্যাদা দিয়ে বিচার হয় নাকি???
বাবার সবচেয়ে বড় পরিচয় তিনি বাবা, এর সাথে আর কি বিশেষন লাগবে তাকে বড় করতে???
সৎ, সততা, আদর্শ এর উপরে আর কি আছে????
অ্যামাটার বলেছেন:
চমৎকার,আপনি ভাগ্যবান যে নির্বাসিত স্যারের(আমি তাকে এটা বলেই সম্বোধন করি) কমপ্লিমেন্ট পেয়েছেন ।
আসলে লেখা লিখি সবাই করে, কিন্তু লেখক সবাই হতে পারে না, আমার মতে এটা গড গিফটেড।
একটা মোরাল কে ধারণ করে তার উপর বেজ করে সুন্দর একটা পোষ্ট,
+ দিতে বাধ্য হলাম।
"ভাবছি , সবগুলো মন্তব্যসহ এই পোস্টটা প্রিন্ট করে বাবাকে দিলে কেমন হয় ??
"
@লেখক: গুড আইডিয়া !
সারিয়া তাসনিম বলেছেন:
বাবার মত এত সৎ , নির্লোভ , নিরহংকারী হতে পারিনি ।
সন্ধ্যাপ্রদীপ বলেছেন:
মেহরাব উদাহরন দিয়েছেন, আইডিয়াল স্কুলের হেডক্লার্ক ঢাকার বনশ্রীতে দু'টো ৬ তলা বাড়িসহ বিপুল প্রতিপত্তির মালিক হয়ে , কিছুদিন আগে সাসপেন্ড হয়েছেন , জানিনা সন্তানের সামনে কিভাবে মুখ দেখাচ্ছেন ।সমাজের উপরিভাগে, বৈষয়িক কিংবা সামাজিক স্তরায়নে উপরে ওঠার নামই সফলতা কিংবা সুখ নয় । সমাজিক কাঠামো ভেংগে বেরিয়ে আসতে পারাই সফলতা এবং সত্যিকারের গর্ব । আর গভ: ল্যাবরেটরী স্কুলের ইট-পাথরেও গর্ব করার আভিজাত্য আছে । সত্যিকারের মানুষ গড়ায় এমন সফল একটি বিদ্যালয়ের সাফল্যে-অর্জনে আপনার বাবার
যে অংশীদারিত্ব, ভেবে দেখুন তা কত অসাধারন-কত আরাধ্য ।
আপনি গর্বিত-দৃপ্তস্বরে বাবার পরিচয় দেবার যে শিক্ষা পেয়েছেন, এতেই বোধ হয় পিতা হিসাবে তিনি সবথেকে বেশি সুখী, বেশী সফল । অনেকের কিন্তু তা থাকেনা , হয়না।
আপনার বাবা-মায়ের বিয়ে-বার্ষিকীতে আমাদের সশ্রদ্ধ সালাম ও শুভ কামনা ।
রাশেদ বলেছেন:
খুব ভাল লাগলো। আপনার বাবার প্রতি শ্রদ্ধা।
পলাশমিঞা বলেছেন:
আপনার বাবতো অনেক শিক্ষীত, আমার বাবা এখনও কষ্ট করে দস্তখত করেন। কিন্তু আমার বাবার স্বপ্নকে বাস্তব কার জন্য আমি কয়েকটা উপন্যাস লেখেছি। তিনটা ইংরেজিতে, মহা উপন্যাসটা বাংলাতে লেখেছি ইচ্ছা করে। এখন বলোন মনটা হাল্কা বোধ হচ্ছে কিনা?????????লেখক বলেছেন: পলাশ
যাকে নিয়ে মহা উপন্যাস লেখা যায় তিনি অবশ্যই সাধারন মানুষ নন। তিনিও নিশ্চই সফল বাবা , যিনি আপনাকে পেয়েছেন ছেলে হিসেবে।
পলাশমিঞা বলেছেন:
জি আমার বাবা অসাধারণ। আর তার কারণ হল আমি উনার ছেলে। তাই আপনাকে বলছি, আমার মেয়েদের কে আমি বলি, মারে আমি যাই হইনা কেন তবুও তোমাদের বাবা।কারণ, হাত ধরে মা বাবাই প্রথম আমাদেরকে হাঁটতে শিখিয়েছেন।
Be proud of your father and you will be prouder.
মানবী বলেছেন:
সারিয়া তাসনিম, ভালো বলেছেন। প্রিন্ট করে দিতে পারেন, ওনার ভালো লাগবে নিশ্চয়।তবে, আপনার ছোটবেলায় বলা কথা নিয়ে যতোখানি অপরাধবোধ, আমার বিশ্বাস উনি তখন সাময়িক কষ্ট পেলেও তা মনে রাখেননি।
এখানে এখন ফ্লু সিজন, এবার আমি ধরা পড়েছি। প্রচন্ড জ্বরের কারনেই কিনা জানিনা, আপনার প্রাক্তনের উদ্দেশে কিছু কঠিন কথা বলতে ইচ্ছে করছে। ভদ্রতার কারনে সেই ইচ্ছে দমন করলাম। শুধু আপনাকে অভিনন্দন এমন লোকের কাছ থেকে মুক্ত হবার জন্য।
ফজলে এলাহি বলেছেন:
"বাবা দেখ - আমি একটুও লজ্জা পাচ্ছি না । তোমার মত সৎ , আদর্শবান কেরানীর মেয়ে হতে পেরে আমি গর্বিত । আমি ভিষণ গর্ব করে বলছি : আমার বাবা গভর্ণমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের হেড ক্লার্ক ছিলেন ।"
ধন্যবাদ সারিয়া!
ঘাতক বলেছেন:
আপনার বাবার প্রতি শ্রদ্ধা।
সারিয়া তাসনিম বলেছেন:
ধন্যবাদ ফজলে এলাহি । অনেকদিন পর আপনাকে দেখলাম । অবশ্য আমি নিজেও ব্লগে আসতে সময় পাইনা । কেমন আছেন ?
ফজল বলেছেন:
ভালো আছি সারিয়া। ধন্যবাদ জানতে চাওয়ার জন্য।Click This Link -এই লিংকে দেয়া মন্তব্যটা ভুলবেন না যেন।
মন্তব্য-
ফজলে এলাহি বলেছেন: ............মাঝে মাঝে প্রাপ্তির কথা মনে হয়, কেননা আমদের তথা এই ব্লগের ভার্চুয়াল প্রাপ্তির মধ্যে প্রাপ্তি সবার মনে মনে ঠাঁই করে নিয়েছে, তাই জানতে ইচ্ছে করে মাঝে মাঝে- "কেমন আছে প্রাপ্তি?"
আশা করবো মাঝে মাঝে দু'চার লাইনের পোষ্ট দিয়ে জানাবেন।
লেখক বলেছেন: ফজলে এলাহি ,
প্রাপ্তিকে নিয়ে আমি কিন্তু ইদানিং ২/৩ টা আপডেট দিয়েছি । বুড়িটা এখন বেশ ভালো আছে । আরো এক বছর লাগবে এবং সেই জন্য আমি সবাইকে আরো একবার এক হতে বলেছিলাম , কারণ এই এক বছর চিকিৎসা চালানো আমাদের জন্য ভীষণ কষ্টকর হবে । ব্যাপারটা বোধহয় অনেকেই খেয়াল করেন নাই ।
কালপুরুষ বলেছেন:
দারুন লিখেছিস। লেখা কম হলে মান ভাল হয় এটাই তার প্রমান।
অরুনাভ বলেছেন:
কতদিন বাপী-মামনি কে দেখি নাই....আপনার বাবার প্রতি রইলো আন্তরিক শ্রদ্ধা......
আমি যে ঐ স্কুলেরই ছাত্র, বার বছর আগে যদিও পাশ করে গেছি।
আপনার লেখাটা পড়ে মনে হল- আপনার পাশের বেন্চের সহপাঠী
রনি'দেরকে অন্তত আমাদের স্কুলে দেখি নাই অনেক বছরেও। জানিনা আপনি মিজানকে চিনেন কিনা, আমার খুব ভাল বন্ধু। আপনার বাবার জন্য অনেক শ্রদ্ধা, ভাল থাকুন।
লেখক বলেছেন: কৈলাশ
ভালো লাগল । আমার এস.এস.সি'র আগে গভঃ ল্যাব এর কয়েকজন শিক্ষক আমাকে বিনা পয়সায় পড়িয়েছিলেন - কারণটা কিন্তু একটাই
" আমি বদরউদ্দীন স্যারের মেয়ে " ।
বিহংগ বলেছেন:
আপনি সত পিতার কন্যা, এর চেয়ে বড় পরিচয় আর কী হতে পারে।
আপনার বাবার প্রতি বিনম্র শ্রদ্ধা।
ভালো থাকবেন।
এম.এ.হামিদ বলেছেন:
আমার বাপও কেরানী
ৃৃমম বলেছেন:
আপনার লেখায় প্রকাশিত ভাবনার সাথে একাত্নতা। সততার দারিদ্র্য যে অস্বচ্ছ স্বচ্ছলতার চেয়ে ঢের গর্বের বিষয়, ভালো জিনিস, কলার ঝাকিয়ে, চৌরাস্তায় দাঁড়িয়ে খুব আত্নবিশ্বাসের সাথে বলার মতো একটা বিষয় -এই সামাজিক বোধের চর্চা বাংলাদেশে গড়ে তোলা খুব দরকার। এখন থেকেই। আনন্দ বাজার পত্রিকায় 'স্বীকারোক্তি' আর 'ক্ষমা করিনি' শিরোনামে মনের অবদমিত রাগ, ক্ষোভ, হতাশা, অপরাধবোধ, ঘ্বণা হাজারো পাঠকের সাথে শেয়ার ক'রে ভারমুক্ত হন অনেকে। মনের মধ্যে তীব্র যে কোন আবেগ পুষে রাখার চেয়ে শেয়ার করলে মন অনেক হালকা হয়। এই ব্লগ সে ধরনের একটি প্ল্যাটফর্ম হিসেবে দারুন ভুমিকা রাখছে।
আপনার বাবা-মা সহ আপনাদের পরিবারের জন্য শ্রদ্ধা।
হট্টগোল বলেছেন:
আপনার বাবাকে সশ্রদ্ধ সালাম
আর তার মেয়ে হিসেবে আপনার সাহসী উচ্চারণের জন্য আপনাকেও সালাম।
বায়েজীদ বলেছেন:
আপনার লেখা পড়ে আপনার বাবাও নিশ্চয় আপনার জন্য গর্ব অনুভব করবেন। বাবার পরিচয় তো বাবা হওয়াতে, তার পেশার সাথে তার পিতৃত্বের সামান্যতম সম্পর্কও নেই। আর মানুষের মূল্যায়ন হয় তার সততা, সদাচরণ, দায়িত্ববোধে। ক্ষমতা, পজিশন বা অর্থ দিয়ে মানুষের মূল্যায়ন করা অন্যায়। আপনার বাবার জন্য রইলো সালাম।
সুশীল সমাজ বলেছেন:
আপনার বাবার জন্য রইল সশ্রদ্ধ সালাম ।
আমার কতগুলো নিয়মিত প্রার্থনা আছে নিজের জন্য যার একটা হচ্ছে এমন কারো সাথে যেন কখনও বিয়ে না হয় যে আমার বাবা মা, পরিবারের মানুষগুলোকে ভালোবাসতে পারবে না, শ্রদ্ধা করতে পারবে না। মানবী ভদ্র ভাষায় যতটুকু বলা সম্ভব বলে দিয়েছেন।
ধুসর গোধূলি বলেছেন:
তোমার প্রাক্তন হালারে ধইরা রামডলা লাগাও। না পারলে কোনরমে ফুসলাইয়া ফাসলাইয়া শাহবাগের কোণায় লইয়া আইসো, হালার পুতেরে আহিরি মলম লাগাইয়া দিমু নে।
সারিয়া তাসনিম বলেছেন:
ধুএইডা আগে কবি তো ? তয় একটা কতা আছে না :
তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন ?
লেখক বলেছেন: শেরে বাংলা বয়েজ এ সম্ভবত ১৯৮৬ বা ৮৭ পর্যন্ত ছিলেন । কবে থেকে ছিলেন মনে নেই , জিজ্ঞেস করতে হবে ।
বাবা ১৯৯০ সালে গভর্ণমেন্ট ল্যাব এ গিয়েছেন । সেখান থেকেই রিটায়ারমেন্ট এ
মাহবুব সুমন বলেছেন:
অনেক ভালো লাগলো ,অনেক। বাবাকে নিয়ে এতো সুন্দর করে ও গুছিয়ে লিখতে কবে যে পারবো !একজন সৎ মানুষের সন্তান হয়ে আপনি আসলেই ভাগ্যবতী। ভালো থাকুন। আপনার পিতার জন্য শ্রদ্ধা।
ঠিকানাহীন বলেছেন:
চোখ ভিজিয়ে দিলেন।
রোবোট বলেছেন:
আমি শেরেবাংলা বয়েজ স্কুলের ছাত্র ছিলাম। ঐ সময়েই। আমিও সৎ বাবার সন্তান। প্রাপতি কি আপনার মেয়ে? কি হয়েছিলো ওর। আমি ব্লগে বেশিদিন না। অনেক কিছুই জানিনা। যদি একটু জানাতেন। পারলে আপনার/আপনাদের পাশে দাড়াব। আমারো সন্তান আছে।
লেখক বলেছেন: রোবট ,
খুব ভালো লাগলো যে আপনি ঐ স্কুলে ছিলেন । আমি শেরে বাংলা গার্ল থেকে লেখাপড়া করেছি - ১৯৯৪ ব্যাচ । জীবনের সবচাইতে সুন্দর দিনগুলো কেটেছে ওখানে ।
প্রাপ্তি আমার বড় ভাইয়ের মেয়ে - ওর লিউকেমিয়া হয়েছে। প্রাপ্তি এই ব্লগের প্রাণ । আমার লেখা শুরুই হয়েছিল ওকে নিয়ে । আমার প্রায় সব পোস্ট প্রাপ্তিকে নিয়ে - সময় পেলে পড়ে দেখবেন , সব তথ্য আছে।
ধন্যবাদ আপনাকে ।
মানুষ বলেছেন:
এই লেখাটাতে প্লাস না দিয়ে গেলে পাপ হবে।
প্রচেত্য বলেছেন:
কোন আবেগের সাথে সহবস্থান নয়
বরঞ্চ, বাস্তবতার সবচেয়ে সুন্দর সত্যটি জেনে ভাললাগায় অভিভূত হবার সময়টুকুতে আপনাকে একটি 'সালাম' দিতে চাই
এ সালাম শুধুই আপনার এবং আপনার পিতার
আমরা আপনাদের মাঝেই বেঁচে থাকার অনুপ্রেরণা পাই, যা আমাদের সঞ্চিত সাহস এবং শক্তি
বিকেলবেলার সপ্ন বলেছেন:
+
সারিয়া তাসনিম বলেছেন:
আমি সত্যিই অভিভূত !
লেখক বলেছেন: আবীর
লিংক কেমন করে দিতে হয় জানিনা , তাই আপডেট টা জানতে একটু কষ্ট করে " আজ আমাদের প্রাপ্তি স্কুলে ভর্তি হয়েছে " -- এই পোস্টটা পড়ুন ।
সারিয়া তাসনিম বলেছেন:
সামীসত্যিই বলেছ - বাবাকে নিয়ে গর্ব করার সৌভাগ্য সবার হয়না। আমার এখন একটাই চাওয়া , যতদিন আমার বাবা বেঁচে থাকবেন , আমি যেন তাকে পৃথিবীর সব সুখ দিতে পারি ।
স্যার কে আমার সশ্রদ্ধ সালাম দিবেন।
আর ঐ অমানুষটাকে ঘেন্নাভরা থুতু যে নাকি গুরুজন/শিক্ষক/সম্মনী ব্যাক্তির সম্মান দিতে জানেনা।
আমার বাবা প্রাইমারী স্কুলের শিক্ষক ছিলেন। তিনি সারা জীবন দিনভর স্কুলে ক্লাশ নেওয়ার পরে আবার বিনাবেতনে প্রাইভেট পড়াতেন অতিআগ্রহী ও দূর্বল স্টুডেন্টদের। তিনি নিজের ছেলেমেয়েদের খুঁজ নেয়ার সময় পেতেন না, কিন্তু শত সহস্র ছাত্র/ছাত্রীর প্রতি ছিলো তাঁর অসীম মায়া। বাবা, বাঁশের কঞ্চি কেটে তা দিয়ে কম্পাস/চাঁদা এই সব বানাতেন যেন মজা করে পড়াতে পারেন। কত কত রাকম খেলনা যে বাবা নিজে বানাতেন...যা দিয়ে পড়াতে পারবেন মজা করে।
সেই বাবার জন্য আমি গর্ব বোধ করি। আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি স্যারকে আমাদের সাথে লেখার মাধ্যমে পরিচয় করিয়ে দেয়ার জন্য।
সারিয়া তাসনিম বলেছেন:
অরুনখুব ভালো লাগলো আপনার বাবার কথা শুনে । স্যারকে আমার সালাম দেবেন ।
আমার বন্ধুটির প্রতি আমার রাগ নেই , কারণ বয়সটা তো ওর ও অবুঝ ছিল । সমস্যাটা ওর চারপাশের পরিবেশের কিংবা পরিবারের যেখানে সে বড় হয়ে উঠেছে । কাউকে হেয় করে , আঘাত করে কথা বলাটা অনুচিত - এই বোধটুকু তার মধ্যে তৈরি করতে ব্যর্থ হয়েছে তার পরিবার - যেটা ঐ অবুঝ বয়সেও আমার মধ্যে তৈরি করেছিলেন আমার বাবা ।
মুকুট বলেছেন:
সাবাস সারিয়া! বাবা যে পেশাই থাকুন না কেন, তিনি বাবা-ই>>>>>স্যালুট আপনার সৎ সাহস-কে! ধন্যবাদ ঐ গর্বিত বাবাকে, যার এমন মেয়ে আছে! শুভকামনা রইল!
মানবী বলেছেন:
সারিয়া তাসনিম, কথার কনস্টিপেশন..! ভালো বলেছেন :সবাই আপনার বাবাকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছেন, আমি জানাই আপনার মা'কে। আমার বিশ্বাস আপনার বিশ্বাস আপনার বাবার সৎ জীবনের পিছনে তাঋ অনেক ত্যাগ এবং অবদান আছে।
৩রা ফেব্রুয়ারী তাঁদের আমার অভিনন্দন জানাবেন।
মানবী বলেছেন:
সারিয়া তাসনিম, কথার কনস্টিপেশন..! ভালো বলেছেন :সবাই আপনার বাবাকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছেন, আমি জানাই আপনার মা'কে। আমার বিশ্বাস আপনার বাবার সৎ জীবনের পিছনে তাঁর অনেক ত্যাগ এবং অবদান আছে।
৩রা ফেব্রুয়ারী তাঁদের আমার অভিনন্দন জানাবেন।
(টাইপের ভুলে ভরা আগের মন্তব্যটি ডিলিট করার অনুরোধ রইলো)
সারিয়া তাসনিম বলেছেন:
মানবীআমি সত্যিই খুব অবাক হচ্ছি আপনার ভাবনা দেখে !
খুব ধনী পরিবারের মেয়ে হয়েও আমার মা ভীষণ রকম সাদাসিধা , নির্লোভ জীবন যাপন করেছেন। ডেডিকেশন কাকে বলে আমি মাকে দেখে শিখেছি ।
আজনবী বলেছেন:
ঝিনুকের কণ্ঠে "আমি যাচ্ছি বাবা" (বাবাকে নিয়ে) গানটা আমার খুব প্রিয়। আমার ব্লগে এর লিরিক দেয়া আছে। আগে শুনে না থাকলে বলবেন আপনার মেইল বক্সে পাঠিয়ে দিবো।Click This Link
ধন্যবাদ
লেখক বলেছেন:
ধন্যবাদ আজনবী ,
গানটা পেয়েছি মেইল এ
বর্তমানবাংলা বলেছেন:
ভাল লাগলো। আপনার বাবার প্রতি শ্রদ্ধা।
লেখক বলেছেন:
ধন্যবাদ ।
নির্ভীক বলেছেন:
মন ছুয়ে গেল আপনার লেখাটি
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ নির্ভীক ।
আমি ব্লগের অবস্থা দেখে খুব আপসেট । চারদিকে তো অনেক যন্ত্রণা , এখানে এসেও একই অবস্থা । কি করি বলেন তো ?
সিহাব চৌধুরী বলেছেন:
আপু , জানিনা কেন লেখাটি চোখ এড়িয়ে গিয়েছিল !
আমি আপ্লুত হয়েছি, বাবার প্রতি শ্রদ্ধা ভরে নত হয়েছি । বাবা, হ্যাটস অফ !
বিশুদ্ধ লেখাটির প্রতিও বিশুদ্ধ শ্রদ্ধা ।
++ ।
লেখক বলেছেন:
সিহাব
অনেক লেখা আসছে প্রতি মুহুর্তে , তাই হয়তো এড়িয়ে গিয়েছিল । অনেকদিন পরেও যখন পুরনো লেখায় মন্তব্য পাই তখন ভীষণ ভালো লাগে ।
শাওন বলেছেন:
সালাম বাপ বেটি দুজনকেই ।
লেখক বলেছেন:
তোর লেখাপড়া কেমন চলছে ? প্রাপ্তি বড় হয়ে যাচ্ছে , তুই এখনও ছোট্ট থাকলে কেমনে চলবে ?
সিহাব চৌধুরী বলেছেন:
আপনার প্রাক্তনের কথা বলছি -- অমানুষের চেহারা কি উনি কি তা জানেন? না জানলে, আমি উনাকে একটা নির্মল আয়না কিনে দিতাম । উনি নিজের চেহারা দেখে ভয় পেতেন ।
লেখক বলেছেন:
সিহাব
উনার সাথে কোন যোগযোগ নাই । শুনেছিলাম কোন ধনীর দুলালিকে বিয়ে করেছেন ।
৩রা ফেব্রুয়ারীতে এই প্রিন্ট দেখার পর উনাদের প্রতিক্রিয়া কি? ... পোস্ট দেন
শাওন বলেছেন:
খারাপ চলফে ফুপুনি । মাঝখানে কিছুদিন নেট বাসা থেকে বসায় নিশেধাজ্ঞা ছিলো তখন ভালো চলছিলো আবার ওটা উঠে গেছে আবার খারাপ চলছে । হাহা , বড় হতে ইচ্ছা করেনা । বড় হয়ে কি হবে ? শুধু শুধু দায়ভার নিজের উপর এসে বর্তাবে , এই কর সেটা কর , সামাজিক রীতিনীতি , হ্যান ত্যান ব্লা ব্লা ব্লা । ভালো লাগেনা আর ।
প্রাপ্তি কিউটিশটাকে এবার দেশে এসে দেখবোনে । সম্ভবত জুলাই এর দিকে যেতে পারি আল্লাহ যদি নিয়ে যায় ।
লেখক বলেছেন:
ছোটদের কি কম কষ্ট ?? সকালে উঠে স্কুল , হোমওয়ার্ক !
প্রাপ্তিতো বলে , " পু তো হোমওয়ার্ক করে না । "
ওর জন্য এখন আমিও বই নিয়া বইসা থাকি । এতেও সমস্যা দূর হয় না । বলে " পু তো শুধু বইয়ের দিকে তাকাইয়া থাকে , পড়ে তো না "
এইবার বুঝ আমার অবস্থা !
জয়িতা বলেছেন:
আপনার বাবা'কে আমার শ্রদ্ধাবনত নমষ্কার। আপনাকেও শ্রদ্ধা, ভালোবাসা।ভালো থাকেন।
নীল েঢউ বলেছেন:
খুব ভাল লাগলো। আপনার বাবার প্রতি শ্রদ্ধা।
শেহাব বলেছেন:
Love it.
শেহাব বলেছেন:
Just read 5 times in a row.
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ শেহাব
সত্যিই খুব ভালো লাগলো
িক েশা৩০েম বলেছেন:
আপনার বাবা কেরানী ছিলেন না। উনি ছিলেন কে-রাজা!
লেখক বলেছেন:
ধন্যবাদ ।
স্রাফা অর্থ কি রে ? মেইল দিসি
তানজু রাহমান বলেছেন:
পুরনো পোস্ট পেয়ে গেলাম। খুব ভালো লাগল পড়ে। আপনার বাবা অনেক উঁচু মাপের মানুষ আপু। এটা ১টা অসাধারন বিষয় নিয়ে লিখেছেন! পড়ে যে কেমন ১টা ভালো লাগা এলো ভেতরে!সততার কথা মনে থাকে না আমার কিন্তু সৎ হতে চাই।
আমি আপনার বাবার কথা মনে করার চেষ্টা করব।
"Piero Sraffa" Naam e Itali desher Ekjon Baam gono tantrik Economist chilen..
Unar kache daar nia Amar Naam rakah hoichilo..
Amr pura naam Bohut Lomba abong Bohudhur bistrito.
Tai shongkepe Sraffa leikka kotom koira dei.
আপনার সুন্দর লেখার জন্য ধন্যবাদ।
বদরুদ্দিন স্যারকে সশ্রদ্ধ সালাম।
*আমার বাবাও ছিলেন একজন সাধারণ মানুষ। ২০০৭ সালে তিনি মারা যান। তাকে নিয়ে এই ব্লগে ও প্রথম আলোতে আমার একটা শ্রদ্ধাঞ্জলি ছিল।
লিংকট দিলাম
Click This Link
ধন্যবাদ
লেখক বলেছেন:
ধন্যবাদ জটিল ! ভালো থাকবেন
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...




















