আমার দাবি হলো, অবিলম্বে ব্লগ নীতিমালায় স্বাধীনতা’র চেতনা পরিপন্থী পোস্ট অথবা কমেন্ট প্রকাশের বিরুদ্ধে ধারা যুক্ত করা হোক এবং তার কার্যকর প্রয়োগ করা হোক। এর আগে সামহয়্যারের ব্যানারে কোন উৎসব নয়- মুকুল
আমার লেখনি বা যুক্তি খুব শক্তিশালী না । তবুও চেষ্টা করছি আমার অনুভূতিগুলো তুলে ধরতে ঃ
প্রথমত আমি ব্যক্তিগত ভাবে সাদমাটা , নির্দোলীয় একটা মানুষ । আমার ভাবনা বা প্রয়াসগুলো তার চাইতেও সরল । খুব কঠিন কথা সহ্য করার মত মনোবল আমার নেই ।
প্রাপ্তি এবং সামহোয়ার ইন এর মাধ্যমে কিছু মানুষের সাথে পরিচয় এবং নিরেট বন্ধুত্ব হয়েছে । সেই সুবাদেই পিকিনকের বিষয়টা মাথায় এসেছিল ।
দয়া করে আমাকে কেউ ভুল বুঝবেন না । আমি " চড়ুইভাতি"র আগে "সামহোয়ার ইন " শব্দটা তুলে দিচ্ছি এবং কথা দিচ্ছি কর্তৃপক্ষকেউ দাওয়াত করা হবে না ।
গত কয়েকদিন যাবত প্রাপ্তি ভীষণ খুশি , প্রতিদিন জিজ্ঞেস করে " পু , পিকিনকে যাবা না ? " ---- খুব ছোট্ট করে হলেও আমাকে এই আয়োজনটা রক্ষা করতে হবে ।
** দয়া করে সবাই পিকনিক বিষয়ক এই বিরোধ বন্ধ করুন । আমি অনেক বেশি বিব্রতবোধ করছি । আমি ব্যক্তিগতভাবে সবাইকে আহবান করছি সাথে থাকার জন্য । ১৫ ফেব্রুয়ারি ৪.৩০ টায় আর ২৯ ফেব্রুয়ারি সারাদিন ।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



