বলো " ভূত "
প্রাপ্তি বলে , " ভূত "
বলো " ভয় "
প্রাপ্তি বলে , " ভয় "
বলো , " ভূমি "
প্রাপ্তি বলে , " দুমি "
এই চেষ্টা চলতে থাকলো ....
বলো " কম্প "
প্রাপ্তি বলে , " কম্প "
এইবার বলো সোনা " ভূমিকম্প "
প্রাপ্তি বলে , " দুমিতম্প "
হাল ছাইড়া দিয়া আমার তখন কান্দন আসতেসে
এই সময় শুরু হইলো তার প্রশ্নমালা >>
প্রাপ্তি : আচ্ছা পু , তুমি , মনা ( আমার ছোট বোন সুমনা ) নাকি দুমিতম্পের সময় ভয়ে দাদু কাসে দৌড় দিয়া আসছো ?
পু : হ্যা বাবা , অনেক ভয় পাইসি
প্রাপ্তি : আচ্ছা পু , দুমিতম্প হইলে কি হয় ?
পু : সব কিসু কাঁপতে থাকে , ঘর বাড়ি ভেঙ্গে যায় ।
প্রাপ্তি : ( ভ্রু কুচকানো প্রাপ্তি , উত্তর মালা তার পছন্দ হৈতাসে না )
আচ্ছা পু , দুমিতম্প কেন হয় ?
পু : মনে মনে ( খাইসে আমারে ! এই বিষয়ে আমার জ্ঞান অতি নগন্য ) তারপরেও কৈলাম , " আল্লাহ রাগ করে দুমিতম্প দিয়েছে । চলো আমরা সবাই আল্লাহর কাসে বলি যেন আর দুমিতম্প না দেয় ।
প্রাপ্তি : তুমি তো আল্লাহ দেও ( নামায পড়া কে প্রাপ্তি সোনা বলে আল্লাহ
দেওয়া ) , দাদা দেয় , দাদু দেয় , মামনিও দেয় । তাহলে আল্লাহ আমাদের উপরে রাগ করে কেন ? আমাদেরকে এত কষ্ট দেয় কেন ?
পু : ( নিরুত্তর ) এই প্রশ্নের উত্তর দেয়ার মত জ্ঞান পু'র নাই । পু অতি নগন্য ।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



