জোড়া শালিক দেখলে নাকি যাত্রা শুভ হয়
বলেছিল মা
আজকে কোন এক পত্রিকায় আমার রাশিচক্রে লেখা ছিল " যাত্রা শুভ "।
সেই শুভ যাত্রার কিছু নমুনা দেই :
নমুনা নং ১ : সকাল ৯.৩০ টা
===================
আই.সি.ডি.ডি.আর.বি তে একটা ওয়ার্কশপ এ যাবো । তালতলা থেকে মিশুকে উঠছি। বাসস্ট্যান্ড পার হইয়া মিশুক একটা কাশি দিয়া বন্ধ হইয়া গেল।
" কি হৈছে ভাই ? "
" আফা কিসু না , ২ মিনিট লাগবো "
উনি একটা ০ কম বলছে । ঠিক ২০ মিনিটের মাথায় মিশুক আবার চলতে শুরু করলো ।
নমুনা নং ২ : বিকাল ৪.৩০ টা
===================
আবার তালতলা বাসস্ট্যান্ড এবং মিশুক । গন্তব্য কাকরাইল। ড্রাইভার বললো " আফা বসেন তেল লৈতে হৈব " । তেল নেয়া হৈল । কিন্তু মিশুক আর চলে না ।
" কি হৈছে ভাই ? "
" আফা ইনজিলের ভির্তে তেল গেছে। এট্টু বসেন "
এট্টু বৈতে বৈতে অধৈর্য হৈয়া নাইমা আরেক মিশুক নিয়া গেলাম এবং যথারিতি ৩০ মিনিট লেট।
নমুনা নং ৩ : সন্ধা ৭.৩০ টা
===================
রাপা প্লাজা থেকে তালতলা আসবো । সি.এন.জিতে উঠলাম । খামার বাড়ির সামনে আইসা দুইটা কাশি মাইরা সি.এন.জি থাইমা গেল।
" কি হৈছে ভাই ? "
" আফা সি.এন.জি বইসা গেছে । গ্যাস নাই । আফনে নাইমা একটা রিসকা লৈয়া যানগা "
অবশেষে রিকশা যোগে বাড়ি আগমন এবং আমার একটি শুভ যাত্রার সমাপ্তি ।
বি:দ্র: সবগুলো ঘটনা আজকের দিনের এবং সত্য ঘটনা । বাড়ি আইসাই আগে লিখলে বৈছি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


