somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... অংক মাঝে মাঝেই সবকিছু কেমন এলোমেলো হয়ে যায়। অনেক সময় নিয়ে জটিল একটা অংক করার পর যখন দেখা যায় উত্তরটা মিলছে না, তখন যেমন দিশেহারা লাগে, অনেকটা সেই রকম। অংকটা নতুন করে করার কোন উপায় নাই, কারণ পরীক্ষায় পাশ করতে হলে আরো বেশ কয়েকটা অংক করতে হবে, সময় খুব সীমিত। পেছনে ফিরে যাবার পথ বন্ধ।

এই পার্থীব জীবনটা নাকি নিছক ক্রীড়া কৌতুক। কৌতুক-ই বটে। পরের জীবনটা নিয়েই বা কতটুকু নিশ্চিন্ত আমরা ? তাহলে ফলাফলটা কি দাঁড়ালো ? এপার-ওপার দু'পারেই ফলাফল - শূণ্য।

খুব সাদামাটা একটা জীবন। এইতো ছিল চাওয়া। " একটা দুই কামরার বাসা, একটা ভাল চাকরি, দুইটা ছেলে-মেয়ে, অল্প খাওয়া-অল্প পরা, ছোট ছোট সঞ্চয়, তিল তিল করে গড়ে তোলা একটা সংসার" - এই তো !!

মনে হচ্ছে চাওয়ার তালিকাটা লম্বা হয়ে গেছে। এত লম্বা তালিকার মধ্যে " সুখ " জিনিসটা হারিয়ে গেছে, খঁুজে পাওয়া যাচ্ছে না। সুখ খঁুজতে গেলে তালিকা ছোট হয়ে যায়, তালিকা বড় করতে গেলে " সুখ '' বাদ পরে যায়। হিসেবটা তাই আর মেলানো যায় না।]]>
http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/29518725 http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/29518725 2012-01-08 19:02:39
আজ প্রাপ্তিসোনার জন্মদিন !! আজ প্রাপ্তিসোনার জন্মদিন !!

তবে আজকের জন্মদিনটা অন্যরকম। সামহয়ার ইন কে যারা ২০০৬ এর কিছু আগে থেকে চেনেন তাদের কাছে প্রাপ্তি নামটা অনেক পরিচিত। কারণ সেই সময় প্রাপ্তি একটা অসাধারন কাজ করেছিলো। ব্লগের অনেকগুলো অচেনা মুখ কে একসাথে করেছিলো। তারা সবাই এক সাথে হয়েছিলেন মানবতার টানে। প্রমাণ করেছিলো মানবতার শক্তি।

ছোট্ট মেয়ে প্রাপ্তি। তখন তার বয়স ৪ বছর। মেয়েটি ২ বছর বয়স থেকে লিউকেমিয়ায় আক্রান্ত। ব্লগার অমি রহমান পিয়াল আহবান করেছিল সবাইকে প্রাপ্তির পরিবারের পাশে দাঁড়াতে। এরপর একে, একে ব্লগার সাদিক, জানা-আরিল, শাহানা , আস্তমেয়ে, কালপুরুষ, কৌশিক, ধানসিঁড়ি , শরৎ, আবু-সালেহ, ধূসর গোধূলী, মানবী, অরূপ-মাশিদ, সামি মিয়াদাদ, কনফুসিয়াস, প্রত্যু , আরাফাত, রাত মজুর, ক্যামেরাম্যান, রাগ-ইমন, গোপাল ভার, ফ্রুলিংস, হাসান , কাশফুল , শাওন, ঝড়ো হাওয়া, সুনীল সমুদ্র , সুশান্ত, নেমেসিস, মনজুর হক, মাহবুব মোর্শেদ , বিহংগ, মোস্তফা মনির সৌরভ আরো অনেক অনেক নাম সবাই ছুটে এসেছিল।

তাদের এই চেষ্টা বৃথা যায়নি। প্রাপ্তি এখন সম্পূর্ণ সুস্থ। ডাক্তার বলেছেন ওর এখন আর কোন প্রটোকল ট্রিটমেন্ট দরকার নেই। তিন মাস পর পর কেবল একটা ফলোআপ করতে হবে।

আজকের জন্মদিনটা তাই আনন্দের । শুধুই আনন্দের !
এই আনন্দের অংশীদার সামহোয়ার ইন ব্লগের সবাই।
]]>
http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/29264625 http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/29264625 2010-10-31 19:23:51
শূণ্যতা ! আমার ছোট্ট সোনা মেয়ে ,

তুমিতো ছিলে আমার মরুর বুকে মিষ্টি পানির ঝরনা। তোমাকে পেয়ে আমার আকাশে অনেক যুগ পরে রোদ ঝলমল করছিল। অন্ধকার ঝড়ের পরে তুমি ছিলে ঠান্ডা বাতাস। আমার জীবনের দীর্ঘ প্লাবনের পরে তুমিই তো ছিলে আশার সবুজ চর। আমার ভেতরে একটু , একটু করে বড় হওয়া তুমিই তো ছিলে আমার স্বপ্ন জুড়ে , আমার অস্থি মজ্জা অস্তিত্ব জুড়ে। তোমার এতটুকু স্পর্শে আমার পৃথিবী কেমন খিলখিল করে উঠতো।

আজ তোমাকে ছাড়া আমার বুক শূণ্য , ঘর শূণ্য , পৃথিবী শূণ্য । আমি শূণ্য ।]]>
http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/29241425 http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/29241425 2010-09-18 13:55:30
আমার স্বপ্নের ৩৬৫ দিন !
নভো বিজ্ঞান জানিয়েছে আজ Full Moon. শুধু তাই নয় - আজ এবছরের সবচাইতে উজ্জ্বল পূর্ণিমা। আবারো একবার আমার জীবনের বিশেষ দিনে চাঁদের আলোর অমন বৃষ্টি হচ্ছে।

এমন ভরা পূর্ণিমায় আমি বসেছি আমার ৩৬৫ দিনের সালতামামি নিয়ে। অজানা-অচেনা এক স্বপের জীবনে পথ চলার শপথে স্বাক্ষর করেছিলাম এমন দিনে। অনেকগুলো মানুষের উজার করা ভালোবাসা, অনেক আশা , প্রত্যাশা নিয়ে সেজেছিলাম নতুন সাজে। কেমন করে পার হয়ে গেলো ৩৬৫ দিন - বুঝতেই পারলাম না। ছোট ছোট সুখ ; ছোট, ছোট খুনসুটি ; মান-অভিমান ; আস্থায় ভরসায় এক অনাবিল সুন্দর ভবিষ্যতের হাতছানি সব আমায় জড়িয়ে ছিলো এই দিনগুলোতে।

আজ আবার নতুন করে সাজতে ইচ্ছে করছে। মনে হচ্ছে মন ভরেনি। জীবনের প্রতিটা দিন যেন আমার এভাবেই কেটে যায় । যেমন কেটেছে আমার স্বপ্নের ৩৬৫ দিন।

আজ আমাদের প্রথম বিবাহ বার্ষিকী । ]]>
http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/29088146 http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/29088146 2010-01-30 00:34:07
সেদিন ছিলো ভরা পূর্ণিমা
নভো বিজ্ঞানের হিসাবে সেদিন চাঁদের অবস্থান ছিলো শতভাগ। অর্থাৎ ইংরেজিতে যাকে বলে Full Moon. কত কবি কত কবিতা লিখেছেন এই ভরা পূর্ণিমা নিয়ে । কত প্রেমিক-প্রেমিকা রাত ভোর করেছে এমন দিনে। আমার জানা ছিলোনা এই দিনটিতে আমার জন্য অপেক্ষা করছে কত আনন্দ। জানা ছিলোনা এই দিনটির জন্য কতগুলো প্রিয় মানুষ প্রহর গুনছে। শুধু জানতাম এই দিনে আমাকে অফিস থেকে ছুটি নিতে হবে। এটা ছিলো আমার প্রতি একজনের অনুরোধ।

আগের দিন, অর্থাৎ বুধবার অফিস থেকে ফিরেই দেখি সবাই তৈরী হচ্ছে। গন্তব্য রাজারবাগ গ্রীন লাইন কাউন্টার। আমরা দু'জন, সুমনা, আইরিন, রুমি ১ এবং ২। ছয় জনের দলটি রাজধানী ঢাকা থেকে বন্দরনগরী চট্টগ্রামের উদ্দেশ্যে বাসে উঠে বসলাম। এভাবে বললা, কারণ বাসের সুপারভাইজর ঠিক এইভাবেই সবাইকে আহবান করছিলেন হাস্যকর ভঙ্গিতে। ঘড়ির কাঁটা ১২ টা ছুঁতেই সবাই হই, হই করে উঠলো। বাসের অন্যান্য যাত্রীরাও যোগ দিলো এই আনন্দে। কোথা থেকে বের হয়ে এলো বিশাল এক কেকের প্যাকেট। সুপারভাইজর ছেড়ে দিলো গান। বুঝলাম এটা পূর্ব ষড়যন্ত্র। বাসের সবাইকে নিয়ে এই কেক খাওয়া হলো।

মোবাইল বিদ্যায় আমি বিশেষ-অজ্ঞ। বহুবার তিরষ্কৃত হয়েও বেশি কিছু শিখতে পারিনি। তাই ৫৩ সালের একটা সেট এতদিন যাবৎ ব্যবহার করছিলাম। আজ সুমনার কাছ থেকে পেলাম একটা নতুন নকিয়া মোবাইল সেট। ভাবলাম চমকের বোধ হয় এই শেষ। পথটা কেটে গেলো খুব দ্রুত। ভোরে পৌঁছে গেলাম গন্তব্যে। সেখানে অপেক্ষা করছিলো ছোট ভাই আমিন, পিচ্চি রুবেল, জিতু, চৈনিক বন্ধু জয়। সকাল ১০টায় ছুটে চললাম রাঙামাটির পথে। পাহাড়ের কোল ঘেষে। অক্ষরে, অক্ষরে চলছিলো গানের প্রতিযোগীতা। ছেলেরা হেরে গেলো। ক্ষুধায় সবার পেট চোঁ, চোঁ করছিলো। ছোট্ট একটা হোটেল পাওয়া গেলো । দুই তলার চারটা রুমই আমরা নিয়ে নিলাম। দুপুরে উদরপূর্তি খেয়ে চললাম ঝুলন্ত ব্রীজের দিকে। একটা নৌকা ভাড়া করে চললাম পাহাড়ের টানে। চৈনিক বন্ধু জয় সাথে করে নিয়ে এসেছিলো আরেকটি কেক। কাটলাম, খেলাম, খাওয়ালাম। সূর্যটা একটু. একটু করে হারিয়ে যাচ্ছে পাহাড়ের পেছনে। অদ্ভুৎ লালিমা ছড়িয়ে রেখেছে চারপাশে। কেমন যেন নেশা ধরানো। সবুজের কোলে কুসুম লাল রঙের চাদর বেছানো।

সন্ধ্যায় সবাইকে নিয়ে যাওয়া হলো পানির ওপরে ভাসমান একটি রেস্টুরেন্টে। ছোট্ট, ছিমছাম। বেলুন দিয়ে সাজানো চারপাশ। মৃদু আলোর মাতম। চোখ গেলো আকাশে। চাঁদ ওপর থেকে যেন তাকিয়ে হাসছে আর পানিতে তার প্রতিবিম্ব ফেলছে। কেমন ঘোর লাগানিয়া। আমাকে অবাক করে দিয়ে আরেকটি বি--শা--ল ইংরেজি এস আকৃতির কেক বেরিয়ে এলো। রেস্টুরেন্টে একটি উপজাতি পরিবার রাতের খাবার খাচ্ছিলো। তারাও যোগ দিলো আমাদের সাথে। গান হলো কোরাসে, খাওয়া হলো লুটেপুটে।

হোটেলের ছাদে চাদর বিছিয়ে শুরু হলো নৈশ আড্ডা। চাঁদের আলোর বন্যায় ভেসে যাচ্ছিলাম। সবাই তখন ব্যস্ত পরের দিনের বেড়াতে যাবার পরিকল্পনা নিয়ে। আমরা দু'জন আকন্ঠ পান করছি ভরা পূর্ণিমার সুধা। দিনটি ছিলো বৃহস্পতিবার। আমার তাই বলতে ইচ্ছে হচ্ছিলো, " বৃহস্পতি আমার এখন তুঙ্গে "। এমন একটি দিনের জন্য আমি আবার আসতে চাই পৃথিবীতে। জীবন সুন্দর, তার চেয়েও সুন্দর বেঁচে থাকা।

দিনটি ছিলো ৩ ডিসেম্বর , ২০০৯। আমার জন্মদিন !! ]]>
http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/29070123 http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/29070123 2010-01-02 01:39:21
আমিও ভীতুদের দলে !
রিকশা করে অফিস থেকে ফিরছি ।
স্থান : কাফরুলের কোন একটা আধো অন্ধকার গলি
সময় : সন্ধ্যা ৭ টা
এই ধরনের গলি দিয়ে পাশাপাশি দুটো রিকশা চলা খুব কষ্টের । গুন্ডা মার্কা চেহারার এক লোক রাস্তার ঠিক মাঝখান দিয়ে হাঁটছেন। আমার কিছু সামনেই একটা সি.এন.জি। উল্টো দিক থেকে আসা একটা রিকশাকে সাইড দিতে গিয়ে সেই লোকটির গায়ে কিঞ্চিত ধাক্কা লেগেছে। এতবড় একটা অপরাধের জন্য তিনি প্রথমে সি.এন.জি তে বসা যাত্রীদের কে নামতে বাধ্য করলেন এবং অতঃপর সিএন.জি ড্রাইভারকে নামিয়ে ঘুষি , চড়-থাপ্পর চলতে থাকলো। ড্রাইভার আকুতি করছেন , " ভাই আমি ইচ্ছা কইরা ধাক্কা দেই নাই , রিকশাডা সাইড দিতে গিয়া লাইগ্যা গ্যাছে , আমারে মাইরেন না ভাই "

ধাক্কা লাগায় আবার কথাও বলে ? কত্তবড় সাহস !

তিনি পকেট থেকে কি যেন একটা বেড় করে ড্রাইভারের চোখ বরাবর মারলেন। আধো অন্ধকারে সবকিছু ঠিকমত না দেখতে পারলেও ড্রাইভারের গগন বিদারী চিতকার শুনতে ভুল হয়নি আমার। কারো কিছু বলার সাহস নেই । বুঝলাম তিনি স্থানীয় বিশিষ্ট কেউ। শুধু গুঞ্জন শুনলাম , " গ্যাছে রে , চোখ টা গ্যাছে " । দেখতে না পেলেও ড্রাইভারের চিতকারে বেশ বুঝতে পারছিলাম যে চোখ খানি আসলেই গ্যাছে ।

খুব অবাক হলাম যখন আশে পাশের আরোও কিছু ছেলে সেই বিশিষ্ট বড় ভাইকে তোষামোদ করে সরিয়ে নিয়ে যাচ্ছে। একদিক থেকে ভালো হয়েছে , ড্রাইভারের আরেকটা চোখতো অন্তত বাঁচলো। এর চাইতেও অবাক হলাম , ঘটনার সামনেই একটা ফার্মেসি । ফার্মেসির লোকটি তড়িঘড়ি করে দোকান বন্ধ করে দিলো। সবার চোখে মুখে আতংক , ভয় এবং ড্রাইভারের জন্য সহমর্মীতা । যা নেই , তা হলো প্রতিবাদ করার সাহস ।

ভীড় বাড়তে লাগলো । ড্রাইভারের গা রক্তে ভেসে যাচ্ছে। আমিও ভয়ে বিকশা ওয়ালাকে বললাম ঘুরে যেতে । কারণ আমিও ভীতুদের দলে । ]]>
http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28935371 http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28935371 2009-04-08 17:38:37
আজ আমাদের প্রাপ্তি সোনার জন্মদিন !
কাল রাতে ওর সময় মোটেই কাটছিল না । কখন ওর জন্মদিন শুরু হবে , কখন কেক কাটবো ? ভাবী বললো ঘড়ির সবগুলো কাঁটাগুলো যখন ১২ তে আসবে তখন থেকেই তোমার জন্মদিন শুরু হবে। এর পর চেয়ারে দাঁড়িয়ে ১২ টা না বাজা পর্যন্ত ঘড়ির দিকে তাকিয়ে ছিল <img src=" style="border:0;" />

সেই ছোট্ট মেয়েটি , যার টানে এক হয়েছিল ব্লগের আড়ালে লুকিয়ে থাকা অসংখ্য অচেনা মানুষ ।

ব্লগের নানা বিষয়ে নানা মত , তর্ক - বিতর্ক , হিংসা - প্রতিহিংসা লেগেই আছে , ছিল । কিন্তু অমি পিয়ালের আর সাদিকের আহবানে সেদিন সব্বাই এক হয়েছিল ।

আপনাদের প্রাপ্তি এখন ভালো আছে । ডাক্তার বলেছেন , আর মাত্র কয়েক মাস ! তারপরই আল্লাহর রহমতে পুরোপুরি সুস্থ্ হবার আশা করছেন তিনি ।

যারা শুভেচ্ছা জানাচ্ছেন সবাইকে প্রাপ্তিসোনা ধন্যবাদ দিয়েছে।

]]>
http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28862503 http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28862503 2008-10-31 14:51:53
প্রাপ্তির এক একটি দিন <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_03.gif" width="23" height="22" alt=":)" style="border:0;" /> " style="border:0;" />
গত ২৮/০৮/২০০৮ এ বোন ম্যারো টেস্ট হয়েছে যার রিপোর্ট বেশ ভালো।

মাঝে কিছুদিন ওর শরীর ভালো ছিলো না । জন্ডিসের কারণে প্রায় দুই মাস কেমো বন্ধ ছিল। এর পরেই হয়েছে দাঁতে ইনফেকশন। রেজিসটেন্স কম হবার কারণেই এমনটা হচ্ছে। তবে ডাক্তার ভীষণ রকম আশাবাদী। একটু সময় বেশী লাগলেও আমাদের সুস্থ হয়ে উঠবে ইনশাল্লাহ ।

অনুমান করা হচ্ছে যে আরও প্রায় বছর দেড়েক এই নিয়মিত চিকিৎসা চালিয়ে যেতে হবে , যদি না এর মধ্যে অন্য কোন সমস্যা না হয়।

আমরা এখন একটা করে দিন গুনছি। দেড় বছর আমাদের জন্য অ-নে-ক লম্বা সময়।

সেই ২০০৬ থেকে শুরু করে বার বার সবাই প্রাপ্তির জন্য এক হয়েছেন , সেই জন্যই প্রাপ্তি এখনও হাসে - খেলে , স্কুলে যায় , সুস্থ হবার স্বপ্ন দেখে।

অনেকরই হয়তো পরিচিত জন আছেন যারা রমজানে জাকাত ফান্ড থেকে সাহায্য করে থাকেন। তাই আমি আবারও সবার কাছে অনুরোধ করবো প্রাপ্তির বিষয়ে বলার জন্য । আপনাদের কাছে আমার নতুন করে বলার কিছু নেই , সেই ভাষাও যেন একটু একটু হারিয়ে যাচ্ছে কোথায় । হয়তো সময়ের সাথে সাথে ক্লান্ত হয়ে পরেছি তাই।

ওর সর্বশেষ রিপোর্টগুলো দিলাম। ]]>
http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28844102 http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28844102 2008-09-16 21:31:55
যাত্রা শুভ
জোড়া শালিক দেখলে নাকি যাত্রা শুভ হয়
বলেছিল মা <img src=" style="border:0;" />

আজকে কোন এক পত্রিকায় আমার রাশিচক্রে লেখা ছিল " যাত্রা শুভ "।
সেই শুভ যাত্রার কিছু নমুনা দেই :

নমুনা নং ১ : সকাল ৯.৩০ টা
===================

আই.সি.ডি.ডি.আর.বি তে একটা ওয়ার্কশপ এ যাবো । তালতলা থেকে মিশুকে উঠছি। বাসস্ট্যান্ড পার হইয়া মিশুক একটা কাশি দিয়া বন্ধ হইয়া গেল।

" কি হৈছে ভাই ? "
" আফা কিসু না , ২ মিনিট লাগবো "

উনি একটা ০ কম বলছে । ঠিক ২০ মিনিটের মাথায় মিশুক আবার চলতে শুরু করলো ।


নমুনা নং ২ : বিকাল ৪.৩০ টা
===================

আবার তালতলা বাসস্ট্যান্ড এবং মিশুক । গন্তব্য কাকরাইল। ড্রাইভার বললো " আফা বসেন তেল লৈতে হৈব " । তেল নেয়া হৈল । কিন্তু মিশুক আর চলে না ।

" কি হৈছে ভাই ? "
" আফা ইনজিলের ভির্তে তেল গেছে। এট্টু বসেন "

এট্টু বৈতে বৈতে অধৈর্য হৈয়া নাইমা আরেক মিশুক নিয়া গেলাম এবং যথারিতি ৩০ মিনিট লেট।

নমুনা নং ৩ : সন্ধা ৭.৩০ টা
===================

রাপা প্লাজা থেকে তালতলা আসবো । সি.এন.জিতে উঠলাম । খামার বাড়ির সামনে আইসা দুইটা কাশি মাইরা সি.এন.জি থাইমা গেল।

" কি হৈছে ভাই ? "
" আফা সি.এন.জি বইসা গেছে । গ্যাস নাই । আফনে নাইমা একটা রিসকা লৈয়া যানগা "

অবশেষে রিকশা যোগে বাড়ি আগমন এবং আমার একটি শুভ যাত্রার সমাপ্তি ।

বি:দ্র: সবগুলো ঘটনা আজকের দিনের এবং সত্য ঘটনা । বাড়ি আইসাই আগে লিখলে বৈছি <img src=" style="border:0;" />]]>
http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28826646 http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28826646 2008-08-02 21:24:36
দুমিতম্প ( ভূমিকম্প ) এবং প্রাপ্তিসোনার প্রশ্নমালা <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_03.gif" width="23" height="22" alt=":)" style="border:0;" /> বলো " ভূত "
প্রাপ্তি বলে , " ভূত "

বলো " ভয় "
প্রাপ্তি বলে , " ভয় "

বলো , " ভূমি "
প্রাপ্তি বলে , " দুমি "

এই চেষ্টা চলতে থাকলো ....

বলো " কম্প "
প্রাপ্তি বলে , " কম্প "

এইবার বলো সোনা " ভূমিকম্প "
প্রাপ্তি বলে , " দুমিতম্প "

হাল ছাইড়া দিয়া আমার তখন কান্দন আসতেসে <img src=" style="border:0;" />
এই সময় শুরু হইলো তার প্রশ্নমালা >>

প্রাপ্তি : আচ্ছা পু , তুমি , মনা ( আমার ছোট বোন সুমনা ) নাকি দুমিতম্পের সময় ভয়ে দাদু কাসে দৌড় দিয়া আসছো ?
পু : হ্যা বাবা , অনেক ভয় পাইসি

প্রাপ্তি : আচ্ছা পু , দুমিতম্প হইলে কি হয় ?
পু : সব কিসু কাঁপতে থাকে , ঘর বাড়ি ভেঙ্গে যায় ।

প্রাপ্তি : ( ভ্রু কুচকানো প্রাপ্তি , উত্তর মালা তার পছন্দ হৈতাসে না )
আচ্ছা পু , দুমিতম্প কেন হয় ?
পু : মনে মনে ( খাইসে আমারে ! এই বিষয়ে আমার জ্ঞান অতি নগন্য ) তারপরেও কৈলাম , " আল্লাহ রাগ করে দুমিতম্প দিয়েছে । চলো আমরা সবাই আল্লাহর কাসে বলি যেন আর দুমিতম্প না দেয় ।


প্রাপ্তি : তুমি তো আল্লাহ দেও ( নামায পড়া কে প্রাপ্তি সোনা বলে আল্লাহ
দেওয়া ) , দাদা দেয় , দাদু দেয় , মামনিও দেয় । তাহলে আল্লাহ আমাদের উপরে রাগ করে কেন ? আমাদেরকে এত কষ্ট দেয় কেন ?


পু : ( নিরুত্তর ) এই প্রশ্নের উত্তর দেয়ার মত জ্ঞান পু'র নাই । পু অতি নগন্য ।]]>
http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28824877 http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28824877 2008-07-28 09:53:39
শুক্রবারের অতিথী <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_03.gif" width="23" height="22" alt=":)" style="border:0;" />
তবে একটু ভিন্ন । প্রতিটা দুয়ারে তাকে যেতে দেখা যায় না । ঠিক যেমন দেখলাম আমাদের দরজায় কড়া নাড়েন , কিন্তু পাশেরটায় না ।

আরো একটি ব্যাপার হলো , তিনি আমাদের বাসায় শুধুমাত্র আমার হাত থেকেই নেন । দাঁত একটাও নেই , তাই কথা ঠিক মত বোঝা যায় না । আম্মা একদিন টাকা নিয়ে গেলো , তিনি হাতে ইশারা করলেন আমি কোথায় ? আম্মা যখন বললেন আমি নেই , উনি চুপ করে সিড়ি বেয়ে নেমে গেলেন । আমার সত্যিই খুব অবাক লাগে ।

উনি শুধুমাত্র শুক্রবারে আসেন , আমি যেদিন বাসায় থাকি । আজকে নরম বিস্কিট দিলাম , ফোকলা দাঁতে সুন্দর একটা হাসি দিলো আর পকেট থেকে আমাকে বের করে দিলো একটা পেয়ারা ।

এমন অসাধারন ভালোবাসায় আমি প্রায়ই সিক্ত হই <img src=" style="border:0;" />]]>
http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28824384 http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28824384 2008-07-26 16:44:44
চোখ নাকি মনের কথা বলে ??
চোখ নাকি মনের কথা বলে ?

এই চোখ কি বলছে ??]]>
http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28815717 http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28815717 2008-07-01 14:36:10
প্রেমের জাল নাকি জালের প্রেম ( নেট এফেয়ার ) ?
সহজ সরল একটা মেয়ে , বান্ধবী তাকে একটু স্মার্ট করার উদ্দেশ্যে অনেক সময় নিয়ে ইন্টারনেট ব্রাউজিং শিখিয়েছে ।

কত মানুষের সাথে কথা হয় ! কত যে কথা হয় ! সময় কেমন করে যায় টেরই পাওয়া যায় না ! চ্যাটিং করতে করতে টাইপিং স্পিডটাও দারুণ বেড়েছে <img src=" style="border:0;" />

ছেলেটির সাথে প্রথম আলাপেই ভালো লাগলো । কি সুন্দর ইংরেজি লিখে ! কি সোজা সাপটা কথা বারতা ! মেয়েটি মুগ্ধ ! ছেলেটা চায়নার একটা বড় কম্পানিতে চাকরী করে । হংকং , সেনঝিন , শাংহাই , গুয়াংঝু বড় বড় সব শহরের নানান রঙ চঙা গল্প !

দিন গড়ায় - একদিন হঠাৎ ছেলেটির ফোন , " আমার মা খুব অসুস্থ , আমি দেশে এসেছি ! "

আনন্দে আর সময় কাটতে চায় না । বিকাল ৫ টা আর বাজে না । অফিস থেকে বের হয়ে অধির অপেক্ষা। তারপর দেখা ! কত কথা ! কত মুগ্ধতা ! কত স্বপ্ন ! প্রতিদিন রিক্সায় ঘোরা , আইসক্রিম খাওয়া আর রঙিন স্বপ্ন দেখা।

" চলো তোমার মাকে দেখে আসি "
" মা তো আই.সি.ইউ তে , কাউকে ঢুকতে দেয় না । গিয়ে লাভ নেই "

সাতদিন পর চায়না ফিরে যাবার সময় হলো ।
" তোমার মা কে তো দেখতে যাওয়া হলো না ? "
" নো প্রবলেম - ঈদে বাড়ি এসে একবারে নিয়ে যাবো । বলবো মা দেখতো তোমার ছেলের পাশে মেয়েটাকে কেমন মানায় ?"

লজ্জায় রাঙা হয় মেয়ে আর রঙিন স্বপ্নে হারায় আবার। চোখের পানিতে বিদায় দেয় চায়না প্রবাসী জালের প্রেমিক কে।

ক'দিন পর , বনানী মোড়ে কেমন চমকে উঠে ! দূরত্ব বেশি না - সেই পোষাক , হাতের নীল ব্রেসলেট , ঘড়ি , হাত নেড়ে কথা বলা ।

ছিঃ কি ভাবছি ! ভুল ও তো হতে পারে । দূরু দূরু বুকে একটু কাছে এগিয়ে যায় । " সেই মানুষ ! " খুব মগ্ন হয়ে কার সাথে কথা বলছে।

বাংলাদেশী নম্বরটায় কল করে মেয়েটি। একটু দূরে দাঁড়িয়ে থাকা মানুষটা পকেট থেকে মোবাইল বের করলো !!!!!!!!!!!


হায়রে প্রেমের জাল , নাকি জালের প্রেম <img src=" style="border:0;" />

]]>
http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28810841 http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28810841 2008-06-18 11:10:25
হাসিতে কি আসলেই মুক্তা ঝরে ?
প্রায়ই একটা কথা শুনতে পাই ।

" হাসিতে মুক্তা ঝরে "

আসলেই কি ঝরে ? তাইলে তো গয়না বানাইতে অনেক সহজ হইতো , কি বলেন ?? ]]>
http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28810462 http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28810462 2008-06-17 11:32:35
একটি সুশিল জোকস্ <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_03.gif" width="23" height="22" alt=":)" style="border:0;" /> Boss said to secretary: For a week we will go abroad,ঁso make arrangement.

Secretary make call to Husband: For a week my boss and I will be going abroad, you look after yourself.

Husband make call to secret lover: My wife is going abroad for a week, so lets spend the week together.

Secret lover make call to small boy whom she is giving private tution: I have work for a week, so you need
not come for class.

Small boy make call to his grandfather: Grandpa, for a week I don't have class 'coz my teacher is busy. Lets spend the week together.

Grandpa(the 1st boss <img src=" style="border:0;" /> ) make call to his secretary: This week I am spending my time with my grandson. We cannot attend that meeting.

Secretary make call to her husband: This week my boss has some work, we cancelled our trip.

Husband make call to secret lover: We cannot spend this week together, my wife has cancelled her trip.

Secret lover make call to small boy whom she is giving private tution: This week we will have class as usual.

Small boy make call to his grandfather: Grandpa, my teacher said this week I have to attend class. Sorry I can't give you company.

Grandpa make call to his secretary: Don't worry this week we will attend that meeting, so make arrangement !!


]]>
http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28801949 http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28801949 2008-05-24 00:21:33
কোন রং টা বেশি নীল ??
কোন রং টা বেশি নীল ?

আকাশের ?
নাকি
কষ্টের ?

আমাকে কেউ কষ্ট রাখার একটা থলে দিবি ?]]>
http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28799412 http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28799412 2008-05-18 17:00:45
প্রাপ্তির জন্য অপ্রত্যাশিত প্রাপ্তি !
আবেগ আমাকে সবসময়ই ভাষাহীন করে দেয় । আজকেও দিয়েছে !

প্রাপ্তি বরাবরই আপনাদের অসীম ভালোবাসায় সিক্ত হয়েছে ।
বার বার এবং বার বার

যখনই , যতবার প্রাপ্তিকে নিয়ে দুঃশ্চিন্তায় ঘুমহীন রাত কাটিয়েছি , ততবারই আমাকে অবাক করে দিয়ে এই অপ্রত্যাশিত মানুষগুলো এগিয়ে এসেছে।

শুরুটা হয়েছিল ২০০৬ এর মে মাস থেকেই। ব্লগাররা এক হয়েছে একটি ফুলকে বাঁচাতে । তারপর থামেনি আজও।

সবার অলক্ষ্যেই আবারও ওরা কয়েকজন এক হলো প্রাপ্তির জন্য । তবে এবার শুধু প্রাপ্তির জন্য না , প্রাপ্তিদের জন্য ওরা এক হবার ব্রত নিয়েছে , আমিও আছি ওদের সাথে , থাকবো। বিস্তারিত জানতে পারবেন খুব শীঘ্রই। আহবান থাকবে সবার জন্য , খোলা আহবান , এক হবার , প্রাপ্তির মত ফুলদের বাঁচাবার ।

ধন্যবাদ সুশান্ত - অলক্ষ্যেই এত বড় প্রয়াসের জন্য।
নেমেসিস - ধন্যবাদ বড়ই শাব্দিক হয়ে যায় , তবুও ।
প্রত্যু - এত মনোবল কই পাও ?
নআবার অন্যের মধ্যে সেটা সংক্রামিতও করো ।
ধন্যবাদ - " আমার ব্লগ " এর সবাইকে ।]]>
http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28791161 http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28791161 2008-04-25 21:26:00
শেষ সময়ে অন্তত .......
লন্ডন প্রবাসী বন্ধু এসেছে বেড়াতে । চাকরী ছেড়ে দিয়ে আমিও মোটমোটি ফ্রি !

প্রবাসী বন্ধু , বড় ভাইয়া , আমি আর মিমি ( ব্লগের অনেকেই আমার এই অ-ব্লগার সাথীকে চেনেন ) রওনা হলাম চিটাগাং। সেখান থেকে রাঙামাটি।

গিয়ে পড়লাম বিপদে - মোবাইল নেটওয়ার্ক নেই । মনে মনে অবশ্য খুশি হলাম । একটা দিন অন্তত সব যন্ত্রনা থেকে দূরে থাকা যাবে । কিন্তু তখন বুঝিনি এই একটা দিন শেষ পর্যন্ত অনেক ভারী হয়ে যাবে ।

একদিন রাঙামাটি বেড়ানো শেষে যখন চিটাগাং ফিরলাম , তখনই মিমির বাসা থেকে ফোন , " আপু , আব্বা গতকাল রাতে মারা গেছে , আপনাদেরকে অনেক চেষ্টা করেও কোন খবর দিতে পারিনি , তাই অপেক্ষা করে করে দাফন করে ফেলেছি । বড় আপাকে কিছু বলবেন না এখন , যত তাড়াতাড়ি পারেন আপাকে নিয়ে বাসায় আসেন "

হঠাৎ পৃথিবীটা শূন্য মনে হলো ! রাতটা পার হচ্ছিল না । আমি কোন ভাবেই এই একটা রাতের অনুভূতি বর্ণনা করতে পারবো না । মিমি বার বার বলছে , " সারিয়া আপা , আমার কেমন যেন অস্থির অস্থির লাগছে । " শান্তনা দিয়ে বললাম , অনেক জার্নি হয়েছে তো তাই , ঘুমাও ঠিক হয়ে যাবে । " মনে হচ্ছিল ট্রেন টা টেনে নিয়ে যাই । অসহ্য এই রাত !

সকালে মিমিকে বললাম , " চল তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি "
মিমির ভিষণ অবাক করা চাহুনি ! কিন্তু কিচ্ছু বললো না ।
( ওর সাথে পরিচয় প্রায় ৭ বছর , কিন্তু কখনই ওর বাসায় যাওয়া হয়ে উঠেনি )

বাড়িতে পৌঁছানোর পরের বর্ণনা না হয় না-ই দিলাম ।

ফকরুদ্দিন সাহেব নাকি রাঙামাটিতে মোবাইল নেটওয়ার্কের অঙ্গিকার করেছেন । আমরা থাকতেই দেখেছি সব মোবাইল কম্পানির লোকজন শহরে কাজ করছে । নেটওয়ার্ক আর কয়টা দিন আগে আসলে একজন সন্তান অন্তত শেষ সময়ে তার পিতাকে দেখতে পেত ।

]]>
http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28785071 http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28785071 2008-04-03 23:29:54
এইটা খাবে না , ঐ টা খাবে না , তাইলে খাবোটা কি শুনি ??
আজ দু'দিন প্রাপ্তি বুড়ির জ্বর , সেই সাথে পেট খারাপ ।

ওর খাবারের ব্যাপারে ভাবী খুবই সচেতন , তারপরেও পেট খারাপ হয়ে গেল । যখন আরো ছোট ছিল , ডাক্তারের যে কোন নিষেধ শুনতো , ইদানিং খুব রাগ করে , মানতেই চায়না ।

আজকে খুব রেগে বললো " এই টা খাবে না , ঐটা খাবে না , তাইলে খাবো টা কি শুনি ? "]]>
http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28783352 http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28783352 2008-03-29 03:41:05
চলে যাওয়া এত কষ্ট দেয় কেন ?

চলে যাওয়া এত কষ্ট দেয় কেন ?
এত যন্ত্রনা আর আহত হওয়া কেন এই চলে যাওয়ায় ? ]]>
http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28782469 http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28782469 2008-03-25 23:45:17
Sorry can't make a dead man alive ! ০১ লা মার্চ, ২০০৮ সকাল ১১:৪৭ জেনারেল বলেছেন: সারিয়া, নিজে তো মিয়া ল্যাপটপ নিয়া ঘুরেন আর প্রাপ্তির চিকিৎসার টাকা মানুষের থেকে নেন।

Click This Link

*************************************

কাকে ক্ষমা করতে বলছ তোমরা ?

যে আঘাত করেছে আমার সারাজীবনের সততাকে ? যে আঘাত করেছে প্রাপ্তির জন্য দিন রাত পরিশ্রম করা অসংখ্য জানা না জানা ব্লগারের অনুভূতিকে ?

Sorry can't make a dead man alive .

কিছু সংখ্যক শুভাকাঙ্খি ব্লগার খুব তড়িঘড়ি করে চাচ্ছেন যেন আমি জেনারেল কে ক্ষমা করে দেই ।

দুঃখিত এতটা উদার আমি নই ।

কেউ কেউ এটাকে অসতর্ক মুহুর্তের ছোট্ট ভুল বলেছেন । আমি কোন অবস্থাতেই এই মন্তব্য শুধুমাত্র " অসতর্ক মুহুর্তের ছোট্ট ভুল '' বলে মানতে পারছি না । হতে পারে আপনি জেনারেলের কাছের মানুষ , হতে পারে জেনারেল ব্যক্তি হিসেবে ভালো মানুষ -- কিন্তু আমার সবচাইতে স্পর্শকাতর স্থানে আঘাতকারীকে আমি ক্ষমা করতে পারিনা।

কত সহজ আপনাদের অসতর্ক মুহুর্ত , কত সহজ আপনাদের ছোট্ট ভুল!

" সারিয়া নিজে তো মিয়া ল্যাপটপ নিয়া ঘুরেন আর প্রাপ্তির চিকিৎসার টাকা মানুষের থেকে নেন "

এই মন্তব্যে অন্য কারো সাথে আমাকে মিলিয়ে ফেলার অজুহাত টা আমাকে আরো মর্মাহত করেছে ।

আমি সবাইকে অনুরোধ করবো , বিষয়টিতে আপনারা অন্য কাউকে , কোন দলকে জড়াবেন না । প্রতিটি মানুষ তার চিন্তা ভাবনা , বলা , লেখার জন্য রেসপনশিবল ।

প্রাপ্তির জন্য সবার ভালোবাসার মূল্য দিতেই আমার মন্তব্য করা , নইলে এ কষ্ট সামাল দেয়া আমার জন্য দুঃস্বাধ্য ছিল ]]>
http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28775703 http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28775703 2008-03-02 14:54:36
চড়ুইভাতি লাইভ আপডেট
যারা আসতে পারেন নাই , তারা আমাদের সাথেই যেন থাকতে পারেন সেই জন্য লাইভ আপডেটের ব্যবস্থা ।

অনেক অনেক আনন্দ অপেক্ষা করছে ।

চোখ রাখুন সামহয়ার ইন এর পর্দায় !!

বি:ত্র: ইন্টারনেট কানেকশন ভালো না থাকার কারণে সময়মত ছবিগুলো দিতে পারি নাই বলে আমরা দুঃখিত ।

এখন আমাদের আনন্দঘন কিছু মুহুর্ত দেখুন



পিকনিক ম্প

জানাকে আন্তরিক ধন্যবাদ পোস্টটা সারাদিন স্টিকি রেখে আমাদের আনন্দটা সবার সাথে শেয়ার করার সুযোগ দেয়ার জন্য !]]>
http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28775061 http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28775061 2008-02-29 09:05:40
জাপানীজ গ্র্যান্ড মা কিছুক্ষণ আগে কুয়ালালামপুর এসে পৌঁছালাম । প্লেনে আমার পাশে বসেছিলেন ৭৫ বছরের এক শিশু ।

শিশু এইজন্য বল্লাম , কারণ উনি আমার সব কথায় খিল খিল করে হাসছেন। খেতে গিয়ে সারা গায়ে ভরিয়ে ফেলছেন। আমি দাদী দেখিনি , তাই যখনই কোন বৃদ্ধা দেখি , কাছে যাই , আদর করি ।

আমার স্বভাব হইলো যে কোন বাহনে উইঠাই আমি দেই ঘুম আর লম্বা জার্নি হইলে তো কথাই নাই । কিন্তু আজকে সাড়ে তিন ঘন্টা কুটুর কুটুর গল্প করতে করতে কখন কেটে গেছে টেরই পাই নাই ।

ভাঙা ভাঙা ইংরেজীতে বললেন , আমি যেন এই জাপানীজ দাদীকে ভুলে না যাই , চিঠি যেন লিখি । সারা হাত ব্যাগ খুঁজে দুইটা কলম বের করে আমাকে দিলেন , " জাপানীজ গ্র্যান্ড মা , গিফট ইউ "
বলেই খিলখিল করে হাসি , " আই ইংলিশ , স্মল স্মল "

ভালো থেকো আমার জাপানীজ গ্র্যান্ড মা ।

]]>
http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28771082 http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28771082 2008-02-16 09:22:18
শুক্রবারে প্রাপ্তির বাসায় সবার দাওয়াত <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_03.gif" width="23" height="22" alt=":)" style="border:0;" /> প্রাপ্তির বাসায় দাওয়াত !

তারিখ ঃ ১৫ ফেব্রুয়ারী শুক্রবার
সময় ঃ বিকাল ৪.৩০ টা
ঠিকানা ঃ ৯১ , পশ্চিম কাফরুল , তালতলা বাজার , মোল্লাপাড়া
যোগাযোগ ঃ ০১৭১৩ ০১৮২৯৩
মেন্যু ঃ চটপটি , চানাচুর মুড়ি এবং আরো কিছু

( আগারগাঁও তালতলা বাসস্ট্যান্ড থেকে পশ্চিম দিকে কাঁচা বাজারের একটু সামনে । স্কাইল্যার ডায়াগনস্টিক সেন্টার এর ৩ অথবা ৫ তলায় )



]]>
http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28769982 http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28769982 2008-02-13 12:47:28
চড়ুইভাতি এবং মুকুলের পোস্ট আমার দাবি হলো, অবিলম্বে ব্লগ নীতিমালায় স্বাধীনতা’র চেতনা পরিপন্থী পোস্ট অথবা কমেন্ট প্রকাশের বিরুদ্ধে ধারা যুক্ত করা হোক এবং তার কার্যকর প্রয়োগ করা হোক। এর আগে সামহয়্যারের ব্যানারে কোন উৎসব নয়- মুকুল

আমার লেখনি বা যুক্তি খুব শক্তিশালী না । তবুও চেষ্টা করছি আমার অনুভূতিগুলো তুলে ধরতে ঃ

প্রথমত আমি ব্যক্তিগত ভাবে সাদমাটা , নির্দোলীয় একটা মানুষ । আমার ভাবনা বা প্রয়াসগুলো তার চাইতেও সরল । খুব কঠিন কথা সহ্য করার মত মনোবল আমার নেই ।

প্রাপ্তি এবং সামহোয়ার ইন এর মাধ্যমে কিছু মানুষের সাথে পরিচয় এবং নিরেট বন্ধুত্ব হয়েছে । সেই সুবাদেই পিকিনকের বিষয়টা মাথায় এসেছিল ।

দয়া করে আমাকে কেউ ভুল বুঝবেন না । আমি " চড়ুইভাতি"র আগে "সামহোয়ার ইন " শব্দটা তুলে দিচ্ছি এবং কথা দিচ্ছি কর্তৃপক্ষকেউ দাওয়াত করা হবে না ।

গত কয়েকদিন যাবত প্রাপ্তি ভীষণ খুশি , প্রতিদিন জিজ্ঞেস করে " পু , পিকিনকে যাবা না ? " ---- খুব ছোট্ট করে হলেও আমাকে এই আয়োজনটা রক্ষা করতে হবে ।

** দয়া করে সবাই পিকনিক বিষয়ক এই বিরোধ বন্ধ করুন । আমি অনেক বেশি বিব্রতবোধ করছি । আমি ব্যক্তিগতভাবে সবাইকে আহবান করছি সাথে থাকার জন্য । ১৫ ফেব্রুয়ারি ৪.৩০ টায় আর ২৯ ফেব্রুয়ারি সারাদিন । ]]>
http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28769208 http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28769208 2008-02-11 11:38:27
সামহ্যোয়ার ইন চড়ুইভাতি আপডেট - ৪
ভেন্যু ঃ রুপগঞ্জ কলেজ ( সর্বসম্মতিক্রমে )
মেন্যু ঃ খাসির কাচ্চি , গরুর কাবাব , বোরহানি , সালাদ , কোমল
পানিয় । সকালে থাকছে " দেশবন্ধুর পরোটা-ভাজি "
যাত্রাস্থান ঃ শাহবাগ যাদুঘরের গেট , সকাল ৮ টা
চাঁদা ঃ ৩০০/মাথা

তারিখ ঃ লক্ষ্য করা গেছে যে অনেকেরই শুক্রবারে পারিবারিক বা অন্যান্য ব্যক্তিগত পোগ্রাম আছে । তাই একটা প্রস্তাব রাখা হয়েছে যে , যদি পিকিনক টা ১ মার্চ ( শনিবার ) হয় তাহলে সংখ্যা বাড়তে পারে।

সুতরাং যাদের ১ মার্চ ( শনিবার ) কোন আপত্তি নাই তারা আওয়াজ দেন ।

বিশেষ আকর্ষণ ঃ

১. রেফেল ড্র -
২. টু সিটেড বাসের একটিতে সুন্দরীরা বসবে , পাশেরটি খালি থাকবে। আগে আসলে আগে আসবেন ভিত্তিতে বসার ব্যবস্থা ।
৩. খেলাধুলার আকর্ষনীয় পুরষ্কার
৪. এখনও যারা একলা থেকে দোকলা হতে পারেন নাই , তাদের জন্য বিনামূল্যে ঘটকালির ব্যবস্থা ।

চড়ুইভাতির পরবর্তী সভা ঃ

তারিখ ঃ ১৫ ফেব্রুয়ারী শুক্রবার
সময় ঃ বিকাল ৪.৩০ টা
ঠিকানা ঃ ৯১ , পশ্চিম কাফরুল , তালতলা বাজার , মোল্লাপাড়া
যোগাযোগ ঃ ০১৭১৩ ০১৮২৯৩

( আগারগাঁও তালতলা বাসস্ট্যান্ড থেকে পশ্চিম দিকে কাঁচা বাজারের একটু সামনে । স্কাইল্যার ডায়াগনস্টিক সেন্টার এর ৩ অথবা ৫ তলায় )]]>
http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28768777 http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28768777 2008-02-10 10:17:33
সামহ্যোয়ার ইন চড়ুইভাতি আপডেট - ৩
এখন পর্যন্ত যারা অংশগ্রহন নিশ্চিত করেছেন ঃ

১. প্রাপ্তি + প্রাপ্তির মা + সারিয়া
২. কালপুরুষ + ভাবী
৩. সামী মিয়াদাদ
৪. আজনবী
৫. লুলুপাগলা
৬. ক্যামেরাম্যান
৭. রাগ ইমন
৮. রাহুল
৯. বাঙাল যুবক
১০. আন্ধার রাত + ভাবী + বাচ্চা
১১. গাজী মো. সাইফুল ইসলাম
১২. প্রত্যুতপন্ন
১৩. একরামুল হক শামীম
১৪. আহমাদ মুজতবা
১৫. রাতুল ২০০৮
১৬. গুড ফর নাথিং

৫০/৫০ কনফার্ম

১. দেবদারু
২. জেবতিক আরিফ
৩. মৃন্ময় আহমেদ
৪. হোসেইন
৫. রিজভী
৬. রসের হাঁড়ি

ডোনার

বাস + ভেন্যু - কালপুরুষ
৫০০০/- - সবুজ ভাই

তারিখ ঃ ২৯ ফেব্রুয়ারী , শুক্রবার
স্থান ঃ রুপগঞ্জ কলেজ

যাত্রা স্থান ঃ শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে
সময় ঃ সকাল ৭.৩০ টা

চাঁদা ঃ ৩০০ টাকা

পিকনিক মিটিং ঃ

৮ ফেব্রুয়ারী , শুক্রবার
বিকাল ৪ টা , টি এস সি ( ডাসের সামনে )
যোগাযোগ ঃ ০১৭১৩ ০১৮২৯৩]]>
http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28767563 http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28767563 2008-02-06 13:37:11
অমি দম্পতির মেয়ে হয়েছে ! অনেকের প্রিয় , অনেকের অপ্রিয় ব্লগার অমি রহমান পিয়াল দম্পতি কিছুক্ষণ আগে কন্যা সন্তানের গর্বিত বাবা-মা হয়েছেন ।

আমরা কি কিছুক্ষণের জন্য সব ভুলে এই ছোট্ট স্বর্গীয় শিশুটির জন্য শুভ কামনা করতে পারি ?]]>
http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28767243 http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28767243 2008-02-05 13:22:09
সামহোয়ার ইন পিকনিক - ২
সর্বশেষ কিছু আপডেট তুলে ধরছি ঃ

১>> তারিখ ঃ -

২২ ফেব্রুয়ারি অনেকেই থাকতে পারবেন না বলেছেন । তাই ২৯ ফেব্রুয়ারি প্রস্তাব করছি ।

২>> বাস ঃ -

কালপুরুষ দাদা যেহেতু বাসের দায়িত্ব নিয়েছেন , সুতরাং আমাদের সময় , খরচ এবং দুশ্চিন্তার অনেকটাই এখন আর নাই । তাই চাঁদা কমিয়ে ৪০০/- করা হইল । এবং সবুজ ভাই যদি সত্যিই ৫০০০/- টাকা ডোনেট করেন তবে চাঁদা ৩০০/- করা হবে। এটা কনফার্ম হবে ফিজিকাল মিটিং এ ।

৩>> মেন্যু ঃ-

প্রত্যু বলেছে " একটা বাবুর্চির ঠিকানা দিচ্ছি। অর্ডার করলে স্পট এ খাবার পৌছে দেবে। ওরা কাচ্চিতে বস টাইপ। জাস্ট ১টার সময় ... গড়ম গড়ম কাচ্চি... বাবুর্চি মো: সালাম মিয়া, ফোন: ৮১২০১৯৮, ৯১১৪২৮৮, ৮১২১২৮৬, ০১৭১৫২৩৫৬৫, ০১৮২০২৭৪৭, ০১৭১৬৯৫৭৭১। "

এটা খুব ভালো প্রস্তাব । তাহলে বাবুর্চি , বাজার এইসব ঝামেলা থাকবে না । সারাটা দিন আনন্দে কাটানো যাবে । এই দায়িত্বটা তাহলে প্রস্তাবকারীর উপরেই পরলো ।

৪>> মিটিং ঃ-

আগামী শুক্রবার ( ০৮/০২/০৮) বিকাল ৪ টায় টি.এস.সি চক্করে একটা মিটিং আহবান করা হইল । ০১৭১৩ ০১৮২৯৩ আমার নম্বর আবার দিলাম। কারা কারা আসবেন জানান দেন প্লিজ । আশা করি এই মিটিং অনেক কিছুই ফাইনাল করা যাবে ।

৫>> ভেন্যু ঃ-

নুহাশ পল্লীর ভাড়া কত কেউ কি জানাবেন ?
মৌচাক এখনও কনফার্ম হয় নাই ।

৬>> উপদেশ ঃ-

দয়া করে কেউ কোনরকম মারামারি , দলাদলির কথা এখানে লিখবেন না । কারো যদি এই পোস্ট ভালো না লাগে নিরবে এড়িয়ে যাবেন । একবার চেষ্টা করে দেখুন না সব ভুলে একটা মিলন মেলা তৈরি করা যায় কিনা ।]]>
http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28766832 http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28766832 2008-02-04 09:29:20
সামহোয়ার ইন পিকনিক ----------- হাত তুলেন এই পোস্টের লেখক আমি হইলেও আইডিয়া টা কালপুরুষের !

মৌসুমটা হইল বনভোজনের । ছোট বেলায় মা-খালাদের শাড়ি বাঁশের সাথে পেচাইয়া বনভোজন চলত , আহা সেই দিন গুলি !!!

সামহোয়ার ইনের সদস্য রা মিলে একটা পিকনিকের আয়োজন করা কি খুব কঠিন হইবে ? অরগানাইজার হিসেবে আমি মানুষটা খারাপ না । দরকার শুধু একটু আওয়াজ ।

যারা সহমত দয়া কইরা আওয়াজ দেন ।

বি:দ্র: যারা ঢাকার বাইরে থেকে আসতে চান , তাদের অস্থায়ী নিবাস হইতে পারে আমার বাসা । ]]>
http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28766602 http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog/28766602 2008-02-03 13:55:00