somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেসরকারি রেডিও স্টেশনের হালচাল

০৬ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে বর্তমানে বেশ ক'টি বেসরকারি রেডিও স্টেশন এফএম তরঙ্গে তাদের সম্প্রচার চালিয়ে যাচ্ছে। এদের মাঝে রেডিও টুডে, রেডিও ফুর্তি এবং রেডিও আমার উল্লেখ করবার মতো। বেসরকারি এই রেডিও স্টেশনগুলো চালু হবার পর থেকে শহরাঞ্চলের কিশোর-যুবকদের মাঝে এফএম শোনার হিড়িক পড়ে গেছে। মোবাইল কিনতে তারা এখন এফএমবিশিষ্ট সেটের দিকে ঝুঁকে পড়ছে।
তথ্য-প্রযুক্তির উৎকর্ষের এই যুগে নতুন নতুন মিডিয়া সৃষ্টি হওয়া নিশ্চয়ই ইতিবাচক। মিডিয়ার মধ্য দিয়ে শিক্ষিত জনসাধারণ যেমন পেতে পারে নানারকম শিক্ষামূলক তথ্য তেমনি নিরক্ষর মানুষগুলোও এই মিডিয়ার মাধ্যমে পরিণত হতে পারে সচেতন নাগরিকে। সমাজের প্রতি তাই এসব গণমাধ্যমের রয়েছে বড় রকমের দায়বদ্ধতা।
কিন্তু প্রচলিত এই বেসরকারি রেডিওগুলোতে দায়বদ্ধতার দিকটি চরমভাবে উপেক্ষিত। এসব মিডিয়ায় প্রায় সারাদিন ধরে বিভিন্ন গান পরিবেশিত হয়। এসব গানের অধিকাংশই আমাদের দেশের সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করার পরিবর্তে অন্য দেশের বিকৃত স্টাইলকেই অনুকরণ করে। বেসরকারি এই রেডিও স্টেশনগুলো থেকে সুস্থ ধারার শিল্পীদের গান খুব কমই পরিবেশন করা হয়। উপরন্তু, এসব রেডিও স্টেশনে উপস্থাপনার দায়িত্বে যেসব আর. জে. নিয়োজিত আছেন, তাদের বাকভঙ্গিও অত্যন্ত বিকৃত ধরনের। ইংরেজি ও বাংলার সংমিশ্রণে এরা এমন একটি নতুন ভাষা ও স্টাইল আবিষ্কার করেছেন যা অত্যন্ত শ্রুতিকটূ। কেবলমাত্র রেডিও টুডে'র আয়োজনে কিছু সময় জুড়ে সংবাদের ব্যবস্থা থাকলেও অধিকাংশ সময় জুড়েই এসব রেডিও স্টেশনে থাকে এ সময়ের ভূঁইফোড় কিছু শিল্পী এবং আর জে’দের যতসব বিরক্তিকর খিস্তিখেউড়। আর মুহূর্তে মুহূর্তে এসব রেডিও থেকে অযথাই শ্রোতাদের এসএমএস করতে বলা হয়। আমাদের সরল শ্রোতৃমণ্ডলীও হুজুগে এসএমএস করতে থাকেন শত সহস্র। সবচেয়ে দুঃখজনক হলো, বাংলাদেশ বেতারও ইদানীং এফএম তরঙ্গে এসব বেসরকারি রেডিও স্টেশনের অনুকরণে প্রোগ্রাম শুরু করেছে।
এসবের বিরূপ প্রভাব পড়ছে আমাদের সমাজের ওপর। শহুরে কিশোর-যুবকরা সারাক্ষণ কানে এয়ারফোন লাগিয়ে শুনছে এসব বিকৃত রুচির গান। তাদের জীবনাচরণ পাল্টে যাচ্ছে। আমাদের সমাজে সৃষ্টি হচ্ছে একটি ডিজুস প্রজন্ম। এ প্রজন্মের দেশ গড়ার ব্যাপারে কোনো মাথাব্যাথা নেই। নেই ক্যারিয়ার গঠনের ব্যাপারে কোনো উদ্বেগ। নিজস্ব সংস্কৃতির প্রতি নেই এতটুকু শ্রদ্ধাবোধ। এদের পোশাক-পরিচ্ছদে লেগেছে তথাকথিত বিকৃত ফ্যাশনের ছোঁয়া, কথা-বার্তা আর আচরণে দিনদিন এরা হয়ে উঠছে যান্ত্রিক; ঠিক যেন আর জে’দের মতো!
গণমাধ্যম একটি প্রজন্মকে গড়তে পারে, ভাঙতে পারে। এফএম ব্যান্ডের এসব রেডিও স্টেশনের প্রোগ্রামে ভিনদেশী সংস্কৃতির প্রতিফলন ঘটলে তা মোটেই মঙ্গলজনক হবে না দেশ ও জাতির জন্যে। প্রোগ্রাম নির্বাচনে তাই খুব সতর্ক ও পরিণামদর্শী হওয়া উচিত অনুষ্ঠান নির্মাতাদের। সারাক্ষণ গান পরিবেশন না করে একটা বড় অংশ জুড়ে আকর্ষণীয় কিছু শিক্ষা ও তথ্যমূলক অনুষ্ঠান প্রচার করা যেতে পারে। জীবনমুখী ও সমকালীন প্রেক্ষাপটের গান প্রচার করা উচিত। আর জে’দের কথা-বার্তাও শালীন হওয়া দরকার। ক্ষণে ক্ষণে এসএমএস করতে বলার এই অতিবাণিজ্যিক দৃষ্টিভঙ্গিও নিয়ন্ত্রিত হওয়া উচিত। সর্বোপরি, জাতি গঠনের কাজে এসব গণমাধ্যম যেন গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে, সে ব্যাপারে সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অনুষ্ঠাননির্মাতাদের আন্তরিকতাপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
১১টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×