গত বছর সীমান্তে মাত্র ৩১ জন বাংলাদেশী নিহত হয়েছে আগের বছরে যেখানে ৫৫ জনের মৃত্যু হয়েছিল। ৩৬৫ দিনে মাত্র ৩১ জন! দিন হিসেব করলে তো প্রতি দিন একজন করেও মারা যায় নি! সীমান্তের বিষয়গুলোকে অনেক সময় একটি পক্ষের দৃষ্টিকোণ থেকে দেখা হয়। সীমান্তে ‘অপরাধীদের’ আক্রমনে ৬০ জন বিএসএফ সদস্য আহত হয়েছে।
উপরের বক্তব্যগুলো ভারতের স্বরাষ্ট্রসচিব মি. পেল্লাই এর। বাংলাদেশ ও ভারতের মধ্যকার দুইদিনের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শেষে আজ যে যৌথ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে সেখানে ভারতের স্বরাষ্ট্রসচিব এসব মন্তব্য করেছে। এ থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে সীমান্তে বাংলাদেশীদের গুলি করে হত্যার ঘটনায় তারা মোটেই অনুতপ্ত নয়।
মি. পেল্লাই এর এই বক্তব্য থেকে দু'টো প্রশ্ন আমার মনে জোরেশোরে নাড়া দিচ্ছে:
১. ৩৬৫ দিনে কতজন বাংলাদেশী মরলে সেটা 'উদ্বেগজনক' বলে তার কাছে বিবেচিত হবে? প্রতিদিন একজন করে মরতে হবে?
২. ৩১ জন বাংলাদেশীর নিহত হবার ঘটনার বিপরীতে ৬০ জন বিএসএফ সদস্যের আহত হবার ঘটনাকে এভাবে বড় করে দেখানোর মানেটা কী?
বাংলাদেশীদের হত্যা করেছে স্বয়ং ভারতের রাষ্ট্রীয় বাহিনী বিএসএফ। কিন্তু ৬০ জন বিএসএফ সদস্যের 'আহত' হবার যে কথিত কাহিনী ফেঁদেছেন মি. পেল্লাই, তার জন্যে কি বাংলাদেশের সীমান্তরক্ষীরা দায়ী? তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন যে, এর জন্যে দায়ী হলে সন্ত্রাসীরা।
নিজেদের অপকর্মকে ঢাকতে গিয়ে মানুষ এরকম মিথ্যাচার আর খোঁড়া যুক্তি উপস্থাপন করতে পারে?
খবরের সূত্রতা নিশ্চিত করতে বিবিসি বাংলার 'প্রবাহ' অনুষ্ঠানটি ইন্টারনেট থেকে শুনে নিতে পারেন এবং এই খবরটি দেখতে পারেন।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



