somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হঠাৎ আদর ...আসছে বাবা দিবসে প্রিয় বাবাকে উৎসর্গ করে ।

১৭ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যৌথ ফ্যামিলিতে হই হুল্লোর আছে , আদর সোহাগ নেই । হাতে গুনা নয়টি ভাইবোন আমরা । আদরের পরিমানটা তাই কম । মা-চাচী সারাদিন রান্না বান্নায় ব্যস্ত থাকত । আব্বা বাড়ি আসত মাসেক পরপর ।
বৈশাখে আব্বা লিচু নিয়ে বাড়ি অসলে আমার অনান্য ভাইবোন থেকে এক আধটা বেশি পড়ত । আদর বলতে এটুকুই । আব্বা বাড়ি আসতে প্রতিবারই কিছু না কিছু নিয়ে আসত । আম্মা মাঝে মধ্যে ডিম সেদ্ধ করে লুকিয়ে খাওয়াতেন আমাকে।
আমার জ্বরাজ্বরি লেগেই থাকত । থেকে থেকে খুক খুক কাশতাম সারাদিন ।পাট-কাঠির ছোট্ট দূর্বল ছেলেটি বলে আব্বা আমাকে একটু আদর করতেন । সব সময় দেখতাম মাস কিভাবে চলবে এ হিসাব নিয়ে মার সাথে চিন্তিত তিনি । চাচা ছিল এসব ব্যাপারে বেখেয়াল । ঠান্ডায় জমে য্ওায়া কফে গর গর করে নি:শ্বাস নিতাম । আব্বার কোলে একটু বসতে পারা যেন ছিল রাজ্য জ্বয় করা ।
আম্মা কবিরাজি বনাজি নানা চিকিৎসা দিতেন আমকে । বেটে বেটে গাছের রস-মূল খ্ওায়াতেন । কখনো কখনো হাপিত্যাশ দেখেছি ডাক্তার খানায় নিয়ে যাওয়ার ...
আব্বা বলত পড়াশোনাটা নাকি আমাকে দিয়ে হবে । ঘরে বসে পড়তে ভালই লাগত আমার , তবে সবচেয়ে বেশি ভাল লাগত মিয়া বাড়ির জেঠাদের ঘরে গিয়ে চুরি করে টিভি দেখতে । জেঠি ঘার ধরে ঘর থেকে বের করে দিতেন । তবু বারাবর যেতাম , টিভি দেখার সে কি শখ ! একদিন সন্ধ্যায় মিয়া বাড়ি থেকে ফেরার পর আমার গা কাটা দিয়ে জ্বর আসে । আব্বা তখন বাড়ি ।আমার এমন জ্বর দেখে অস্হির হয়ে যান তিনি । সারা দিন কোলে ধরে রাখেন , দুকান থেকে ঔষধ কিনে এনে খাওয়ান । এই প্রথম আমি ডাক্তারের ঔষধ খেলাম ।
এদিকে আব্বার ছুটি শেষ । আমাকে জ্বর অবস্হায় রেখে অফিসের পথ ধরেন তিনি। মুখ গোমরা করে বসে থাকি আমি । আব্বা যাওয়ার সময় শরীরটা কেমন লাগছে জানতে চান আমি জবাব দেইনা ।
আব্বার হঠাৎ প্ওায়া আদরটা ভুলতে পারিনা। দিনটা খুব কষ্টে কাটে । পরদিন আচমকা খবর আসে আব্বা একসিডেন্ট করে হাসপাতালে । আম্মা শুনে রাস্তার দিকে দৌড় দেয় । ভাবি বোরখাটা পইরা লওনা , চাচা হাকায় আর আম্মার পেছনে দৌড়ায় । আমিও তাদের পিছু নেই ।
আমাকে এমন জ্বরে রেখে বাড়ি ছেড়ে আসলেও আব্বা আসলে মনটাকে মানাতে পারেননি । চিটাংরোড নেমে অফিসে না গিয়ে আবার বাড়ির দিকে রওনা দেন । দ্রুত বাস ধরতে গিয়েই এ হাল হয় আব্বার । আমার জন্য আব্বার আজ এ অবস্হা । আমি মাতা নিচু করে , আব্বার কেবিনের দিকে যাই । ইস আব্বার ডান পাটা বুঝি গেল ।
আমাকে দেখে ক্লানÍ হেসে বলল তোর না জ্বর তুই বাইরে আসছছ কা ? আমি আব্বার পাশে বসি । আব্বা আমার মাথায় হাত রাখে ... শরীরটা এখন কেমন লাগছেরে মিতু জিঙ্গাসা করে । আমি আব্বার হাতটা আমার হাতে জড়িয়ে ধরি । আব্বা ... আব্বা , আপনি...আব্বা...
বাবা ছেলের চোখ থেকে বারি ঝরে টপাটপ পড়ছে দুটি হাতের উপর । দু হাতের সেতু বন্দনে সে পানি মিশে একাকার ... যেন তৈরি করছে দু:খ জয়ের কাহিনীকাব্য !
এ গল্পটি ১৫-৬-১১ বুধবার দৈনিক যুগান্তরে (১৭ পাতা , বাবা দিবস সংখ্যা ) প্রকাশিত , সংস্করন-১
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১১ রাত ১:৩৭
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×