তোমার বলা হযবরল শুনতে মধুরশ্রুতি
এখন তুমি মধুর ভাষায় বলছো তাফুতি।
তাবৎ ফুলের তিলেক ঘ্রাণ হতে পারে অর্থ
তাছাড়া আর অন্যকিছু ভাবার নাই সামর্থ।
অর্থ খোঁজা অনর্থক হয় আমার মনের কাছে,
তাফুতি কে তাফতা ভেবে দেহ পরাণ নাচে।
একত্রিশ আগষ্ট দু’হাজার আট শুভ জন্মদিন
সেদিন থেকে মন আনন্দে বাজে সদা বীণ।
একেক করে আটারো মাসে এখন তোমার পা
ন্যায়ের পথে চললে পাবে জয়ের শিরোপা।
এতদিন ছিলে বরফগলা টেমস্ নদীর তীরে,
আজ গেলে পূর্বপুরুষের বসত ভিটায় ফিরে।
সবুজ ঘাসে শিশির ভেজা প্রথম সকাল দেখে
কোমল রোদের স্নিগ্ধমায়া গায়ে নেবে মেখে।
বারান্দাতে আলোর নাচন যখন ভোরের বেলা
আঙ্গিনাতে জমবে ভালো ধূলি-মাটির খেলা।
সে মাটিকে ভালোবেসে রাখবে তোমার প্রাণে,
বারেবারে আসবে ফিরে দেশের মায়ার টানে!
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



