somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেখ হাসিনা আর বড় বুলি দিয়েন না, বিদায়ের পথ দেখেন

০৯ ই জানুয়ারি, ২০১২ ভোর ৫:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নতুন বছরে সুন্দর ভাবে কিছু দিয়ে শুরু করব মনে করেছিলাম কিন্তু হল না। সপ্তাহ খানিক বিরত থেকেছি ব্লগে লেখা থেকে। কিন্তু আজ সরকারের একটি মানবতা লঙ্গিত রিপোর্ট পড়ে ব্যথিত হই। বাংলাদেশে নির্বাচন করে দুই টার্ম ক্ষমতায় থাকা কারো পক্ষে সম্ভব নয় যদি স্বৈরাচারি বা অন্যভাবে না আসে। তাই সহজে শেখ হাসিনা তার ভবিষ্যত জানেন। তাই তিনি দেশে এত অপকর্ম ও অবনতি সত্ত্বেও বিরোদল দমনে আদা জল খেয়ে লেগেছেন। কিন্তু দিন তো আর বেশি নয়। নৌকার পাল চিড়ে গেছে।
তলায় ফুটো হয়ে গেছে। আর কতদিন সেচন করবেন।

আওয়ামী সরকারের আমলে সারাদেশে মানবাধিকার লংঘনের বিভিন্ন ক্ষেত্রে আসক যে পরিসংখ্যান তুলে ধরেছে, তা রীতিমতো ভয়াবহ। ক্ষমতাসীন আওয়ামী সরকারের তথাকথিত গণতান্ত্রিক (?) চর্চার জোয়ারে গত বছর র‌্যাব-পুলিশের ক্রসফায়ার ও হেফাজতে মৃত্যু হয়েছে ১০০ নাগরিকের। গণপিটুনিতে মারা গেছে ১৩৪ জন, ক্ষমতাসীন দলের কর্মী-ক্যাডার নামধারী সশস্ত্র সন্ত্রাসীরা বিরোধী রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের উপর ৪১৯টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটিয়েছে এবং এতে আহত হয়েছে ৭ হাজার ২৪৫ জন, মৃত্যু হয়েছে ৬০ জনের। ১১৫ জন নিখোঁজ বা অপহরণের পর লাশ পাওয়া গেছে ১৫ জনের। কারা হেফাজতে মারা গেছে ১১৬ জন, যা আগের বছরের তুলনায় অনেক বেশি। এছাড়া যৌন হয়রানির কারণে আত্মাহুতি দিয়েছে ৫০০ ছাত্রী, তরুণী ও গৃহবধূ।
৩৪ ধরনের নির্যাতনের শিকার হয়েছেন ৭ হাজার ছাত্রী, তরুণী ও গৃহবধূ। সীমান্তে ভারতীয় বিএসএফ কর্তৃক বাংলাদেশের নাগরিক হত্যা, শাসক দলের কর্মী-ক্যাডার নামধারী সন্ত্রাসীদের হাতে সারাদেশে বেপরোয়াভাবে ছাত্রী, তরুণী, গৃহবধূ- নারী নির্যাতন, ধর্ষণ, ধর্ষণের পর খুন, গৃহপরিচারিকা নির্যাতন ও হত্যা, যৌতুকের কারণে নির্যাতন ও হত্যা, এসিড সন্ত্রাসের শিকার হওয়া, সালিসের নামে নির্যাতন ও সংসার ভেঙ্গে দেয়া। শাসক দলের কর্মী-ক্যাডার নামধারী সন্ত্রাসীরা সারাদেশে বেপরোয়া হয়ে অবৈধ মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।
শুধু তাই নয়, সন্ত্রাসীরা সারাদেশে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, টেন্ডারবাজি ও দখলবাজি করে সাধারণ মানুষকে সর্বস্বান্ত করেছে। সাংবাদিক হয়রানি ইত্যাদির শিকার হয়েছে বিপুলসংখ্যক মানুষ। ঘটনাগুলোর মধ্যে আমিনবাজার ট্র্যাজেডি, লিমনের পঙ্গুত্ববরণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাদেরের নির্যাতন এবং গোপালগঞ্জের শেখ সরোয়ার হোসেনের বড় ছেলে বিপ্লবকে ঢাকার শ্যামলী থেকে ধরে শেরেবাংলা নগরে নিয়ে গিয়ে র‌্যাব তার দুই পায়ে গুলী চালিয়ে চির পঙ্গু করা ইত্যাদি মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটন দেশের মানুষের মনে গভীর রেখাপাত করেছে।
৯টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×