দেশের আইন-শৃক্মখলার চরম অবনতি, দুর্নীতির মহোৎসব, শেয়ার বাজার কেলেঙ্কারি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ-পানি-গ্যাস সমস্যা, ঘরে ঘরে বেকারত্বের আর্তনাদ, হত্যা, গুম ইত্যাদি সকল সমস্যাকে পেছনে ফেলে সামনে যমদূতের মতো দাঁড়িয়ে আছে টিপাইমুখ ইস্যু। ভারত আমাদের বন্ধু ও বন্ধুপ্রতিম রাষ্ট্র ইত্যাদি ফাঁকা আওয়াজের আড়ালে ভারতীয় শাসক চক্রের আসল রূপ ধরা পড়েছে। এই ভারত এবং তাদের দোসররা একেক সময় একেক কথা বলে সুবোধ বালকের মতো আমাদের ও আমাদের সরকারের মুখে ললিপপ তুলে দিয়ে আজ মোচে তা দিচ্ছে অথবা দেবার আয়োজন পাকা করেছে।
সকলের অবশ্যই স্মরণ থাকার কথা তদানীন্তন বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত পিনাকরঞ্জন এ দেশের বিশেষজ্ঞদের ‘মূর্খ' ‘তথাকথিত' আখ্যা দিয়ে টিপাইমুখের ফলে বাংলাদেশের কোন ক্ষতি হবে না সাফ জানিয়ে দিয়েছিলেন। ঠিক তার সাথে সুর মিলিয়ে ন্যাম সম্মেলনে তাদের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং বলেছিলেন ‘বাংলাদেশের ক্ষতি হয় এমন কিছু ভারত করবে না'। আবার তাদের সাবেক প্রেসিডেন্ট এ পি জে কালামের বাংলাদেশ সফরের বিদায়কালে বিমান বন্দরে টিপাইমুখ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাচ্ছিল্যের সাথেও অনেকটা ধমকের সুরে বলেন, ‘বলেছি না ক্ষতি হবে না'!
ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করেন তখন স্পষ্ট ভাষায় আমাদের আশ্বস্ত করেন যে, বাংলাদেশকে না জানিয়ে টিপাইমুখ সম্পর্কে ভারত কোন ব্যবস্থা গ্রহণ করবে না। বাংলাদেশের ক্ষতি হয় এমন কোন পদক্ষেপও ভারত সরকার গ্রহণ করবে না। কিন্তু কথা হলো আমার দেশ কিসে লাভবান হবে আর কিসে ক্ষতি হবে তা দেখার দায়িত্ব ড. সিং অথবা পিনাক বাবুদের কে দিয়েছে? আমাদের লাভক্ষতি বোঝার মতো বিশেষজ্ঞদের কি দেশে আকাল পড়েছে। তাদের বলা ও না বলার উপর কি আমাদের লাভ ক্ষতির হিসেব কষতে হবে?
বাস্তবে ড. সিং তথা ভারতীয়দের এ ধরনের বক্তব্য যে আই-ওয়াস অথবা ধাপ্পাবাজি ছাড়া আর কিছুই ছিলো না তা বুঝা গেলো গত ২২ অক্টোবর টিপাইমুখ বাঁধ ও জলাধার নির্মাণের জন্য মনিপুরের রাজ্য সরকার এবং দুটি প্রতিষ্ঠানের সাথে ভারত সরকারের চুক্তি স্বাক্ষরের মাধ্যমে। পত্রিকাতে প্রকাশ, এ চুক্তির বিষয়ে আমাদের বন্ধু রাষ্ট্র (!) ভারত সরকার বাংলাদেশ সরকারকে কোন কিছু জানানোর প্রয়োজন মনে করেনি এমন তুচ্ছ-তাচ্ছিল্য করলো যে মনে হলো বাংলাদেশের এ সরকার তাদের লালিত-পালিত আজ্ঞাবহ।
পনেরো কোটি জীবনের অস্তিত্বকে বিপন্ন করে আমার সোনার বাংলাদেশকে শ্মশানে পরিণত করার জন্য ফারাক্কার মতো টিপাইমুখ মরণবাঁধ তৈরি করতে যাচ্ছে।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



