সায়েন্সফিকশন ও ভৌতিক গল্পপ্রেমী, পাঠক ও লেখকদের জন্য সুখবর। একই বইয়ের মলাটে দেশসেরা নবীন-প্রবীন লেখকদের সাথে নিজেদের লেখা দেখতে চাইলে দ্রুত এই পোস্টটি পড়ুন, এবং জেনে নিন কি করতে হবে। আর মাত্র চারদিন আছে লেখা জমা দেওয়ার। নির্ধারিত সময়ের বাইরে একজন নতুন লেখকদের গল্প-ও আর নেওয়া হবে না।
যে বা যারা বইটির জন্য লেখা দিচ্ছেন না, তাদের শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি, বইটি বাজারে দেখার
খবার পর চরম আফসোস করতে বাধ্য থাকবেন। দেশসেরা নবীন-প্রবীন লেখকদের পাশাপাশি নিজেদের দেখতে চাইলে দেরী না করে জলদি নিচের লিঙ্কটি পড়ুন, আর আগ্রহী থাকলে পাঠিয়ে দিন গল্পগুলো। পরে আফসোস করলে আমরা দায়ী নই। কার কার গল্প সিলেক্ট হয়েছে তা জানতে পারবেন বইটি হাতে নেওয়ার পর।
যাদের লেখা আগে কখনো কোন পত্রিকায়, বইয়ে, ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে তাদের জন্য সুখবর তো বটেই, যাদের হয়নি তাদের জন্যও সুখবর!
আসন্ন বইমেলায় একটি সায়েন্স ফিকশন ও একটি ভৌতিক গল্প দুইটি পৃথক বইয়ের সংকলন বই প্রকাশিত হবে। প্রতিটি বইয়ে মোট ১০টি গল্প নেওয়া হবে। যে বা যারা এই বই দুইটির জন্য লেখা(ব্লগে বা ফেসবুকে আগের লেখা কিংবা নতুন লেখা) জমা দিতে চান, তারা যোগাযোগ করুন [email protected] এই মেইল অ্যাড্রেসে কিংবা [link|http://www.facebook.com/sarxilkhan[সহ-সম্পাদকের ফেসবুক আইডিতে] অথবা সরাসরি কথা বলতে চাইলে যোগাযোগ করুন 01933011748 এই নাম্বারে।
প্রেম-ভালোবাসার কাহিনী সম্পর্কিত কোন ন্সায়েন্স ফিকশন কিংবা ভৌতিক গল্প জমা দিলে সাথে সাথে গল্প ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটকে ঘিরে সায়েন্স ফিকশন দিতে পারলে ভাল হয়, তবে না দিলে সমস্যা নেই। ভৌতিক গল্প নিয়ে তেমন কোন নির্দিষ্ট বাঁধাধরা নিয়ম নেই।
আপনারা আপনাদের পূর্বে প্রকাশিত যেকোন গল্প(বই/ম্যাগাজিন/পত্রিকা) গল্পও দিতে পারেন। তবে এক্ষেত্রে উপরের তথ্যগুলো মাথায় অবশ্যই রাখতে হবে। আগের প্রকাশিত গল্প দিতে হলে দেখতে হবে আগের গল্পের স্বত্ব কি আপনার না আপনার প্রকাশকের? যদি আপনার না হয়, তবে আপনি প্রকাশকের সাথে কথা বলে অনুমতি নিবেন।
*কাউকে ব্যক্তিগত আক্রমন বা ব্যক্তিস্বার্থ হাসিল করে কোন লেখা জমা দেওয়া যাবে না।
*গল্প মানে গল্প কোন বিশ্লেষনধর্মী কিংবা দর্শনচিন্তা মূলক কিংবা ফেসবুক/ব্লগ জগতের আধ্যাত্মিক কথা-বার্তামূলক পোস্ট লেখা নয়।
*বইটি বের করার সম্পূর্ণ দায়িত্ব বইটির প্রকাশকের। এক্ষেত্রে আপনাকে একটি পাই পয়সাও বিক্রি করতে হবে না! তবে বইয়ের প্রচারণা অবশ্যই আপনাদের যার যার সাধ্যমত চালাতে হবে।
*আপনাদের লেখা পাঠাতে হবে মাইক্রোসফট অফিস ৯৭-২০০৩, ১২"ফ্রন্ট লাইনে সর্বোচ্চ ১০ পৃষ্ঠা। অভ্রতে লিখে পাঠাতে হবে [email protected] এই ইমেইল অ্যাড্রেসে
*লেখা জমা দেওয়ার শেষ সময় ২৪শে অক্টোবরর রাত ০৮:০০টার মাঝে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

