মৃত্যুর অপচয় থামাই
শাশ্বতকে বাঁচাই
এই শ্লোগানটি দিয়েই বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ব্লোগাররা শাশ্বতকে বাঁচানোর জন্য মানুষের কাছে হাত পেতেছিলেন। চারদিনে ঢাকার এই আকর্ষনীয় শপিং মলটি থেকে ষাট হাজারের কিছু বেশী টাকা জমা পড়েছে।
আজ ২২ জুন, এই একই শ্লোগানটি নিয়ে ঢাকার অন্যতম বেসরকারী ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আই.ইউ.বি) এর ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী এবং ফেকাল্টিবৃন্দ শাশ্বতর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। শিক্ষার্থীদের থেকে খুব বেশী সাড়া না মিললেও স্কুল অফ ইন্জিনিয়ারিং এন্ড কম্পিউটার সাইন্স এর সম্মানিত ফেকাল্টিগণ ডোনেট করেছেন।
আমি আমার পক্ষ থেকে এই সহযোগিতার জন্য তাঁদের সকলকে ধন্যবাদ জানাই। এধরনের কাজে ভলান্টিয়ার পাওয়া খুব মুশকিল। কিন্তু এ ব্যাপারে আমার সব বন্ধুরা আমাকে সহযোগিতা করেছেন। ওরা শাশ্বত সম্পর্কে জানতো না, তাকে চিনতো না। তারপরও মানবতার ডাকে তারা সাড়া দিয়েছেন। তাদের সকলকে নাম মেনশন করা উচিত বলে আমি মনে করি। ওরা হচ্ছে, অভিজিত, শাওন, তমাল, পারভেজ। ওদের সকলকে ধন্যবাদ।
সর্বশেষে ধন্যবাদ জানাতে হয়, আমাদের স্কুল অফ ইন্জিনিয়ারিং এন্ড কম্পিউটার সাইন্স এর ডিন্ ড. মোহাম্মদ আনোয়ার স্যারকে। তিনি কোন প্রশ্ন ছাড়াই আমাদের অনুমতি দিয়ে দিয়েছেন। এবং সর্বক্ষণিক কালেকশান সম্পর্কে যোগাযোগ রেখেছেন।
আবারও সকলকে ধন্যবাদ জানাই। এই কালেকশান আরও বড় পরিসরে এবং পুরো ইউনিভার্সিটির সকল ডিপার্টমেন্টে করা যেতে পারে। তবে এতে ডেডিকেটেট পার্সনের প্রয়োজনীতা আছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



