কিছুক্ষণ আগে লক্ষ করলাম আমার ব্লগে পোষ্টের সংখ্যা দাড়িয়েছে ৫০ এ। কালরাতে শেষ পোষ্টের সময়ও ব্যপারটা লক্ষ্য করিনি। হঠাৎ চোখে পড়ায় কেমন যেনো একটা অনুভূতি হলো। তাই কিছু একটা লেখার খায়েশ জাগলো মনে।
ব্লগে আমার আসাটা হঠাৎই। দুইদিন শুধু পড়েছি সাবার লেখা। তারপর চিন্তা করলাম রেজিষ্ট্রেশানটা করেই ফেলি। যেহেতু লেখালিখির এক সখ আছে তাই একটা মাধ্যম ব্লগ হতে পারে। তাছাড়া একটা কমিউনিটির সাথে নিজেকে যুক্তও করা যাক। এমনই ভাবনা থেকে ব্লগে আসা। আমার একটি লেখা গল্প ছিল। নামদেহ । বর্তমান তরুন সমাজের অবক্ষয় নিয়ে লিখেছিলাম গল্পটি। সেটাই পোষ্ট করলাম। তবে প্রথম পাতায় না দেখতে পেয়ে খুব হতাশ হলাম। তখনও জানতাম না প্রথম পাতায় একসেস পেতে সময় লাগে। টানা দুই দিন অপেক্ষা করে ছিলাম। হঠাৎ দেখলাম আমি অন্যের ব্লগে কমেন্ট করার এক্সেস পাচ্ছি। বুঝলাম এখন হয়তো প্রথম পাতায় আমার লেখাটা যাবে। সাথে সাথে একটা কবিতা লিখে পোষ্ট করলাম।
এভাবেই প্রথম পাতায় চলে আসা। সে মাসেই আমি একটি লেখা পোষ্ট করি শুধুমাত্র একজন টাইপিস্ট হয়ে। লেখাটি হচ্ছে, বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই । লেখাটি সবাই পড়বে এমন আশা থেকেই আমি দিয়েছিলাম। কিন্তু প্রায় এক ঘন্টা এই লেখাটি মাত্র ১০ জন হিট করেছিল। খুব হতাশ হয়ে ঘুম দিলাম। ঘুম থেকে উঠি আরও একঘন্টা পর। উঠেই ব্লগে ঢুকার সাথে সাথে আমি অবাক!! হিটসংখ্যা দাড়িয়ে গেছে ২৮০ তে!! এবং অসংখ্য মন্তব্য আসাও শুরু হয়ে গেছে। সেই অনুভূতিটা যে কি অসাধারন ছিল তা বলার বাইরে। আজকের দিন পর্যন্ত এই লেখাটি হিট হয়েছে ১৬৫৩ বার। ব্লগে আমাকে সবাই চিনেও ফেল্লো। আর এই লেখাটি ব্লগের ই-সংকলনেও স্থান পেয়েছে।
এভাবেই পথ চলা। ৫০টি পোষ্টের মধ্যে আমার পছন্দের পোষ্ট হচ্ছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি গল্প অন্ধকার ঘর এছাড়া শেষ আশ্রয় স্থল, একটি রহস্যময় সম্পর্ক, নিজেকে হারানোর বেদনা আমরা বুঝি না।
সাহিত্য নিয়ে কিছু করার জন্য ব্লগে আসা। আর সে জন্যই পড়ে থাকবো ব্লগে। তবে ব্লগের একটি ব্যাপার আমাকে হতাশ করে আর তা হচ্ছে, গল্প লিখলে কেউ তা সহজে পড়তে চায় না। তথ্যমূলক লেখাই সবাই পছন্দ করে। আরেকটি বিষয় আমাকে অবাক করে, সেটা হচ্ছে, রাজাকাররাও ব্লগে বসবাস করে। তাদের হাত থেকে ব্লগও রেহায় পায়নি।
যাই হোক। এটি আমার একান্নতম পোষ্ট। আপনাদের সবার দোয় চাই। এবং সামনে আরও ভালো কিছু লেখা যাতে পোষ্ট করতে পারি সে জন্যও দোয়া করবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

