somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নেটওয়ার্ক আর্কিটেকচার (Cont'd)

২২ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিটি নেটওয়ার্ক অবকাঠামোর রয়েছে একটি স্থাপত্য নকশা যা পরিকল্পনার মাধ্যমে বা আকস্মিক ভাবে তৈরি হতে পারে। একটি নেটওয়ার্ক অবকাঠামো কতগুলো বিষয়ের সাথে সম্পর্কিত, তা হল - নেটওয়ার্কের ভৌত বা ফিজিক্যাল কনফিগারেশন, লজিক্যাল কনফিগারেশন, কার্য পদ্ধতি, ডেটা ফরম্যাটস্, প্রোটকল এবং আরো সংশ্লিষ্ট কিছু বিষয়।

সরলীকরণ এবং শ্রেণীবিভাগের জন্য নেটওয়ার্ক অবকাঠামোকে সাধারনত দুটি ভাগে ভাগ করা হয়; LANs এবং WANs। LANs বা লোকাল এরিয়া নেটওয়ার্ক সাধারণত আকারে ছোট ভৌগলিক পরিসীমার মধ্যে সংযুক্ত দুই বা ততোধিক ডিভাইসের মধ্যে হতে পারে। বাসা-বাড়িতে ব্যবহৃত ও বেশীরভাগ অফিস নেটওয়ার্ককে লোকাল এরিয়া নেটওয়ার্ক হিসাবে শ্রেণীকরন করা হয়। WANs বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সমূহ আরও ব্যাপকভাবে বিস্তৃত এবং ভৌগলিকভাবে আলাদা এলাকার মধ্যে লিজ্ড লাইন, রেডিও ওয়েভ, স্যাটেলাইট রিলে, মাইক্রোওয়েভ অথবা ডায়াল-আপ প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত দুই বা ততোধিক ডিভাইসের মধ্যে হতে পারে। ওয়্যারলেস নেটওয়ার্ক টেকনোলোজী, অপটিক্যাল ফাইবার টেকনোলোজী ও সেলুলার টেকনোলোজীর আবিষ্কারের ফলে LAN ও WAN এর মধ্যকার পার্থক্য খুব একটা চোখে পরে না বা তাদের একক সত্ত্বাকে কখনও কখনও অস্পষ্ট মনে হয়।

উদাহরণ হিসাবে অধিকাংশ কর্পোরেট প্রতিষ্ঠানের কথা বলা যেতে পারে যাদের অনেক গুলো শাখা অফিস থাকে আর এক একটি শাখা অফিসে একাধিক LAN ব্যবহার করে এবং সবগুলো শাখা অফিসের নেটওয়ার্ক একটি WAN - এর মাধ্যমে পরষ্পরের সাথে সংযুক্ত থাকে।

নেটওয়ার্কের বিবিধ ক্রমবৃদ্ধি, পরিবর্ধন ও পরিমার্জনের কারণে সুনিদৃষ্ট কোন নেটওয়ার্ককে বুঝানোর জন্য বা সংজ্ঞায়িত করার জন্য এখন আলাদা কতগুলো শব্দ ব্যবহার করা হয়। যেমন;

CAN (Campus Area Network): ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক ক্ষেত্র বিশেষে ক্যাম্পাস ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যা কোন অফিস বা বিশ্ববিদ্যালয়ের কিছু বা সবকটি ভবনকে সংযুক্ত করে।
Intranet: একধরনের প্রাইভেট নেটওয়ার্ক যেখানে একমাত্র অথরাইজ্ড ব্যবহারকারীরা একসেস পাবেন। এখন অনেক প্রতিষ্ঠান নিজেদের মধ্যে নিরাপদে তথ্য আদান প্রদানের জন্য এটি ব্যবহার করেন।
Internet: The global network, শত শত মিলিয়ন সিস্টেম ও ব্যবহারকারীকে একসাথে সংযুক্ত করার কাজে ব্যবহৃত হচ্ছে।
MAN (Matropolitan area network):একটি সুনিদৃষ্ট ভৌগলিক স্হানের জন্য স্হাপনকৃত নেটওয়ার্ক।
SAN (Storage area network): ষ্টোরেজ এরিয়া নেটওয়ার্ক হল উচ্চতর গতি সম্পন্ন নেটওয়ার্ক সংযোগের মাধ্যমে সংযুক্ত বিভিন্ন রকমের টেপ ডিভাইস, RAID এ্যারে, অপটিক্যাল ডিস্ক ডিভাইস, ফাইল সার্ভার তথা তথ্য সংরক্ষণকারী যন্ত্র।
VLAN (Virtual local area network): ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক এক ধরনের লজিক্যাল নেটওয়ার্ক প্লাটফরম্ এর সুবিধা দেয় যাতে বিভিন্ন ফিজিক্যাল কনফিগারেশন সম্পন্ন নেটওয়ার্ক পরষ্পরের সাথে তথ্য আদান প্রদান করতে পারে এবং মনে হয় তারা একই ফিজিক্যাল নেটওয়ার্কে সংযুক্ত।
Client - Server: নেটওয়ার্কে এক প্রকার অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন সিস্টেম যা এর সাথে সংযুক্ত ওয়ার্কষ্টেশন কে প্রয়োজনীয় উপাত্ত সরবরাহ করে।
Peer - to - peer: এমন একটি নেটওয়ার্ক সিস্টেম যেখানে প্রতিটি সিস্টেম কে সমান মনে করা হয়। যেমন হোম নেটওয়ার্ক সিস্টেম।

সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০০৯ রাত ১০:৩৬
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×