আমার প্রিয় পোস্ট

ব্লগের সকল কম্পিউটার প্রফেশনাল, ইথিক্যাল/আনইথিক্যাল হ্যাকার, কম্পিউটার এক্সপার্টদের জন্য একটি কুইজ

২৭ শে মে, ২০০৮ দুপুর ১:৪২

শেয়ারঃ
0 0 0



ঘটনাস্থল রোমা স্ট্রীট ষ্টেশন, ব্রিসবেন। গুদাম ঘরটায় মূলত নেশা ও নেশাজাতীয় দ্রব্য সাময়িক মজুদ করা হত। যার কিছু ট্রেস এখনও রয়ে গেছে। টিম লিডার ম্যাট খুব দক্ষ হাতে ট্রেস গুলো তুলে নিয়ে ফরেনসিক ল্যাবে পরীক্ষার জন্য পাঠানোর ব্যবস্থা করল।

ম্যাটের একজন সহকর্মী পাশের রুমে চালু অবস্থায় একটি ল্যাপটপ কম্পিউটার খুঁজে পেল। ল্যাপটপে উইন্ডোজ এক্সপি সেটআপ করা আর বেসিক টেক্সট এডিটর ও বেসিক ইমেইল সুবিধা আছে। ঐ রুমে তল্লাশি করে আরও চারটি ডিভিডি আর একটি পাসওয়ার্ড লিস্ট উদ্ধার করা হল। পরে ম্যাট প্রসেস ফলো করে ল্যাপটপ কম্পিউটারটি বন্ধ করে উদ্ধার করা মোটিভ সহ ডিজিটাল ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দিল।

এখন আপনারা যারা কাজ করবেন তারা ফেডারেল পুলিশের ডিজিটাল ফরেনসিক এক্সপার্ট ক্যাথির কাছ থেকে একটি মেইল পাবেন। মেইলে ঐসব ডিভিডি হতে প্রাপ্ত মোটিভ নিয়ে একটি বাইনারী এক্সিকিউটেবল ফাইল ও সেই পাসওয়ার্ড লিস্ট টি থাকবে।

আপনাদের কাজের সুবিধার জন্য আমি কাজ করার জন্য দরকারী ফাইল গুলো আগেই ডাউনলোড করে রেখেছি। নিচে তার একটি লিংক দিলাম, যেখান থেকে আপনারা তা ডাউনলোড করতে পারবেন।

রোমা স্ট্রীট ষ্টেশন কেইস ফাইল

ফাইলটি ডাউনলোড করার পর ইন্টেগ্রিটি চেক করার জন্য MD5 হ্যাশ ভ্যালু চেক করে দেখুন

0ec8bc2f0750e4c75f6bef375566881d কিনা।

আপনাদের কাজের লিস্ট:
# Describe the behaviour of this binary executable file
# Describe how you extracted further information from the downloaded file.
# Describe the actual content that you identified in previous step If there are multiple files, list their names, types and MD5 hash values.
# What tools will you now use to proceed your investigation and why?
# Describe how your investigation proceeded at this point
# Suggestion

আগ্রহীদের সর্বোচ্চ রকমের সহযোগীতা করা হবে।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ক্রিপ্টোগ্রাফীডিজিটাল ফরেনসিকস ;
প্রকাশ করা হয়েছে: ক্যালকুলেটর  বিভাগে । সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০০৯ রাত ১০:৫৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৭ শে মে, ২০০৮ দুপুর ১:৫৩

লেখক বলেছেন: আস্তে আস্তে শুরু করেন। লম্বা প্রসেস ;)

২. ২৭ শে মে, ২০০৮ দুপুর ১:৫৪
নাজিরুল হক বলেছেন: আমি কোন লিস্টিতেই পরি নাই। তাই টাইম লস করার দরকার নাই।
২৭ শে মে, ২০০৮ দুপুর ১:৫৬

লেখক বলেছেন: নাজিরুল আপনে তো এক্সপার্ট গ্রুপে পড়ছেন। শুরু করেন মিয়া :P

৩. ২৭ শে মে, ২০০৮ দুপুর ২:০০
ঝাড়ুদার বলেছেন: ইএক্সই ফইল এ ভাইরাস নাই তো!!!:(
২৭ শে মে, ২০০৮ দুপুর ২:০২

লেখক বলেছেন: হা হা হা হা হা না নাই। নিশ্চিন্ত থাকতে পারেন।

৪. ২৭ শে মে, ২০০৮ দুপুর ২:০১
নিউটন বলেছেন: আমি লিস্টের সবগুলিতেই পরেছি তাই কোনটা রেখে কোনটা দেব ভেবে পেলামনা।
২৭ শে মে, ২০০৮ দুপুর ২:০৫

লেখক বলেছেন: যেকোন একটা মাথায় রাইখা কাজে নামেন ;)

৫. ২৭ শে মে, ২০০৮ দুপুর ২:০৬
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: @ নিউটন... ক্রমানুসারে সলভ করেন.. :) আর ক্যাম্নে করলেন সেইটা আমাগো শিখান :) আপ্নাগো বদৌলতে যদি কম্প্যুকানা পদবিটা বদলাইতে পারি :)
২৭ শে মে, ২০০৮ দুপুর ২:২৮

লেখক বলেছেন: :-B

২৭ শে মে, ২০০৮ দুপুর ২:২৬

লেখক বলেছেন: পারলে সলভ কর না পারলে ফুট। হুদাই ক্যাচাল করার জন্য এই পোস্ট না।

৯. ২৭ শে মে, ২০০৮ দুপুর ২:৫০
উচিত কথা বলেছেন: আমি ট্রাই করব
সব ধরনের সফটয়্যার কি ইউজ করা যাবে??
২৭ শে মে, ২০০৮ বিকাল ৩:০২

লেখক বলেছেন: যেকোন ধরনের সফটয়্যার ব্যবহার করতে পারবেন

১০. ২৭ শে মে, ২০০৮ বিকাল ৩:২১
র‌্যাভেন বলেছেন:
নিজের এসাইনমেন্ট নিজে করা উচিত, অন্যদের হেল্প নেয়া চুরামী
২৭ শে মে, ২০০৮ বিকাল ৩:৪০

লেখক বলেছেন: শোন এই সব হল ব্যাচেলরের ফার্ষ্ট সেমিস্টারের কাজ। সেই সেমিস্টার আমি ৫বছর আগেই পার কইরা আসছি। সবাইরে নিজের মত ভাবা ঠিক না।

১১. ২৭ শে মে, ২০০৮ বিকাল ৩:২৪
শওকত হোসেন মাসুম বলেছেন: অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট। আমরা যারা কম্পু বিশেষজ্ঞ তাগো জন্য এইডা পানির মতো সহজ। তবে সময় নাই আমার। (কী বোর্ড ছাড়া আমি তো আর কিছুই চিনি না.....এইডা এইরকম পাবলিক প্লেসে কেমনে স্বীকার করি).
২৭ শে মে, ২০০৮ বিকাল ৩:৪৯

লেখক বলেছেন: ;)

২৭ শে মে, ২০০৮ বিকাল ৩:৪২

লেখক বলেছেন: ৪ টা না ১ টা ফাইল আছে

১৩. ২৭ শে মে, ২০০৮ বিকাল ৪:৫৫
নামহীন মানব বলেছেন: খারাও একটু ফ্রি হইয়্যা লই
২৭ শে মে, ২০০৮ বিকাল ৪:৫৮

লেখক বলেছেন: হা হা হা হা ভালো মজা হব :P

১৪. ২৮ শে মে, ২০০৮ দুপুর ১:০৭
উচিত কথা বলেছেন: ৪ টা ইমেজ পাইছি

End.jpg
Twos.gif
Uvs.gif
Victoria.jpg
২৮ শে মে, ২০০৮ বিকাল ৪:২০

লেখক বলেছেন: ফার্স্ট স্টেপ শেষ ;)
এইবার নেক্সট স্টেপে আরও ইনফো বের করা লাগবে
সাথে দেওয়া পাসওয়ার্ড ফাইলটা কাজে লাগবে এখন

১৫. ২৮ শে মে, ২০০৮ বিকাল ৪:৩২
ফিউজিটিভ বলেছেন: ভাই, আমি এম.এস.ওয়ার্ড পারি। আমারে দিয়া হইব??
১৭. ২৮ শে মে, ২০০৮ রাত ৯:২৭
উচিত কথা বলেছেন: এখন কোন সফটয়্যার ইউজ করব। PRTK তে কাজ হয় না আর :-&
২৮ শে মে, ২০০৮ রাত ১১:১৬

লেখক বলেছেন: jpg ইমেজের জন্য StegDetect আর gif ইমেজের জন্য S-Tools ব্যবহার কর। S-Tools এ PassPhrase লাগবে। আর StegDetect এর stegbreak অপশনটি সাথে দেওয়া পাসওয়ার্ড লিস্টের সাথে এই ভাবে ব্যবহার করতে হবে।

স্যাম্পল কমান্ড:

C:\stegdetect>stegbreak.exe -r rules.ini -f C:\words C:\test\End.jpg (words টা হল সরবরাহ করা পাসওয়ার্ড ফাইল)

১৮. ২৯ শে মে, ২০০৮ দুপুর ১২:৫৭
উচিত কথা বলেছেন: End.jpg তে ১৫ টা কন্ট্যাক্ট নাম্বার পাওয়া গেছে
Victoria.jpg কে কিছুই করা যায়না /:)
আর gif ইমেজ গুলার জন্য মনে হয় আলাদা পাসওয়ার্ড লাগবে :-&
৩০ শে মে, ২০০৮ ভোর ৪:০৪

লেখক বলেছেন:

হেক্স এডিটর দিয়ে হেডার সার্চ কর। কোন ভুল থাকলে FF D8 FF E0 00 10 4A 46 49 দিয়ে রিপ্লেস করে দেখ কি হয়।

প্রগ্রেস ৫০% :-B

১৯. ৩১ শে মে, ২০০৮ সকাল ১০:৪৫
উচিত কথা বলেছেন: খুঁজে পাই নাই :-&
FIF রিপ্লেস করার পর পুরা ইমেজটাই অন্য কিছু হয়ে যায়।
৩১ শে মে, ২০০৮ সকাল ১০:৫০

লেখক বলেছেন:
;)
পাসওয়ার্ড টা Victoria তে হিডেন করা। আমি বের করে দিলাম :-B

২০. ০১ লা জুন, ২০০৮ বিকাল ৩:০০
উচিত কথা বলেছেন: দুইটা টেক্সট ফাইল পাওয়া গেছে
Who.txt, How.txt

Who তে আছে
1. ASRK
2. HEZMHWSR
3. WLMZEOYQEV
4. AMPPMEQW
5. OMQ
6. IXMRSOI
7. VMGLEVHW
8. LYERK
9. IZERW
10. GVSA
11. JMWLIV
12. PMQ
13. WMRKL
14. GSLIR
15. FVYRIPPM

How তে আছে
names are encrypted by using Four Caesars ciphers.
২২. ০২ রা জুন, ২০০৮ সকাল ১০:০৩
উচিত কথা বলেছেন: Decrypt করার পর এইরকম আসছে। আগে পাওয়া ১৫ টা কন্ট্যাক্ট নাম্বারের সাথে এরা কোন ভাবে কানেক্টেড

1. ASRK: WONG
2. HEZMHWSR: DAVIDSON
3. WLMZEOYQEV: SHIVAKUMAR
4. AMPPMEQW: WILLIAMS
5. OMQ: KIM
6. IXMRSOI: ETINOKE
7. VMGLEVHW: RICHARDS
8. LYERK: HUANG
9. IZERW: EVANS
10. GVSA: CROW
11. JMWLIV: FISHER
12. PMQ: LIM
13. WMRKL: SINGH
14. GSLIR: COHEN
15. FVYRIPPM: BRUNELLI
০৩ রা জুন, ২০০৮ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন: Cheers mate

২৩. ০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১৪
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: এই গুলা কি? সব মাথার উপর দিয়া যাইতঠে

 

মোট সময় লেগেছে ১.০১৯২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
It is possible to make difference.
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ