অতি হাস্যকর ব্যাপার ।ফেসবুক এ রাসুল (সা.) এর কার্টুন এর প্রতিবাদে বাংলাদেশে ইসলামী ঐক্যজোটের হরতাল আহবান !!
এই হরতালের কি মানে বুঝলাম না ! কারণ ঘটনার সাথে সম্পৃক্ত মানুষ তো বাংলাদেশের কেউ না । আর বাংলাদেশে হরতাল দিলে যাদের বিরুদ্ধে প্রতিবাদ তারা কি আদৌ এই খবরটা পাবে কিনা তা নিয়েই তো যথেষ্ট সন্দেহ আছে !!সুইডেনে হরতাল ডাকলেও কিছু একটা বোঝা যেত কিংবা পুরা মুসলিমবিশ্ব একসাথে কোনো কর্মসূচি দিলেও বুঝতাম ।
একটু ভিন্ন প্রসঙ্গে আসি ।আজকেই দেখলাম নিউ ইয়র্কের এক বাসের গায়ে বিশাল বড় অ্যাড
"Fatwa on your Head?
Is your family or community threatening you?
Leaving Islam?
Got Question?
Get answers.." (to know more http://www.RefugeFromIslam.com)
আসলে কি আমাদের কারণেই এইগুলা আমাদেরকে দেখতে হচ্ছে না ?
যেখানে মাথা খাটানোর দরকার সেখানে গায়ের জোর খাটাইলে চলিবে না এইটাই আমাদের ভাইরা বুঝেননা | বোমা নিয়া ঝাপাইয়া পড়া যে কোনো সমাধান না ,তাগো এইটা বুঝিতে বুঝিতেই পুরা মুসলিম জাতিকে পরিকল্পিতভাবে গণহারে টেররিস্ট এর সিল দিয়া দেওয়া হইতাসে ,এইটা তাহারা তখনই বুঝিবে যখন সিল দেবার কাজ পুরাপুরি সম্পন্ন হইবে । তখন আর তাহাদের কাছে বোমা ও অবশিষ্ট থাকিবে না ।কারণ ততদিনে বোমার সোর্স ও তাহাদের জন্য সিলগালা করিয়া দেওয়া হইবে ।
যাইহোক,এত ব্যাপক আলোচনায় না যাই । এতদিন হরতালকে রাষ্ট্রভিওিক প্রতিবাদ কর্মসূচী হিসেবেই জানতাম।এর ধর্মভিওিক ব্যবহার ,যতদূর মনে পড়ে,এই প্রথমই দেখলাম ।ধর্মভিওিক ব্যবহারে ধর্মের কতটুকু কাজ হবে তা হয়ত কিছু লোকের কাছে তর্কসাপেক্ষ ,কিন্তু রাষ্ট্রের জন্য চরম ক্ষতিকর হবে এটা সবার কাছেই নিশ্চিত ।আর অযথাই কোন রাষ্ট্রের নিশ্চিত ক্ষতি ইসলাম ধর্ম কখনই সমর্থন করে না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


