চালক হিসেবে নারীরা বেশি নিরাপদ
নারীরা গাড়িচালক হিসেব ভালো হয় না বলে জনশ্রুতি রয়েছে। কিন্তু দিল্লি ট্রাফিক পুলিশের একটি প্রতিবেদন সেই জনশ্রুতিকে ভুল প্রমাণ করে জানাচ্ছে, নারীরা শুধু ভালো চালকই নয়, যত বেশি সংখ্যক নারী স্টিয়ারিং হুইল ধরছে ততই দুর্ঘটনার হার কমে আসছে।
সোমবার দিল্লি পুলিশের এক জরিপ অনুযায়ী এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইন্ডিয়া।
এক প্রতিবেদনে দিল্লি ট্রাফিক পুলিশ জানায়, গত কয়েক বছরে নারী গাড়ি চালকের সংখ্যা অনেক বেড়েছে। কিন্তু দিল্লিতে সংঘটিত মারাত্মক ও প্রাণঘাতী দুর্ঘটনাগুলোর মধ্যে ২ শতাংশেরও কম দুর্ঘটনা নারীরা ঘটিয়ে থাকেন।
চলতি বছর ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পরিসংখ্যানে দেখা যায়, দিল্লি শহরে যে দুর্ঘটনাগুলোতে লোকক্ষয় হয়েছে তার মাত্র ১২টি ঘটনায় গাড়ি চালক ছিলেন নারী আর ৭২৪টি ঘটনায় চালক ছিলেন পুরুষ। এছাড়া লোকক্ষয় হয় নি কিন্তু আহত হয়েছে এমন ৫৩টি দুর্ঘটনায় চালক ছিলেন নারী, বিপরীতে ২ হাজার ৫২৪টি দুর্ঘটনা ঘটিয়েছে পুরুষ চালকেরা।
হতাহতের কোনো ঘটনা ঘটে নি এমন দুর্ঘটনার ক্ষেত্রেও নারী ও পুরুষের অনুপাত ১ : ৭১।
দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) সত্যেন্দ্র গার্গি বলেন, পুরুষ চালকদের সংখ্যার তুলনায় নারী চালকদের সংখ্যা খুবই কম। তবুও, আনুপাতিকভাবে পুরুষদের তুলনায় নারী চালকরা খুব কম দুর্ঘটনা ঘটান, আর পুরুষদের তুলনায় তাদের বেপরোয়া গাড়িচালনার ঘটনাও অনেক কম।
ট্রাফিক পুলিশের পর্যবেক্ষণে নারী গাড়িচালকদের ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা বেশি, তাই চালক হিসেবে তারা অনেক বেশি নিরাপদ, বলেন তিনি।
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।