somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রধানমন্ত্রী বলেছেন ছাত্রছাত্রীরা এখন বইয়ের বোঝার বদলে একটা করে ল্যাপটপ নিয়ে স্কুলে যাবে। ফলে যে পরিবর্তনগুলো আসতে পারে।

১২ ই অক্টোবর, ২০১১ রাত ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল ল্যাপটপ দোয়েল উদ্বোধন করে
প্রধানমন্ত্রী বলেছেন এখন থেকে

ছাত্রছাত্রীদেরকে এভাবে আর বইয়ের বোঝা নিয়ে আর স্কুলে যেতে হবে না, কারণ দোয়েলে তাদের সকল পাঠ্যপু্স্তকের সফট কপি থাকবে

এখন থেকে তারা একটা নোটবুক নিয়ে হাসি মুখেই স্কুলে যেতে পারবে, আর এই নোট বুকের মাধ্যমেই তাদের সকল পড়াশুনা করতে পারবে

ক্লাসের পুরোনো এই চিত্রটাও আর থাকবে না

তার বদলে ক্লাসের চিত্রটা হতে পারে এই রকম

ছাত্রছাত্রীরা টিফিন পিরিয়ডে ক্লাসের চিত্রটা এমনি দেখাবে

কিন্তু ক্লাস ফাঁকি দিয়ে কেউ এইভাবে ফেসবুক কিংবা অন্যকোন সামাজিক সাইটেও ডুমারতে পারবে

আরো যেসব পরিবর্তন আসতে পারে

নতুন কর্মসংস্থান
প্রত্যেক স্কুল কলেজে সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারদের নতুন পোস্ট তৈরি হইব। তাতে জাতির বেকার সমস্যাও দূরিভূত হইব।

বিনিয়োগ বাড়ব
ছেলেমেয়েদের পড়ালেখায় বাবা-মাদের বিনিয়োগ বাড়ব। এতদিন ক্লাস নাইনের একসেট পাঠ্য বই কিনতে তাদের ব্যয় করতে হয়েছে দেড় থেকে দুই হাজার টাকা। এখন তার সাথে যোগ হবে একটা ল্যাপটপের জন্য অন্তত দশ হাজার এবং তার সাথে নেটকানেকশানের পিছনে মাসে মাসে --- টাকা, রক্ষণাবেক্ষণের জন্য --- টাকা।

ফাঁকিবাজ ছাত্রদের সুবিদা
নোটবুক চালাতে ব্যাটারি লাগবে, আর সেই ব্যাটারি চার্জ করতে লাগবে কারেন্ট। কিন্তু আমাদের দেশে লোডশেডিংয়ের যা অবস্থা, তাতে ফাঁকিবাজ স্টুডেন্টরা পড়া না শিখে স্কুলে গিয়ে বলতে পারবে, যে স্যার কাল রাতে কারেন্ট ছিল না তাই নোটবুক চালাতে পারিনি পড়া শিখব কিভাবে? কিংবা আমার নোটবুক ভাইরাসে আক্রান্ত হয়েছে। কিংবা মাদার বোর্ড/হার্ডডিস্ক নষ্ট হয়ে গেছে, সফটওয়্যার সমস্যা ইত্যাদি ইত্যাদি বলে পাশকাটানো কঠিন হবে না।

চ্যাপ্টারটা ডিলিট হয়েগেছে!

আগে যারা মাঝে মাঝে বই খাতা সের ধরে বিক্রি কইরা বিড়ি সিগেরেট খাইত, আর বাসায় আইয়া কইত বই হারায়া গেছে তাগো সুবিধা হইব। ল্যাপটপ বিক্রি কইরা আইসা কইব ইয়া বড় শন্ডা মার্কা এক লোক পিস্তল দেখাইয়া কাইড়া লইয়া গেছে!!

পড়ার টেবিলে বসে নোটবুকে কোন বইয়ের পেইজ ওপেন রেখেই ফেসবুকে আড্ডা দিবে। মা, পেছন থেকে জিজ্ঞেস করলে একটা মাত্র ক্লিক করেই বইয়ের পাতায় এসে বলবে এই তো স্কুলের পড়া পড়ছি!

গল্প উপন্যাস পড়ার সুবিধা
আগে যারা পাঠ্য বইয়ের আড়ালে রাইখা অতি সাবধানে গল্প উপন্যাসের বই পড়ত তাগোও আর কষ্ট করতে হইব না। এখন গল্প উন্যাসের পিডিএফ কপি খুব সহজেই পাওয়া যায়। একবার খালি ল্যাপটপে নামাইয়া লইলেই হইল। তারপর আর ঠেকায় কে? কোন গল্প/উপন্যাস আর কোনটা যে পাঠ্য বই তা গুরুজনরা বুঝলে তবেই না কথা। আর তা না হলে অপার স্বাধীনতা!!

অটো মেকানিক তৈরি হবে
কিছু বিচ্ছু টাইপ পোলাপান থাকে, যারা হাতের কাছে যে কোন যন্ত্র পেলেই তার নাট-বল্টু খুলে দেখতে চায়। দেখতে চায় ভিতরে কি কি আছে। এই বিচ্ছু টাইপ পোলাপানের হাতে পড়লে ল্যাপটপের ভিতর কোথায় কি আছে তাও তারা আবিষ্কার করে ফেলবে। সেই সাথে ক্রমেই এই বিষয়ে বিজ্ঞ/ অবিজ্ঞ অটো মেকানিকও তৈরি হবে।

হকারদের লাভ
আগে বই-খাতা পুরাতন হলে সের দরে বিক্রি করা হতো হকারদের কাছে/ কিংবা ভাঙ্গারির দোকানে। এখন ল্যাপটপ পুরাতন/ অকেজো হলে তাও তাগো কাছে যাইতে পারে। এতে হকার গো দুই ধরণের লাভ। এক. তাগো স্ট্যাটাস বাড়ব। দু্ই. আর্থিক লাভও বেশি হইব।

চোরদের সুবিধা
আগে কোন চোর হয়ত ছাত্রছাত্রীদের বই চুরির চিন্তা তেমন একটা করত না। কিন্তু এখন ল্যাপটপ/ নোটবুক তাদের একটি প্রিয় লক্ষ্য বস্তুই হবে, এতে কোন সন্দেহ নেই।
ছিনতাইকারীরা আগে ছাত্রছাত্রীদের লক্ষ্য না করলেও এখন থেকে তাদের প্রিয় টার্গেট হবে। তবে দুই একটা ক্ষেত্রে স্কুলের ক্ষুদে বাহিনীর হাতে ধরাও পড়তে পারে কোন চোর বা ছিনতাইকারী। ফলে স্কুলপড়ুয়াদের কেউ কেউ চোর ধরে হিরোও বনে যেতে পারে।

পরিবর্তন আরো আসবে। কিন্তু সেগুলো কি কি জানা থাকলে আনারাই যোগ করেন।




সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:৪৭
৩৭টি মন্তব্য ৩৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×