আমার প্রিয় পোস্ট

সাঁকো

১৬ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১৭

শেয়ারঃ
0 0 0

কুয়াশার সাঁকো পেরোবার কালে
বড্ড ঘুম পেয়ে যায়
ঘুমের ভেতর একটা মাঠকে
কোলবালিসের মত জড়িয়ে ধরি
সেই ঘুমের মধ্যে সেই মাঠের মধ্যে
আমি দিগ্‌বিদিগ-চতুরদিক
দেখি সেই মাঠের উপর
এই পৃথিবীর আসল স্বাদ নিয়ে
রোদের বল খেলছে কয়েকটা কাছিম আর
খরগোসের গায়ে আরামে চোখ মুদে ঘুমিয়ে পড়ছে রোদ
ইতিমধ্যে আমি হারিয়ে ফেলেছি জেগে উঠবার পথ
ওদের পার হতেই মাঠ ফুঁড়ে দাড়িয়ে পরা
অবদমনের বাঁশঝার আমাকে
দিক্‌র্দেশনাময় প্রান্তরের দিকে নিয়ে যায়
আর আমি জেগে উঠি সাঁকোর কিনারায়।

সারাদিন আমি গন্তব্যের দিকে হেঁটে হেঁটে
একটা দীর্ঘ সাঁকোর কিনারায় এসে
গোধূলিতে মাথা রেখে ঘুমিয়ে পড়ি।


 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতাকবিতাকবিতা কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:০৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৯
সুফিয়ানসজল বলেছেন: খুব ভালো একটা কবিতা পড়লাম আজ এই বিজয়ের দিনে।
খরগোসের গায়ে আরামে চোখ মুদে ঘুমিয়ে পড়ছে রোদ - এরকমই একটা বোধ আমাকে আনন্দ দিচ্ছে আর ভবিষ্যতেও এই আনন্দ নিতে আমি আবারও এই কবিতাটা পড়বো।
২. ১৬ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩০
মুয়ীয মাহফুজ বলেছেন: দিনযাপনের সপ্তকথা।৫।ভালো লাগছে।

বাইরে বেশ ভীড়,বিপন্ন লাগছিলো।তাই আজ বাসায় চলে এলাম।তোর সাথে দেখা হলোনা আজও,সরি।অপিসে?
৩. ১৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৪৩
বীথিলতা বলেছেন: 'সারাদিন আমি গন্তব্যের দিকে হেঁটে হেঁটে
একটা দীর্ঘ সাঁকোর কিনারায় এসে
গোধূলিতে মাথা রেখে ঘুমিয়ে পড়ি।'
.....কি যে বলি...আমারও ঠিক এমনটিই হয়...সবসময়....ভালো লিখেছেন...খুব ভালো....
৪. ১৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৫৩
ইফতেখার ইনান বলেছেন: আপনি অসাধারন লিখেন... আপনার ইমেইল অ্যাড্রেস-টা দেয়া যাবে??
৫. ১৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৫৫
কালপুরুষ বলেছেন: খুব চমত্কার লিখেছেন।
৬. ১৭ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৪৩
মাঠশালা বলেছেন: সুফিয়ানসজল,
আগামীতে কিছু রোদ ভাগ করে নেবার প্রত্যয় রাখি।
মুয়ীয,
যে কোন ভীরই আমাকে দুরত্বের ঠিকানায় আগ্রহী করে তোলে। তোর সাথে প্রতিদিনই দেখা হবার সম্ভাবনায় কাটাতে কাটাতে বেশ অনেকদিনই হয়ে গেলো, আমাদের দেখা না হওয়ার কাল।
বীথিলতা,
থ্যাংকস আর কী।
ইফতেখার ইনান,
অবশ্যই দেয়া যাবে।
কালপুরুষ,
আপনাকে নিয়মিত আমার ব্লগে পাব আশা করি।




৭. ০৬ ই মার্চ, ২০০৮ দুপুর ১:২১
জাহিদ সোহাগ বলেছেন: ''ইতিমধ্যে আমি হারিয়ে ফেলেছি জেগে উঠবার পথ''

আমি আমার জিভ পুড়িয়ে খেয়েছি বিভ্রান্ত মানুষের সাথে।
০৬ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৩০

লেখক বলেছেন: আপনার জন্য আফসোস হচ্ছে।

 

মোট সময় লেগেছে ২.৯০৬৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সাঈদ জুবেরী,
একটা জাতীয় দৈনিক পত্রিকায় কাজ করি, মাঝে মধ্যে কবিতা,গল্প,প্রবন্ধ লিখি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ