আমার প্রিয় পোস্ট

দ্যা ট্রেন

১৩ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:২৯

শেয়ারঃ
0 0 0

পথের মধ্যে বিরাম চিহ্ন নিয়ে দাড়িয়ে থাকা
কয়েকটা বিকাল আমার দেখা হয়ে গেছে
বিরতিহীন রাত্রির ট্রেন ধরব বলে বসে আছি সম্পর্কের জংশনে

ট্রেন এসে গেলে পর; আমি তার একমাত্র অপেক্ষাতুর যাত্রি
ব্যাগ ভর্তি ঘৃনার সরঞ্জাম,পায়ে নিসঙ্গতার জুতা........

ঘুম ভাঙলেই দেখি, চাদরের উপর ট্রেনের চাকার দাগ
বিছানা থেকে নেমে সেই ট্রেন খুজে বেড়াই
বউকে জীজ্ঞেস করি; রাতে কোন হুইসেল শুনেছে কিনা
সে বলে, তার প্রতি সকালে ট্রেন ধরতে হয় তাই সে রাত্রি জাগে না।






 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৩ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:৪৮

লেখক বলেছেন: থ্যাংকস+

২. ১৩ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:০০
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: এটা কি আপনার নিজের লেখা। পড়ে ভাল লাগল। ধন্যবাদ। আরো লিখুন।
১৪ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:০৩

লেখক বলেছেন: আপনার কি অন্য কারো মনে হচ্ছে?
ভাল লাগছে জেনে আমারও ভালো লাগলো।

৩. ১৪ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:২২
বীথিলতা বলেছেন: "ব্যাগ ভর্তি ঘৃনার সরঞ্জাম,পায়ে নিসঙ্গতার জুতা........" দারুন লিখেছেন! কিন্তু এতো cynic কেনো!!
১৪ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৩১

লেখক বলেছেন: কি কি সিনিক্‌ উপাদান পেলেন?

৪. ১৪ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৫৮
বীথিলতা বলেছেন: সবটাই তো.....
কিন্তু ভালো লিখেছেন, সত্যিই।
৫. ১৪ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫৫
অভিজিৎ বলেছেন: ............ ............. .............
............ ............. ............
দারুন লেগেছে ৎ
১৪ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২১

লেখক বলেছেন: ৎ ধন্যবাদ।

৬. ১৪ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫২
মিরাজ বলেছেন: ভালো লাগল, বিশেষ করে শেষটা চমৎকার।

কবিতার কয়েকটি লাইন চিন্তা প্রকাশের জন্য অনেক বড় প্রবন্ধের চেয়েও মাঝে মাঝে শক্তিশালী হয়ে ওঠে।

১৪ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫৫

লেখক বলেছেন: মিরাজ ভাই, মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ।

৭. ১৫ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৫১
মৃদুল মাহবুব বলেছেন: আর কিছু না হোক সকালে অন্তত একটা ভালো কবিতা পড়া হলো। দিন বোধ হয় ভালো যাবে জুরেবী।

ধন্যবাদ।
১৫ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:০৯

লেখক বলেছেন: থ্যাংকস মৃদুল।

৮. ১৫ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৪২
মুয়ীয মাহফুজ বলেছেন: আরে এইটা কিভাবে মিস করেছিলাম!!!

ভালো কবিতা লিখছো হে।


"ঘুম ভাঙলেই দেখি, চাদরের উপর ট্রেনের চাকার দাগ
বিছানা থেকে নেমে সেই ট্রেন খুজে বেড়াই
বউকে জীজ্ঞেস করি; রাতে কোন হুইসেল শুনেছে কিনা
সে বলে, তার প্রতি সকালে ট্রেন ধরতে হয় তাই সে রাত্রি জাগে না।"

পরাবাস্তবতার চমেতকার প্রয়োগ।

সাজু ভাই,ভালো লাগলো আপনার কবিতা।
১৫ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৫৬

লেখক বলেছেন: মুমা, অনেক ধন্যবাদ!!!

৯. ১৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:১৯
অভিজিৎ বলেছেন: আপনার এই লেখাটি উচ্ছ্বাসের সাইটে দেয়া আছে। তার সাইট : http://uthsas.zip.io

 

মোট সময় লেগেছে ০.৯১৬৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সাঈদ জুবেরী,
একটা জাতীয় দৈনিক পত্রিকায় কাজ করি, মাঝে মধ্যে কবিতা,গল্প,প্রবন্ধ লিখি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ