আমার প্রিয় পোস্ট
- মীরাবাঈ: আরেক পাগলিনী রাই - ইমন জুবায়ের
- আজম খান আমাকে এক কাপ চা খাইয়েছিলেন ... - ইমন জুবায়ের
- মনোসরনি-এর ৫ টি গান ডাউনলোড - মুয়ীয মাহফুজ
- [ফিরে দেখা] স্টারস - বাংলাদেশের ব্যান্ড মিউজিকে বিপ্লব সৃষ্টি করে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল যে অ্যালবামটি - রাইসুল জুহালা
- কবীর সুমনের ৬টি অ্যালবাম ডাউনলোড - দেয়াল
- বিজ্ঞাপন ও ছোটকাগজ বিষয়ে - রথো রাফি
- আর্তুর র্যাঁবো: জীবন ও কাব্য - ইমন জুবায়ের
- পল সেজাঁ - মাহবুব রশিদ
- সামহোয়ারনামা ৪ এর বদলে সিঙ্গারের গল্প "আয়না" - সুমন রহমান
- এই গল্পটার নাম দেয়া যায় যারা বৃষ্টিতে ভিজে নাই অথবা জ্যোৎস্নার দেয়াল ভেঙে যাওয়ার গল্প - অমিত চক্রবর্তী
- সমকামীতায় সচেতন ন্যাচারালাইজ হবার সময় হয়েছে এই সমাজের - অন্যমনস্ক শরৎ
- ছাপার অক্ষরে চিৎকার... - আমি উঠে এসেছি সৎকারবিহীন
- মিশেল ফুকোর বাতি জ্বালানি - সলিমুল্লাহ খান ( শেষ পর্ব ) - ইকারুসের ডানা
- হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা - ইমন জুবায়ের
- মাঝরাতের আগন্তুক - প্রবর রিপন
- শীতভর সেলাই করি ছেঁড়াকাঁথা - রথো রাফি
- কবিদের নবীত্বের পতন অথবা “ভালো সমাজ” মিথের পুনরূৎপাদন - অন্যমনস্ক শরৎ
- মহীনের ঘোড়াগুলি - দুঃখবিলাস
- ফিলিস্তিনি কবি মাহমুদ দারবিশ : একজন ‘আসাফির বিলা আজনিহা’ বা ডানাশূন্য চড়ুই ... - ইমন জুবায়ের
- ফিলিস্তিনি কবি মাহমুদ দারবিশ এর একটি কবিতা: আইডেন্টটিটি কার্ড - ইমন জুবায়ের
- আর্টস (http://arts.bdnews24.com) -এর দু বছর । কিছু বাছাই লেখা - ব্রাত্য রাইসু
- আধুনিক ও উত্তরাধুনিক : সলিমুল্লাহ খান - জ্ঞানদাস
- রসু খাঁ, তার খুনসমূহ এবং ক্রসফায়ারচিন্তা - সুমন রহমান
- পাঁচটি লেখা - রথো রাফি
- রিপন-এর মৃত্যু - প্রবর রিপন
- বাংলাদেশে একাত্তরের যুদ্ধপরাধীদের বিচার না হওয়ার অন্যতম কারণ: ওয়াহাবী কানেকশন। - ইমন জুবায়ের
- বাংলা বানান নিয়ে যারা সমস্যায় আছেন, তাদের জন্য - ত্রিভুজ
- বব ডিলান এর একটি গান: সময়ে জন্ম (বর্ন ইন টাইম) ... - ইমন জুবায়ের
- কবীর সুমনের লিরিক, অ্যালব্যাম-ইচ্ছে হ'ল(ডাউনলোড লিংক সহ) - দেয়াল
- কাব্বালাহ: একুশ শতকে ... - ইমন জুবায়ের
- মিরোস্লাভ হোলুব - রথো রাফি
- ওই বুট ওই লাথি, ওই আমাদের শিক্ষক, ওই পড়ে মার খায় জনতার লোক - ফারুক ওয়াসিফ
- ক্রমশই হয়ে উঠতে হবে বিশ্বস্ত ঘাতক - কাকশালিখচড়াইগাঙচিল
- শ্মশান পাহারায় আগুণবুকে জাগ্রত আছি - মনজুরুল হক
- মাওবাদীদের নিয়ে কিছু কথাঃ সাথে খারেজির একটি পোষ্ট - জাতেমাতাল
- বিলবোর্ড-নিবাসিনী - সুমন রহমান
- লেসবিয়ানিজমের অ আ ক খ - টি_মৃদুল
- আমাদের উত্তরাধুনিকের একাংশ আত্মরতিপরায়ন কিংবা তারা পরস্পরের মুখমেহনে ব্যস্ত। - রাসেল ( ........)
- সেনাবাহিনীর কুকীর্তির লিষ্ট : আমাদের গোল্ড ফিশ মেমরীকে ব্লগে সংরক্ষন - শূন্য আরণ্যক
- অনেক দিন পর বোর্হেসকে নিয়ে - রায়হান রাইন
- সুমন চ্যাটার্জী-র এই ভিডিওটা দেখছেন?
- বিপন্ন বিস্ময়
- এলিয়েন - প্রবর রিপন
- সুশীল শহীদ কিছু হয় না, ১৯ মে ভাষা শহিদ দিবস - দীপঙ্কর
- কায়েস আহমেদ - ইমরুল হাসান
- ছবি দেখেন ছবি - কাকশালিখচড়াইগাঙচিল
- ইউথানাশিয়া - মুয়ীয মাহফুজ
- প্রতিষ্ঠিত লিটলম্যাগগুলো লেখকসম্মানী দেয় না কেন? - তারিক টুকু
- আমার প্রিয় পোস্ট : মলয় রায়চৌধুরী'র কবিতা প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার - নৃপ অনুপ
- শান্তনু চৌধুরীর ৫টি কবিতা - সুতরাং
- ১.সুতি চাদরের কেমিক্যাল জঙ্গল আর শিকার কাহিনী - মৃদুল মাহবুব
- এসো শিশুকে শত্রু পোড়ানো ভাষা শেখাই - সাইদ র'মান
- তারেক ও ক্যাথেরিন মাসুদের অন্তর্যাত্রা বা সিলেটী ডায়াসপোরা কিংবা দি হোমল্যান্ড মানে পিতৃভূমি - রায়হান রাইন
- নিয়ন আলোর বিভ্রম প্রণালী - মুয়ীয মাহফুজ
- তুমি, তোমার সরাইখানা এবং হারানো মানুষ - মাসুদ খান
- নেপালে মাওবাদীদের নির্বাচনী বিজয়, বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের মিথ এবং কিছু জরুরী ভাবনা - দিনমজুর
- রিমিক্স মৌয়ালের শব্দঠোঁট - রথো রাফি
- পাকিস্তান, পারভেজ মোশাররফ, গণতন্ত্র ও প্রগতিশীল আর্মি - মাহবুব মোর্শেদ
- ব্লুজ-কালো মানুষের বেদনার নীল রক্ত রাঙানো সংগীত(মিউজিক ভাবনা২) - মুয়ীয মাহফুজ
- জোনাক ধরার কাচের বয়াম - মুয়ীয মাহফুজ
শিক্ষাকার্যক্রম
০১ লা মার্চ, ২০০৮ বিকাল ৪:৪৪
একজন আবহাওয়াবিদ রাষ্ট্রের নিরাপত্তা রক্ষায়
গোপন করছেন ঝড়ের পূর্বাভাস
আর রাষ্ট্রবিরোধী কোষগুলো ঝড়ো বাতাস থেকে বালু জমিয়ে
গোয়েন্দা চোখে ধুলো ছিটাবার কৌশল রপ্ত করে নিচ্ছে
জলচ্ছ্বাসের চুড়ার ফেনায় দেখলাম- এক কাগজের নৌকার কাছে
তার পরাজয়ের গর্জন, আমি সাবানের ফেনায় ঘষে উঠাতে চেয়েছিলাম
রক্তমাংসের নোংরামী- অথচ শুধু চোখ জ্বালা করছে এখন
তোমার সাথে নিজেকে সংঘাতময় একটা উপত্যাকায়
শান্তির পতাকার ছায়ায় বসে- পরবর্তী সংঘর্ষের নকশাটা
মুখস্ত করলাম একে অপরের ঠোট কামড়াতে কামড়াতে
অক্ষর পচার গন্ধে বমি করে দিয়েছিলাম ক্লাসরুমে-
আমার বমির মধ্য থেকে এক পরোপকারী বাদুর
দৃশ্যময় রাতের শিক্ষা দিয়ে সে যাত্রা সেবা করেছিল
রাতের দৃশ্য এসে থামে ভোরের সমুদ্রের সামনে- দেখি
উপকূলের বাসিন্দারা বাতাসের নাড়ী টিপে জেনে নিচ্ছে ঝড়ের পূর্বাভাস।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:০৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আকাশচুরি বলেছেন:
বরাবরের মতোই সুখপাঠ্য
লেখক বলেছেন: থ্যাংকস।
তৃতীয় পান্ডব বলেছেন:
কবিতার নামটা ঠিক বুজলাম না। কবিতার সাথে এর সংগতি কোথায়?
লেখক বলেছেন: পান্ডব আপনি আবার পড়েন।
মাঠশালা বলেছেন:
শেখায় তো। বিসিএস শেষ করা একজন আবহাওয়া দপ্তরের কর্মকর্তা আমাকে ঢাকার বাতাসে সীসার পরিমান জানাতে অস্বীকার করেছিলেন রাষ্ট্রীয় গোপন তথ্য বলে।যাই হোক এই কবিতাটার রিডিং আপনি যেভাবে করছেন তাতে এই কবিতার মূল যায়গাটায় যেতে সমস্যা হবে বলে মনে হয়।
তারপরও আপনি আপনার মত স্বাধীন। সবচেয়ে ভালো হয় পাঠপূর্বক আপনার অনুভূতিটা জানালে।
মৃদুল মাহবুব বলেছেন:
জুবেরী,অনেক ভালো লাগলো।
জলচ্ছ্বাসের চুড়ার ফেনায় দেখলাম- এক কাগজের নৌকার কাছে
তার পরাজয়ের গর্জন, আমি সাবানের ফেনায় ঘষে উঠাতে চেয়েছিলাম
রক্তমাংসের নোংরামী- অথচ শুধু চোখ জ্বালা করছে এখন
লেখক বলেছেন: ধন্যবাদ, মৃদুল।
তারপর কি খবর আপনার?
বীথিলতা বলেছেন:
..."দেখি -উপকূলের বাসিন্দারা বাতাসের নাড়ী টিপে জেনে নিচ্ছে ঝড়ের পূর্বাভাস।"......চমৎকার লিখেছো মাঠশালা!
লেখক বলেছেন: হ্যাঁ যখন-"একজন আবহাওয়াবিদ রাষ্ট্রের নিরাপত্তা রক্ষায়
গোপন করছেন ঝড়ের পূর্বাভাস"
থ্যাংকস।
রাতের দৃশ্য এসে থামে ভোরের সমুদ্রের সামনে- দেখি
উপকূলের বাসিন্দারা বাতাসের নাড়ী টিপে জেনে নিচ্ছে ঝড়ের পূর্বাভাস।
চমৎকার চিত্রকল্প!
+
লেখক বলেছেন: থ্যাংকস।
মুয়ীয মাহফুজ বলেছেন:
রাস্ট্রীয় নিরাপত্তা তো আমাদের গ্যাতার্থে নয়।আমরা জেনে যাই তারপরও বাতাস কতোটা ভারী হয়ে গেছে,
আমরাও লবণ হ্রদের মতো করে এই ঢাকার বাতাসে একদিন হয়ে যাবো ওজনবিহীন,
সাতার কেটে কেটে দেখে যাবো দেহের সৈকতে আরেক কাগজ বা কাগজী নৌকার ঢেউবিহীন সন্তরণ,
তখন বুঝি,
জলচ্ছ্বাসের চুড়ার ফেনায় দেখলাম- এক কাগজের নৌকার কাছে
তার পরাজয়ের গর্জন, আমি সাবানের ফেনায় ঘষে উঠাতে চেয়েছিলাম
রক্তমাংসের নোংরামী- অথচ শুধু চোখ জ্বালা করছে এখন,
আর আমরা চোখ ঢলতে ঢলতে
অপরের চোখে দেখতে চাইবো অন্যসকাল!!
লেখক বলেছেন: অনেকদিন কোন নতুন পোষ্ট দিচ্ছিস না যে?
মুয়ীয মাহফুজ বলেছেন:
আরে আজকে ছয়টা থেকে আমাদের মনোসরণী-র রেকর্ডিং আছে জি-সিরিজের একটা মিক্সড এলবামের,এজন্য এ কয়েকদিন প্রাকটিসে বিজি ছিলাম।বাসায়ও ফেরা হয়নি।আজ একটু ফাক পেয়ে ব্লগে এলাম।তা-ও কিছু সময়ের জন্য।পোস্ট দেয়ার মতো টাইম পাচ্ছিনা।
সবুজ আরেফিন বলেছেন:
অক্ষর পচার গন্ধে বমি করে দিয়েছিলাম ক্লাসরুমে-আমার বমির মধ্য থেকে এক পরোপকারী বাদুর
দৃশ্যময় রাতের শিক্ষা দিয়ে সে যাত্রা সেবা করেছিল
রাতের দৃশ্য এসে থামে ভোরের সমুদ্রের সামনে- দেখি
উপকূলের বাসিন্দারা বাতাসের নাড়ী টিপে জেনে নিচ্ছে ঝড়ের পূর্বাভাস।
ভালো লাগলো। আমি সত্যিই সত্যিই ভোরের সমুদ্রের বালুতটে নিজেকে আবিস্কার করেছিলাম।
লেখক বলেছেন: ভাল লাগার জন্য থ্যাংকস।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














