আমার প্রিয় পোস্ট

আমার অন্ধত্ব

১৬ ই মে, ২০০৮ দুপুর ১:৫৮

শেয়ারঃ
0 5 0

চোখের গর্তে এক সাপ বাস করে
দৃশ্যাভিমুখে ছুটে যায় তার ছোবল
তোমার দিকে তাকাই না তাই

তুমি সেই দৃষ্টপথে তবু এসে দাঁড়াও বারবার
আমি চোখবুজে পার হয়ে আসি দৃশ্যময় তোমার অবয়ব
আর মাঝে মাঝে ভাবি সেই অন্ধ ঈদিপাসের কথা
আর দেখি সফোক্লিস নরকের জানালায় বসে তাকিয়ে আছে....
আর শুনি দূর থেকে ভেসে আসা গান...ও আমার চক্ষু নাই.....।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৬ ই মে, ২০০৮ বিকাল ৫:০২

লেখক বলেছেন: থ্যাংকস।

২. ১৬ ই মে, ২০০৮ দুপুর ২:১৪
সারওয়ারচৌধুরী বলেছেন:


+

কিন্তু এই পৃথিবী পৃষ্ঠে দিব্যি বিষধর সাপেরাও প্রণয় প্রজনন আয়োজন করে সানন্দে!
১৬ ই মে, ২০০৮ বিকাল ৫:১৬

লেখক বলেছেন: সাপেদের আয়োজনে মানুষের বিষাক্ত অনুপ্রবেশ না ঘটুক।

মন্তব্যের জন্য ধন্যবাদ সারওয়ার ভাই।

১৬ ই মে, ২০০৮ বিকাল ৫:১৮

লেখক বলেছেন: থ্যাংকস।

১৬ ই মে, ২০০৮ বিকাল ৫:২৮

লেখক বলেছেন: ভালো লাগলো।

কেমন আছেন।

১৬ ই মে, ২০০৮ বিকাল ৫:২৪

লেখক বলেছেন: থ্যাংকস।

৬. ১৬ ই মে, ২০০৮ রাত ৯:২৮
অমি রহমান পিয়াল বলেছেন: ভালো লাগছে।
অফটপিক : গ্রিক চরিত্র আমদানিতে কি কবিতার পায়াভারি হয়?
১৬ ই মে, ২০০৮ রাত ৯:৩৬

লেখক বলেছেন: পিয়াল ভাই,

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

লেখার সময় চলে এসেছে। আমার অধিকাংশ লেখাই কোনরূপ পূর্ব প্রস্তুতি ছাড়াই তরিতাহতের মত লিখে যাই। এর মানে এই না যে আমি বলছি কবিতা নাজেল হচ্ছে। কিন্তু ওই প্রস্তুতিহীনতা কিন্তু একেবারে অভিজ্ঞতার বাইরে না। আমাদের কাব্য বলেন আর জ্ঞান বলেন সবখানেইতো দেখি ইউরোপের মিথ ও জ্ঞানের অবাধ প্রবেশাধিকার। কিভাবে কেন এরকমটি হলো তা নিয়ে অনেক কথা বলা যায় এবং হচ্ছেও। যেমন আপনি প্রসঙ্গটা তুললেন।

আর বক্ষমান লেখাটিতে যে চরিত্র দুটি এসেছে তা বিষয়ের সাথে অনিবার্য ছিল বলে মনে করি।

ভালো থাকবেন।

৭. ১৬ ই মে, ২০০৮ রাত ১০:০৩
মৃদুল মাহবুব বলেছেন: তুমি সেই দৃষ্টপথে তবু এসে দাঁড়াও বারবার
আমি চোখবুজে পার হয়ে আসি দৃশ্যময় তোমার অবয়ব
আর মাঝে মাঝে ভাবি সেই অন্ধ ঈদিপাসের কথা
আর দেখি সফোক্লিস নরকের জানালায় বসে তাকিয়ে আছে....
আর শুনি দূর থেকে ভেসে আসা গান...ও আমার চক্ষু নাই.....।


ভালো লাগলো। অনেক ভালো। বই করবেন কবে?




১৭ ই মে, ২০০৮ সকাল ১০:৫৫

লেখক বলেছেন: মৃদুল,

বইয়ের কথা এখনও ভাবছি না। আপনি ভাবছেন নিজের বই নিয়ে জানাবেন।

৮. ১৬ ই মে, ২০০৮ রাত ১০:২২
তারিক টুকু বলেছেন: দুর্দান্ত। সত্যিই অসাধারন।

তবে, "তোমার দিকে তাকাই না তাই" --এই পংক্তিটা কবিতাটাকে যে ডাইমেনশন দেয়, তার চেয়ে আরো উৎকর্ষের দিক যেতে পারতো। কিন্তু আপনি জনিয়েছেন, আপনি তড়িতহতের মতো লিখেন, তাই আবারো লিখছি: অসাধারন।

ভালো থাকবেন।
১৭ ই মে, ২০০৮ সকাল ১০:৫৯

লেখক বলেছেন: এরকমটিতো ভাবা যেতেই পারে!
থ্যাংকস ।

৯. ১৬ ই মে, ২০০৮ রাত ১০:৪৬
একরামুল হক শামীম বলেছেন: ভাইজানকে মনে হয় অনেকদিন পর দেখলাম।
১৭ ই মে, ২০০৮ সকাল ১১:০২

লেখক বলেছেন: কিন্তু শামীম ভাইজান, অনেকদিন কতোদিনে হয়?

১০. ১৭ ই মে, ২০০৮ রাত ১:৩৯
মজনু শাহ বলেছেন: ar dekhi sofoclis noroker janalay bose takiye ase...

khub sundor line
১৭ ই মে, ২০০৮ সকাল ১১:০৩

লেখক বলেছেন: মজনু দা,
অনেক ধন্যবাদ।

১১. ১৭ ই মে, ২০০৮ সকাল ১১:১২
মুজিব মেহদী বলেছেন: ইস, সফোক্লিসের কী দুর্গতি! এত করেও তিনি স্বর্গের জানালায় বসতে পারলেন না।
হায়!

কবিতা ভালা অইছে।
১৭ ই মে, ২০০৮ সকাল ১১:২০

লেখক বলেছেন: মুজিব দা,

এত পরে আইসা শুধু ভালা কইয়া খালাস নিতে চান?

১৭ ই মে, ২০০৮ দুপুর ২:১৪

লেখক বলেছেন: নরকের জানলাটা এমন যে, নরকে বসেও জানলা দিয়ে অনেকদূর দেখা যায় আবার নরকের বাইরে থেকেও ওই জানলা দিয়েই নরকের ভেতর অনেকদূর দেখা যায়। তাই সফোক্লিস নরকের ভতর থেকে বাইরে তাকিয়ে ছিলেন নাকি বাইরে থেকে নরকের ভেতর তাকিয়ে ছিলেন বোঝা যাচ্ছিল না। তবে আমার মনে হয় তিনি বাইরে থেকেই তাকিয়ে ছিলেন। ভুলও হতে পারে, অনেক আগের কথাতো!

১২. ১৭ ই মে, ২০০৮ সকাল ১১:১৮
সামী মিয়াদাদ বলেছেন: কবিতার ছোবলে অন্ধ হবার দশা
১৭ ই মে, ২০০৮ সকাল ১১:২৫

লেখক বলেছেন: কেমন আছেন?

১৩. ১৭ ই মে, ২০০৮ সকাল ১১:৪৯
জুবেরী বলেছেন: কবি কি ইংরেজি সাহিত্যের ছাত্র
গ্রিক মিথলোজি ব্যবহার করছেন ?

"চোখের গর্তে এক সাপ বাস করে
দৃশ্যাভিমুখে ছুটে যায় তার ছোবল
তোমার দিকে তাকাই না তাই"

দারুন !!!!!!!!!


১৭ ই মে, ২০০৮ দুপুর ১:৫৬

লেখক বলেছেন: কেনরে ভাই, আংরেজী ছাহিত্যের ছাত্ররা কি বিশেষ সুবিধাপ্রাপ্ত ওই সকল বিষয় ব্যবহারে।

কেমন আছেন আপনি?

১৪. ১৭ ই মে, ২০০৮ বিকাল ৫:২০
রবিউলকরিম বলেছেন: ভাল লাগল।

চোখের গর্তে এক সাপ বাস করে
দৃশ্যাভিমুখে ছুটে যায় তার ছোবল
তোমার দিকে তাকাই না তাই...

খুব সুন্দর ।
১৮ ই মে, ২০০৮ সকাল ১০:০২

লেখক বলেছেন: রবিউল করিম ভাই, পড়ার জন্য এবং মন্তব্যের জন্য থ্যাংকস।

১৫. ১৭ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:৩৪
সোমেশ্বর অলি বলেছেন: পিয়াল ভাইয়ের মন্তব্যে ''পায়াভারি'' শব্দটা কেমন কেমন শোনাল...


কবিতা ও মন্তব্য বেশ লাগলো।
১৮ ই মে, ২০০৮ সকাল ১০:০৪

লেখক বলেছেন: অলি, আপনিই বলেন কেমন শোনালো...

কবিতা ভালো লাগায় আমারও ভালো লাগলো।

১৬. ১৮ ই মে, ২০০৮ বিকাল ৪:০১
বীথিলতা বলেছেন: "আর মাঝে মাঝে ভাবি সেই অন্ধ ঈদিপাসের কথা
আর দেখি সফোক্লিস নরকের জানালায় বসে তাকিয়ে আছে...."
খুব ভালো লাগলো...অনেকদিন পর তোমার কবিতা পড়ে......
১৯ শে মে, ২০০৮ দুপুর ১:৩৭

লেখক বলেছেন: থ্যাংকস।

১৭. ১৯ শে মে, ২০০৮ দুপুর ২:০১
মুয়ীয মাহফুজ বলেছেন: সেইরকম হইছে,ভালা পাইলাম।ধইন্যবাদ।
১৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:৫৪

লেখক বলেছেন: আমিও পাইলাম।

১৮. ২১ শে মে, ২০০৮ রাত ১:৩৪
ইফতেখার ইনান বলেছেন: অনেকদিন পর আপনার কবিতা.. ভাল লাগল...
২১ শে মে, ২০০৮ বিকাল ৩:২০

লেখক বলেছেন: কেমন আছেন?

১৯. ২১ শে মে, ২০০৮ বিকাল ৪:১৯
রথো রাফি বলেছেন: সাবধান অন্য কারো দিকেও তাকিও না। এমন কি নিজের অঙ্গ পত্যঙ্গের দিকেও না। সে কি..মা! আর এই সব্যতা তবে তোমার জন্য দু:খ পাবে কিন্তু দু:খ একটু কমাতে পারবে না।
ভালো, ভালোলাগলো।
২১ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৫২

লেখক বলেছেন: রাফি ভাই মন্তব্যের জন্য ধন্যবাদ।

আমি রহস্য ভাঙতে চাচ্ছি না।

২০. ২৪ শে মে, ২০০৮ রাত ১২:৪৭
মেহেদী ইকবাল রমি বলেছেন: ভালো লিখেছিস +। তোর ছবিটা পাল্টা।
২৪ শে মে, ২০০৮ দুপুর ১:৪৯

লেখক বলেছেন: তোর খবর কি?

২৪ শে মে, ২০০৮ দুপুর ২:০১

লেখক বলেছেন: থ্যাংকস।

২২. ২৬ শে মে, ২০০৮ বিকাল ৩:১৬
অভিক শাওন বলেছেন: মাজনেরা যেকানে কোবতে কোলো, তাইলে কোবতেই হলো।
২৮ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:০০

লেখক বলেছেন: আপনেরেতো মাজনই মনে হইতাছে, নিদেন পক্ষে মাজনগো চিনেন...

২৩. ৩০ শে মে, ২০০৮ রাত ২:১৪
মজনু শাহ বলেছেন: tukur little-mag post-e amar somporke je montobbo apni koresen, ami tar bakkha chaisi apnar kase.

৩০ শে মে, ২০০৮ রাত ৯:৩৩

লেখক বলেছেন: মজনু দা,

যখন মন্তব্য করেছি তখন কিছু ব্যাখ্যাতো অবশ্যই আছে। আর আপনার প্রতি আমার কোন বিদ্বেষ বা শত্রুতার কোন অবকাশ নেই এ কথা বলে রাখছি আজ।

শীঘ্যই আপনাকে ব্যাখ্যা দিব আমার মন্তব্যের, যেখানে বলেছি।

৩০ শে মে, ২০০৮ রাত ৯:৩৪

লেখক বলেছেন: থ্যাংকস।

২৫. ৩০ শে মে, ২০০৮ রাত ২:৩৩
নিলা বলেছেন: অন্যরকম! ভালো লাগলো
৩০ শে মে, ২০০৮ রাত ৯:৩৭

লেখক বলেছেন: নিলা, আপনাকে একটা অন্যরকম থ্যাংকস মন্তব্যের জন্য।

২৬. ৩০ শে মে, ২০০৮ রাত ৮:৪২
প্রণব আচার্য্য বলেছেন: আর শুনি দূর থেকে ভেসে আসা গান...ও আমার চক্ষু নাই.....।
৩০ শে মে, ২০০৮ রাত ৯:৩৮

লেখক বলেছেন: হ্যা তাইই।
কেমন আছেন?

২৭. ৩০ শে মে, ২০০৮ রাত ১০:৫৭
সুলতানা শিরীন সাজি বলেছেন: চোখের গর্তে এক সাপ বাস করে
দৃশ্যাভিমুখে ছুটে যায় তার ছোবল
তোমার দিকে তাকাই না তাই...........
...................।
ভালো লাগলো।
আশাকরি ভালো আছেন।
শুভেচ্ছা।
০১ লা জুন, ২০০৮ সন্ধ্যা ৭:০৮

লেখক বলেছেন: আছি একরকম, আপনি?

২৮. ০৫ ই জুন, ২০০৮ রাত ২:৩৮
ইমরান খান ইমু বলেছেন: অনেক দিন পর আপনার পোষ্ট...

স্বভাবতই ভালো...
০৫ ই জুন, ২০০৮ রাত ৯:৩১

লেখক বলেছেন: অনেকদিন পর আপনি পড়লেন, ধন্যবাদ। কেমন আছেন? পরীক্ষা চলছিল না কি যেন দেখলাম ফেসবুকে, যাই হোক ভালো আছেন আশা করি।

২৯. ১২ ই জুন, ২০০৮ রাত ১:২৩
ইমরান খান ইমু বলেছেন: জুবেরী ভাই আপনাকে মিস করি...বহুদিন ব্লগ এ আসেন না...

 

মোট সময় লেগেছে ০.৯৭১৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সাঈদ জুবেরী,
একটা জাতীয় দৈনিক পত্রিকায় কাজ করি, মাঝে মধ্যে কবিতা,গল্প,প্রবন্ধ লিখি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ