আমার প্রিয় পোস্ট

পদচিহ্ন

২০ শে জুন, ২০০৮ দুপুর ১:৫৬

শেয়ারঃ
0 0 0

বৃষ্টি শেষ হলে পরে উঠানময় অসংখ্য
পায়ের চিহ্নের দিকে
তাকিয়ে থাকতে থাকতে-
সে এক গভীর জলাশয়
জলেরা বাস্প হলে সেওতো জমে থাকা মেঘ

কালিদাসও জানে না তাহার মহিমা

যাবতীয় মেঘ বিক্রি হয়ে গেছে বৃষ্টির দামে
আর বৃষ্টির কথা আমিতো নহি তব বলিতে ব্যাকুল
আকুল পরান চাহে শুধু মেলে ধরি মুঠি-
কররেখা প্রবাহিত হয়ে যায় নদীর আকারে

শিবের জটায় বড় উকুনের ক্যাম্প- ও জলে
ভাসে না আর তুমুল ভাসান

জলের চালান গেছে সব মেঘের গুদামে

মুঠো খুলছি না
মুঠো খুললেই বেরিয়ে পরবে নদী.......

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:২৮

লেখক বলেছেন: !!!

২. ২০ শে জুন, ২০০৮ দুপুর ২:০২
ইফতেখার ইনান বলেছেন: কবিতাটা সুন্দর..

"শিবের জটায় বড় উকুনের ক্যাম্প- ও জলে
ভাসে না আর তুমুল ভাসান"

এই লাইন দুইটা কেমন যেন পুরো কবিতা থেকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন লাগল.. :(

শুভেচ্ছা...
২০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৩১

লেখক বলেছেন: অনেকদিন আগের ঘটনাতো, তাই ইংলিশ উকুন নাশক শ্যাম্পুর ব্যবহার ছিল ন। তাই তাঁর জটা থেকে নেমে আসা গঙ্গায় পদ্মায় এখন পিরানহার আনাগোনা বেশ।


নিরন্তর শুভেচ্ছা আপনাকে।

২০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩

লেখক বলেছেন: +++

৪. ২০ শে জুন, ২০০৮ দুপুর ২:৪৬
আন্দালীব বলেছেন: জোস!

""মুঠো খুলছি না
মুঠো খুললেই বেরিয়ে পরবে নদী""

কিম্বা

"কররেখা প্রবাহিত হয়ে যায় নদীর আকারে"

খুব ভাবাচ্ছে আপনার লেখাটা। ভালো লাগলো।
২০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩

লেখক বলেছেন: থ্যাংকস।

৫. ২০ শে জুন, ২০০৮ দুপুর ২:৫৭
কালপুরুষ বলেছেন: পড়লাম। কী মন্তব্য করবো বুঝতে পারছিনা। উহ্য রইলো।
২০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ উহ্য রাখলাম না। কেমন আছেন?

৬. ২০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:১৭
ময়ুরবাহন বলেছেন: পদচিহ্ন বলতে মনে পড়ে গেল। এটা একটা বিখ্যাত গ্রাম। বঙ্কিমের সন্ন্যাসী বিদ্রোহের ছায়ায় লেখা আনন্দমঠ উপন্যাসের পটভুমি। তবে এই গ্রাম সত্যি আছে বা ছিল কিনা তা জানি না।
২০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭

লেখক বলেছেন: জানতাম না। আপনার তথ্যর জন্য ধন্যবাদ আর কবিতাটা কি পদচিহ্নেই আটকে গিয়েছিল?

৭. ২১ শে জুন, ২০০৮ দুপুর ২:৪৮
মুয়ীয মাহফুজ বলেছেন: বৃষ্টি শেষ হলে পরে উঠানময় অসংখ্য
পায়ের চিহ্নের দিকে
তাকিয়ে থাকতে থাকতে-
সে এক গভীর জলাশয়
জলেরা বাস্প হলে সেওতো জমে থাকা মে

-সেফমতো ভালোইতো লিখবানছো!:):)

তোর বাড়িতে বসে লিখা?ছোটভাই বুঝি গাইছিল নেপথ্যে-"আমার ভাঙা ঘরের রাঙা ধুলোয় পরেছে কার পায়ের চিন্হ"..:(..?কেমন আছে সে?সত্যি এ কবিতা টা পরে আমার এমনই মনে হলো যে পরাগ বুঝি তোর পেছনে বসে গাইছে,আর তুই লিখছিস কবিতাখানি!কেন যেন মনে হলো এরকম।প্রথম কয়েকলাইন পরেই আমি দিব্যদৃস্টিতে দেখতে পেলাম তোদের বাড়ি উঠোনখানি,কর্দমাক্ত হয়ে আছে।কিছু পদচিন্হ।মনে হচ্ছে যেন সারারাত সাইকি ঘুরে বেড়িয়েছে সেই উঠোনে...:)...পেছনে গান গাইছে কেউ...পদচিন্হের গান।:(

তো মামা বৃস্টিব্রুস্টি কি সেফমতো শেষ হয়া গ্যালো?:):)
২৩ শে জুন, ২০০৮ সকাল ১০:৩৯

লেখক বলেছেন: সব সেফমত ঠিকই ছিলোরে তবে সময়ের এদিক ওদিক হয়েছিল।

পরাগ এখন বাসায়, দুইমাস ক্লিনিকে ছিলো টানা। ফিরে এসে গান গাইবার চেষ্ঠা করছে বটে তবে সুর কেমন যেনো বেসুরো ঠেকে। তবে এখন ওর এনার্কি কম। এই আর কি। অনুপের বই দিলাম ওকে । চিনলো। তোর গানের কথা বললাম, তোকে বেশ মনে রেখেছে।

৮. ২২ শে জুন, ২০০৮ দুপুর ১২:৩৮
বীথিলতা বলেছেন: "মুঠো খুলছি না
মুঠো খুললেই বেরিয়ে পরবে নদী......."

.....ভালো লাগলো......
২৩ শে জুন, ২০০৮ সকাল ১০:৪০

লেখক বলেছেন: থ্যাংকস।

৯. ২৩ শে জুন, ২০০৮ বিকাল ৫:৪৮
সুলতানা শিরীন সাজি বলেছেন: মুঠো খুলছি না
মুঠো খুললেই বেরিয়ে পরবে নদী..............
..................।
দারুণ তো!
ছুঁয়ে গেলো.........
কেমন আছেন মাঠশালা?
ভালো থাকবেন............শুভেচ্ছা নিরন্তর।



২৩ শে জুন, ২০০৮ রাত ৯:৩৫

লেখক বলেছেন: থ্যাংকস, আছি একরকম; আপনি?

২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ০.৮৯৫৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সাঈদ জুবেরী,
একটা জাতীয় দৈনিক পত্রিকায় কাজ করি, মাঝে মধ্যে কবিতা,গল্প,প্রবন্ধ লিখি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ